বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।
আজকের আলোচ্য বিষয় হল: মধ্যবিত্ত এর সম্পর্কে, মধ্যবিত্ত মানুষ গুলো কেমন হয়? এই বিষয়ে আজকে কিছু কথা বলব. সকলে শেষ পর্যন্ত পড়বেন।তাহলে আশাকরি মধ্যবিত্ত কি একটি মানুষ বা মধ্যবিত্ত কাকে বলে? সেটা আপনাদের বোঝা আসবে.
কিছু কথা আবেগি কথা, কিছু কথা কাউকে বলা যায়না, কিছু কাজ আছে যা সবার সামনে করা যায় না, কিছু ব্যথা আছে যা সবার সামনে প্রকাশ করা যায় না, এমনই কিছু বিষয় নিয়ে আজ আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ
এই আওয়াজ গুলো হল মধ্যবিত্তদের, মধ্যবিত্ত মানুষ সবার সামনে সবকিছু বলতে পারেনা। সব কিছু নিজে নিজেই সহ্য করে।কিন্তু কখনো কারোর কাছে নিজের কথাগুলো মনের ভাবগুলো প্রকাশ করার মত শক্তি পায় না। মধ্যবিত্ত পরিবার।
মধ্যবিত্ত পরিবার এত কষ্টর মধ্যে থাকলেও, মানুষ তাকে মনে করে, সে মনে হয় অনেক বড়লোক, মানুষ সবাইকে দান করলেও, মধ্যবিত্ত পরিবার কি কেউ কখনও সাহায্য সহযোগিতার হাত বাড়াই না। কেউ কখনো এটা ভাবেনা যে অমুক ব্যক্তি মধ্যবিত্ত, তার জীবন কিভাবে কাটছে, তার কথা কেউ চিন্তা করে না। বরং সবাই এটা ভাবতে থাকে যে সে গার্মেন্টস বা অন্য কোন প্রতিষ্ঠান শ্রমিক, তার তো অনেক ইনকাম হয় মাসে 20 25 হাজার টাকা ইনকাম হয়।
এই কথা আমরা সকলেই ভেবে থাকি, একজন মধ্যবিত্ত মানুষের পরিবার কত কষ্টে কাটে, এই কথাটা যদি আপনার জীবনে না ঘটে তাহলে আপনি কোন ভাবেই বুঝতে পারবেন না যে মধ্যবিত্ত কাকে বলে? মধ্যবিত্ত জাতি কারো কাছে হাত পেতে কোন কিছু চাইতে পারে না। কারো কাছে গিয়ে নিজের মনের কষ্টগুলো ব্যক্ত করতে পারে না।
মানুষ শুধু এতোটুকুই মনে করে, মধ্যবিত্ত মানুষ অনেক সুখে শান্তিতে দিন কাটায়। এই কথাটি ঠিক যে মধ্যবিত্ত মানুষ অনেক সুখে শান্তিতে দিন কাটায়।কিন্তু তাদের এই সুখের মাঝেও অনেক কষ্ট লুকিয়ে থাকে যে কষ্টগুলো আমাদের মাঝে তারা বলতে পারেনা।
তারা যদি 3 থেকে 4 দিন পর্যন্ত খাবার না খেয়ে থাকে তবুও কারো নিকট যাবে না, কারো নিকট খাবার চাইবে না। কাউকে কখনো এই কথা বলবে না যে আমি, তিন থেকে চার দিন যাবত খাবার খাইনি। এটাই হল মধ্যবিত্ত পরিবার।
তাই আমাদের উচিত সবসময় মধ্যবিত্তদের পাশে দাঁড়ানো।কারণ মধ্যবিত্ত এমন এক পরিবারে যারা নিজেদের কষ্ট কারো কাছে বলতে পারে না। নিজেদের কষ্ট গুলো নিজেদের মধ্যেই চেপে রাখে।
এ কারণেই আমরা সকলেই মধ্যবিত্তদের পাশে দাঁড়ানো উচিত,
সম্মানিত সাথী ও বন্ধুগণ আজকের এই আর্টিকেলটি এই পর্যন্তই, সকলে ভাল থাকুন সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।


