আপনাদের (মাযহাবিদের) সমস্যা হলো কুরআন-সুন্নাহ বাদ দিয়ে মুরুব্বি/বড়দের/ উস্তাদের কথা মানা,,,,,, আচ্ছা!
তাহলে মুরুব্বি/উস্তাদ ছাড়া নিচের দুটি সহিহ হাদিসের সমাধান দিবেন প্লিজ!
এক.
قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلاَ يَجْلِسْ حَتَّى يُصَلِّيَ رَكْعَتَيْنِ
আবূ কাতাদা ইবনু রিব’আ আনসারী (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেনঃ তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে দু’রাক’আত সালাত (তাহিয়্যাতুল–মসজিদ ) আদায় করার পূর্বে বসবে না।
সহিহ বুখারী, হাদিস নং ১১৬৩
দুই.
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ صَلاَتَيْنِ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দু’সময়ে সালাত আদায় করতে নিষেধ করেছেন। ফজরের পর সূর্য উঠা পর্যন্ত এবং আসরের পর সূর্য ডুবা পর্যন্ত।
সহিহ বুখারী, হাদিস নং ৫৮৮
প্রিয় পাঠক!
আমি ফজরের পর/আসরের পর মসজিদে প্রবেশ করলাম, এখন আমি উপরের দুই হাদিসের মধ্য থেকে কোনটার উপর আমল করব?
যদি বলেন যে প্রথম হাদিসের উপর আমল করব তাহলে তো দ্বিতীয় হাদিসের নিষেধাজ্ঞা মানলামনা, আর যদি দ্বিতীয় হাদিসের উপর আমল করতে বলেন তাহলে তো প্রথম হাদিসের আদেশ মানলামনা!!!!


