আসসালামু আলাইকুম, সম্মানিত সাথী ও বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে ভালো আছি।
আজকে আপনাদের সামনে আলোচনা করব।
আমার সবচেয়ে পছন্দের ফেভারিট খাবার গুলো সম্পর্কে।
যে সমস্ত খাবার বেশি পছন্দ করি আমার খেতে খুব ভালো লাগে।সে সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করব এবং আপনাদের খাবারগুলো সম্পর্কেও আমাকে বলবেন আশা করি।
কমেন্টে আপনারা বলে দিবেন আপনাদের ফেভারিট খাবার গুলো কি, সেটা জানলে আমিও অতন্ত খুশি হব।
আমার সবচেয়ে খেতে ভালো লাগে ডিম ভাজি এবং ইলিশ মাছ ভুনা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে।
গরুর গোশত মুরগির গোশত এগুলা খেতেও আমার কাছে অনেক ভালো লাগে যদি এগুলোকে কষা কষা করে রান্না করা হয়। তাহলে আমি খাই অন্যথায় বাসায়। আমি বলেছি যে আমি এই সমস্ত খাবার খাব না। তখন বাসায় আম্মু আমার জন্য অন্য খাবারের ব্যবস্থা করে বা অন্য খাবার রান্না করে।
এবং ভুনা খিচুড়ি ও বিরিয়ানি আমার কাছে খুব প্রিয়, আমি বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি। এবং বিরিয়ানি গরুর গোশত দিয়ে রান্না করলে আমি অনেক খাই। আমার বাসার সবাই জানে, এখানে লজ্জার কোনো বিষয় নেই, আমি আমার অসুস্থ খাবারের কথাগুলো বলছি।
এখানে লজ্জা না করে আমি বলছি, প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে শেয়ার করলে আমার ভাল লাগে,সেই উদ্দেশ্য করেই আপনাদের কাছে আমি আমার মনের কথাগুলো প্রকাশ করছি।
আপনারা কথাগুলো মনের ভাবগুলো প্রকাশ করার জন্য একটি জায়গা পেয়েছে এটি আমি অনেক শুকরিয়া আদায় করি।
পুরান ঢাকার বিরিয়ানি আমি খুব খুশি কারণ আমি পুরান ঢাকায় অনেকদিন ছিলাম। নান্না বিরিয়ানি এটার নাম হয়তো বা সবাই শুনেছেন,হাজী বিরিয়ানী এটার নাম হয়তো বা সবাই শুনেছেন এই বিরিয়ানি গুলো পুরান ঢাকার অন্যতম বিরিয়ানি নামে পরিচিত। এই বিরিয়ানি গুলো আমার খুব ফেভারিট বিরিয়ানি আমি অনেক খাই এই সমস্ত বিরিয়ানি গুলো। আগে আমি মাদ্রাসায় গেলে প্রথমে বিরিয়ানির দোকানে যেতাম।
সকলের জন্য একটি দোয়া আমি সব সময় করি সকলে যেন ভালো থাকে সকলে যেন সুস্থ থাকে,এ কারণেই সকলের জন্য আমি দোয়া করি সবসময়।
সকলের সকলের খাবারগুলো শেয়ার করলে আশা করলে আমি খুশি হব। ভালো থাকো সুস্থ থাকো এই বলে আজকে লেখা শেষ করছি, আসসালামু আলাইকুম।


