রাতে ঘুমের পূর্বে কিছু আমল

mahmud50

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু,সম্মানিত সাথী ও বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিওআপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভাল আছি, আজকের আলোচ্য বিষয় হল রাতে ঘুমের পূর্বে কিছু করণীয় আমল সম্পর্কে, এই সম্পর্কে সামান্য পরিমাণ আলোচনা করব, যদি আল্লাহ রাব্বুল আলামীন আমাকে আলোচনা করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ।

 

সম্মানিত সাথে বন্ধু গণ!! রাতে ঘুমের পূর্বে আমাদের অনেক করণীয় রয়েছে সেই করণীয়গুলো আমি আপনাদের সামনে বলব একে একে, প্রথমত আমরা রাত্রে ঘুমের পূর্বে অজু করে নেব, তারপর আমরা বিছানায় শোয়ার পূর্বে এশারের নামাজ আদায় করে,শুতে যাব অন্যথায় আমরা বিছানার দিকে যাব না, কারণ আপনি যদি এশারের নামাজের পূর্বে বিছানায় গিয়ে শুয়ে পড়েন. তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার এশারের নামাজ কাজা হয়ে যাবে।

 

এ কারণেই আমরা প্রথমত ওযু করব এবং এশারের নামাজ আদায় করে বিছানায় শুতে যাব। এশারের নামাজ আদায় করে কিছু তাসবির তাহলীল করব, দৈনিক যে সমস্ত আমল রয়েছে সেই আমল করল আমরা, যথাযথ আদায় করার চেষ্টা করব। এবং নামাজ পড়ার পর বিছানার দিকে যাব এবং বিছানায় গিয়ে, শুয়ে পড়ার আগে প্রথমেই আমরা কিছু দোয়া পাঠ করবো,এবং দোয়া গুলো করবো এমনভাবে যেন অন্য কারো সমস্যা না হয়,

 

কারণ আপনি যদি দোয়া করার মাধ্যমে অন্য কাউকে কষ্ট দেয় তাহলে এটা আপনার মনের থেকে ক্ষতি বেশি হবে। কারণ ইসলাম কাউকে কষ্ট দেওয়া শেখায় নি। আর ইসলাম কাউকে অযথা কষ্ট দেয় এ কথাটি অবশ্যই সকলে মনে রাখবেন। এবং বিছানায় উঠবেন উঠার পর প্রথমে বিছানার ওপরে বসবেন , বসার পর সেখানে সূরা ফাতিহা পড়বেন সূরা ইখলাস পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাছ পড়বেন, এই সমস্ত সূরা পড়ে আপনি আপনার হাতে ফুক দিয়ে। সমস্ত শরীর যেখানে যেখানে আপনার হাত দেওয়া সম্ভব সেখানে বলিয়ে দিবেন।

 

এরপর আপনি আস্তে আস্তে আপনার বালিশ এ শুয়ে যাবেন, এবং শোয়ার পর ঘুমের দোয়াটি পড়ে নেওয়ার আগে একটি কাজ হল, আপনি এটা চিন্তা করবেন যে আপনি সারাদিনকতগুলো ভালো কাজ করলেন কতগুলো খারাপ কাজ করলেন, সেগুলো যাচাই করবেন চিন্তাভাবনা করবেন।এরপর আপনি আপনার ভালো কাজের জন্য শুকরিয়া আদায় করবেন। এবং আপনার খারাপ কাজ গুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন।আরামদায়ক এবং শান্তিদায়ক হবে আপনার জন্য।

 

সম্মানিত সাথী ও বন্ধুগণ!!এই বলে আমি আজকের আলোচনা শেষ করছি আশাকরি সকলে আমার লিখাটি শেষ পর্যন্ত পড়বেন।আমি আশা করি যদি আপনারা আমার লিখাটি পড়ে অবশ্যই আপনাদের ফায়দা হবে ইনশাআল্লাহ, সকলে ভাল থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম।

Comments