হঠাৎ একদিন রোদেলা দুপুরে তোমার সাথে কথা বলার সময় আমার মনে পড়ে গেল। অতীতের সেই ভালো দিনগুলোর কথা। কতদিন কেটে গেছে তোমার সাথে চলাফেরা।
তোমারি সাথে দেখা হয়ে গেল, সেই বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনীর নিচে, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল।
তুমি সেখানে কম্পিত হৃদয় আপনি হাতে দাঁড়িয়ে ছিলে, একা একা সেই চাঁদনী যাত্রী ছাউনির নিচে,
তখন রাত প্রায় 9 টা বেজে 30 মিনিট এত রাত হয়ে গেছিল, তবুও তুমি সেদিন দাঁড়িয়েছিল। সেই বাসস্ট্যান্ডে,
তার কিছুক্ষণ পর ওই আমি তোমারি নিকট চলে গেলাম, আমি গিয়ে সেখানে দেখতে পেলাম তোমার সেই ডানা কাটা চোখ গুলো। এবং তোমার সেই মুখের সেই টোল পড়া গাল টি, আমার নজরই কেড়ে নিল, আমি তখন আমার দৃষ্টিকে অবনত করলাম। এবং সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলাম।
বাস কখন আসবে, বাস আসলেই আমি চলে যাব।তখন তুমি সেখানে আমাকে দেখে আরো ভয় ভীত হয়ে গিয়েছে, ভয়ে তুমি আমাকে দেখে যাত্রী ছাউনির এক কোনায় চলে গিয়েছিলে, হয়তোবা সেদিন তুমি মনে মনে ভেবেছিলে যদি আমি তোমার কোন সর্বনাশ করে ফেলি। এই ভয়ে হয়তো বা তুমি আমার থেকে লুকোনোর চেষ্টা করছিলে।
কিন্তু আমার মনে তো তেমন কোন খায়েশ আদৌ ছিল না, কখনো তোমাকে নিয়ে আমি একথা ভাবিও নি, আমি আমার মাথায় একথাটাও আনিনি, যে তোমাকে আমি স্পর্শ করব এবং তোমার সর্বনাশ করব যে, তুমি আমাকে যেমনটা ভেবেছিলেন আমি কিন্তু এমন ছিলাম না। আমি তখন বিভোর টেনশনে ছিলাম। বাড়িতে আমার মা অসুস্থ, তাই ইমার্জেন্সি ফোন এসেছে, আমি বাস স্ট্যান্ডে এইজন্যই গিয়েছি,
যেন তাড়াতাড়ি গাড়ি পেয়ে যায় এবং বাড়ির দিকে রওনা করতে পারি।হঠাৎ বাসস্ট্যান্ডে তোমার সাথে দেখা হয়ে গেল। কিন্তু আমার মনের ভেতরে তেমন কোনো ইচ্ছাই ছিলনা। ভেবেছিলাম তোমার সাথে কয়েকটি কথা বলব। কিন্তু তার আগে বাস চলে এসেছি,আমিও চলে গেলাম সেই বাসে উঠে আমার গন্তব্যের পথে, জানিনা তুমি এখন কোথায় আছো কেমন আছো?
কিন্তু প্রতিটা সময় তোমার কথা খুবই মনে পড়ে আমার। তোমাকে ভুলিতে পারিনা আমি কোন সময়। জানিনা আমার কথা কি তোমার ছড়ানো হয় কিনা। কিন্তু একটা কথা, তুমি আমাকে যেমন ছেলে ভেবেছিলে। আমি কিন্তু তেমন ছেলে নয়। একথাটি সবসময় মনে রেখো, ভালো মানুষ সব সময় ভালই থাকে, কেউ তাকে কখনো ইচ্ছা করে খারাপ বানাতে পারেনা।
মনের আবেগের কিছু কথা তোমাদের মাঝে বললাম প্রিয় বন্ধু আমি মোঃ মাহমুদুল হাসান।
সকলেই আমার জন্য দোয়া করবে। আমিও সকলের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম।


