আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সম্মানিত বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রাব্বুল আলামীনের দয়া এবং রহমতে অনেক ভাল আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করব আজ হলো বৃহস্পতিবার। আমাদের মাদ্রাসায় সাপ্তাহিক কিছু ছুটি থাকে ছুটির দিন থাকে। যে সময়গুলোতে আমাদের ছাত্র ভাইয়েরা বাহিরে যায় অথবা যার যার বাসায় যায় মা বাবাকে দেখার জন্য এবং বাহিরে একটু ঘোরাফেরা করার জন্য।
ছবিঃআমার মোবাইল Vivo Y50 দিয়ে উঠানো।
আজকে আসরের পরে আমি একটু বাইরে ঘুরতে চলে আসলাম। তো আমার বাহিরে ঘুরতে আসার বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করব। এটা ভেবেছিলাম যে হয়তোবা বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করলে আমারও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে। এইজন্যই আজকের এই পোস্টটি সাজানো। আসরের পর ঘোরার বিষয়ে ঘোরাফেরা করার বিষয়। আশা করি আপনারা আমার লেখাটি শেষ পর্যন্ত পড়বেন।
আজ বৃহস্পতিবার মাদ্রাসা থেকে বের হলাম আসরের পর। কারণ আমাদের কওমি মাদ্রাসাগুলোতে নিয়ম হল সারা দিন আমাদের লাগাতার পড়ালেখার কাজ চলে আমলের কাজ চলে আমরা বেশি সময় পাইনা বাহিরে ঘোরাফেরা করার জন্য। এ কারণে আজ হলো বৃহস্পতিবার বাহিরে একটু ঘোরাফেরা করার জন্য বের হলাম আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে। সত্যি কথা বলতে মাদ্রাসার ভিতরে থাকতে থাকতে মন একেবারে বোরিং হয়ে যায় এক কথায় মন ভালো লাগেনা এমন হয়ে যায়। কারণ আপনি একটি জিনিস লক্ষ্য করে দেখতে পারবেন যখন আপনি কোন জায়গায় যাবেন সারাক্ষণ যদি আপনি একটি বন্ধ ঘরের ভেতরে আবদ্ধ থাকেন তাহলে তখন আপনার মনটি কেমন লাগতে পারে সে বিষয়টি হয়তোবা আপনি বুঝতে পারবেন।
ছবিঃআমার মোবাইল Vivo Y50 দিয়ে উঠানো।
এইজন্য আমি সবসময় চাই নিজের মনকে প্রফুল্ল রাখার জন্য মনকে সতেজ রাখার জন্য। তাই আমার একটি নিয়ত হলো আমি যখনই বেশ সময় পাই বাইরে চলে যায় বাহিরে খারাপ কিছু করার উদ্দেশ্যে নয় বরং এই জন্য যায় বাহিরে যেন বাহিরে গেলে ভালো কিছু হয় এবং বাইরের সবুজ শ্যামল দৃশ্য দেখে মনটা স্বদেশ করতে পারি। এবং আমার মাদ্রাসার পাশে এই এলাকাগুলো গ্রামীণ পরিবেশ যেখানে আমরা গ্রামে গেলে যত কিছু দেখতে পারি আমার মাদ্রাসার পাশে গ্রামীণ পরিবেশ এবং কিছু আছে আমরা সবকিছু দেখতে পাই। তাই আমাদের বাহিরে আশা। বাহিরে আসলে এমনিতেও আমার অনেকটা ভালো লাগে কারণ অনেক দিন মাদ্রাসার ভিতরে বন্ধ ঘরে থাকা আমার কাছে অনেক খারাপ লাগে। কিন্তু কি করার মাদ্রাসার নিয়ম এবং আল্লাহ রাব্বুল আলামীনের দ্বীনি এলেম শিক্ষা করার জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছি। এর জন্য এতোটুকু কষ্ট সহ্য করতে হয়।
আজকে আপনাদের মাঝে আলোচনা করলাম আসরের পর মাদ্রাসা থেকে বের হয়ে আমি কি করি এবং মাদ্রাসা থেকে বের হওয়া সম্পর্কে। বাহিরে এসে একটু ঘোরাফেরা করলাম তো আমার অনেক ভালো লাগলো এবং আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার ভালো লাগার বিষয়গুলো। আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লেখাটি পড়ার জন্য।
device :VIVO Y50
LOCATION :NARAYANGANJ. BANGLADESH



অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ