আসসালামুয়ালাইকুম আশাকরি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন।
অনেকদিন পর আজ আবার পর্দায় দেখা যাবে আর্জেন্টিনা বনাম ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বে আজ তাদের বাছাই পর্ব খেলা। সর্বশেষ আর্জেন্টিনা বনাম ব্রাজিল খেলা হয়েছিল সর্বশেষ কোপা আমেরিকা কাপে। আজ আবার দীর্ঘ অনেক সময় পর আর্জেন্টিনা বনাম ব্রাজিল খেলা রাত 1 ঘটিকা সময়।
সর্বশেষ আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলায় জয়ী হয়েছিল আর্জেন্টিনা 0-1 গুলে। ওই খেলাটির কথা আজও চোখের সামনে ভেসে উঠে মনে পড়লেই। খেলাটি ফাইনাল খেলা ছিল কোপা আমেরিকার। আশাকরি আজকেও আর্জেন্টিনাই জিতবে আল্লাহর রহমতে। আর্জেন্টিনাই জিতবে আল্লাহর রহমতে এভাবে বলার কারণ হচ্ছে আমি নিজে একজন আর্জেন্টিনার খুব বড় ফ্যান। বিশেষ করে মেসিকে আমার খুব ভালো লাগে ছোটবেলা থেকেই যখন থেকেই এই ফুটবল খেলাটি বুঝি তখন থেকে আমি মেসির খেলা দেখে অবাক হতাম। বিপক্ষ দল ব্রাজিলের ভালো প্লেয়ার নেইমার কেউ আমার ভালো লাগে তার কারণ তার ইসকিল অসাধারণ। সাধারণভাবে বলতে গেলে বলতে হবে বাংলাদেশ 70 ভাগের মতো আর্জেন্টিনার ফ্যান রয়েছে। অর্থাৎ বাংলাদেশে আর্জেন্টিনার ফ্যান সবথেকে বেশি। আমার অনেক বন্ধু-বান্ধব আছে যারা ব্রাজিল সাপোর্টার আবার অনেক বন্ধু-বান্ধব আছে যারা আর্জেন্টিনার সাপোর্টার। আমি এবং আমার সকল বন্ধুবান্ধব এই ব্রাজিল বনাম আর্জেন্টিনার খেলার সময় দুই দলে বিভক্ত হয়ে দুই দলে বিভক্ত হওয়ার পরে দুই দলের মধ্যে আমরা বিতর্ক শুরু করে দিই। স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রায় সব জায়গায় ব্রাজিল বনাম আর্জেন্টিনার খেলার সময় বা খেলা না হলেও দুই দলের মধ্যে সবসময় বিতর্ক চলতেই থাকে কিছুদিন আগে কোপা আমেরিকার খেলার সময় ব্রাহ্মণবাড়িয়ায় দুই দলের মাঝে মানে দুই সাপোর্টারের মাঝে ঝগড়া হয়ে তুমুল পরিমাণে মারামারি কারণ হয়ে দাঁড়ায়। এই মারামারি এমন পর্যায়ে চলে যায় যে খবরে প্রচার করে দেয় এ মারা মারির কথা। আল্লাহ তাআলাই ভালো জানে এই দুই দলের সাপোর্টার এর মধ্যে কবে ঝগড়া শেষ হবে মানে বিতর্ক তা শেষ হবে। আমাদের বন্ধু-বান্ধবের মাঝে মাঝে মাঝে বিতর্ক করতে করতে একসময় হাতাহাতিও হয়েছে করে নিজেরাই হাসাহাসি করি যে কি নিয়ে আমরা ঝগড়া করছি। বিশেষ করে মেসি এবং নেইমার কে নিয়ে বেশি ঝগড়া হয়। ব্রাজিল সাপোর্টাররা বলে নেইমার নাকি বিশ্বসেরা ফুটবল প্লেয়ার আবার অপরদিকে আর্জেন্টিনার সাপোর্টার যারা তারা বলে মেসি নাকি সব থেকে ভালো প্লেয়ার। অপরদিকে রোনালদোর কোথাও কম হয়না। যাইহোক এসব নিয়ে আর বেশি কথা বলতে চাই না আমার লেখা এখানেই শেষ করতে চাই।
আশা করছি আর্জেন্টিনা তার সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করবে যেহেতু আমি আর্জেন্টিনার সাপোর্টার সেই হিসেবে বলছি। সর্বোচ্চ দিয়েই খেলবে দেখা যাক আগামী ম্যাচে কি হয় তাদের মধ্যে কে জিতে এবং কে হারে।

