আমার একতরফা ভালোবাসা পর্ব-২
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই,
আজ আমি আমার একতরফা ভালোবাসার ২য় পর্ব বলবো,
সত্যি এখনও আমি তাকে অনেক ভালোবাসি,যেটা আমি বলে বোঝাতে পারবো না, এখন পরের অংশে আসা যাক,এখন আমি বলবো যে কিভাবে সে আমার থেকে আলাদা হলো,একটা সময় কথা বলতে বলতে এমন মূহুর্ত চলে আসে যে দুই জন ২ জন এর সাথে কথা না বলে থাকতে পারতাম না, আমি ফেসবুক এ আসতে দেরি করলে সে আমাকে বার বার এসএমএস দিতো আমি ও সে যখন ফেসবুক এ না আসতো আমি ও তাকে অনেক মিস করতাম সত্যি অসাধারণ ছিলো সে দিন গুলো, আমার হৃদয় এ গেথে আছে সে দিন গুলো,সত্যি আমি সেই অনুভূতি গুলো কখনো ভুলতে পারবো না, তারপর ২০১৭ সালে রমজান মাস এর কথা সে রোজা রাখার জন্য সেহরি করতে উঠতো, কিন্তু হটাৎ একদিন তার ঘুম না ভাঙার কারণে সে দিম সে সেহরি করতে উঠতে পারি নি, তাই না খেয়ে সেদিন রোজা ছিলো, সে বলছিলো সেহেরি তে না খাওয়ার জন্য তার নাকি অনেক কষ্ট হচ্ছিলো রোজা রাখতে, তাই সে আমাকে বলে দেই আমি যেন প্রতিদিন তাকে সেহরির সময় ফোন করে তার ঘুম ভাঙিয়ে দেই, আমি তো খুব খুশি হইছিলাম তার এ কথা শুনে, আমি যেন তাকে যথাটাইমে প্রতিদিন ঘুম থেকে ডেকে দিতে পারি এজন্য আমি আমার ফোন এ সেহরির ৩০ মিনিট আগে থেকে এলার্ম সেট করি, যথারীতি আমি প্রতিদিন রাত ৩.০০ টার সময় আমি ফোন দিয়ে তার ঘুম ভাঙিয়ে দিতাম, প্রতিদিন একই সময় এ আমি তাকে ফোন দিতাম, এটা আমার খুবই ভালো লাগতো যে আমি আমার প্রিয় মানুষ টাকে রোজা রাখার জন্য যথাসময়ে ঘুম ভাঙিয়ে দিতে পারছি, এ ভাবে রোজা শেষ হতে লাগলো, রোজার ঈদ এর জন্য সে মার্কেট করতে গেছিলো, সে বলছিলো সে নীল রঙের ড্রেস কিনবে এজন্য আমিও তার সাথে ম্যাচিং করে আমি ও নীল রঙের শার্ট কিনি, সত্যি দিন গুলোর কথা মনে আসলে খুব ই ভালো লাগে,এর পর রোজার ঈদ এর পরদিন আমি তার সাথে দেখা করতে যাই তাদের বাড়িতে, তার সাথে অনেক কথা গল্প করেছিলাম সেদিন, আসলে প্রিয় মানুষের সামনে গেলে কেমন জানি বুকের ভেতর মোচড় দিয়ে উঠে, এক অন্য রকম অনূভুতি হয়, আসলে সত্যি কারের ভালোবাসা তে একটা অন্যরকম অনুভূতি এই অনুভূতি টা কিন্তু সবার জন্য হয় না, এই অনুভূতি টা শুধু নিজের প্রিয় টার প্রতি হয়, এই ভাবে এক দিন দুই দিন করে দিন কাটতে থাকে আর আমাদের কথা চলতে থাকে, আমি তার অনেক প্রশংসা করতাম, কারণ প্রিয় মানুষের প্রসংশা করতে অনেক ভালো লাগে, আমার কাছে তার হাসিটা অনেক সুন্দর লাগতো এ জন্য আমি যখন তার সাথে কথা বলতাম তখন তার হাসিটা আমি রেকর্ড করে রাখি, আমি সব সময় তার হাসি টা শুনতাম, এখন ও শুনি যখন আমার তার কথা এখন মনে পড়ে,যখন তার জন্য কষ্ট হয় তখন আমি তার রেকর্ড করা হাসিটা শুনি তার হাসিটা শুনলে আমার ভালো লাগে আর ভাবতে থাকি মানুষ কতো সহজে মানুষ কে ভুলে যায়, কেউ কাউকে মনে রাখে না, দুনিয়া টা এমন প্রয়োজন হলে সবাই খোজ নেয় কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলে আর মানুষ মানুষ কে মূল্য দেয় না ভূলে যায়, সত্যি মানুষ খুবই অদ্ভুত, এভাবে আমাদের কথা চলতে থাকে, কিন্তু হটাৎ একটা কাহিনী ঘটে, আমাদের কথা চলতে চলতে সে হঠাৎ আমাকে ব্লক করে দেয় আমি বুঝতে পারি নি আমার অপরাধ টা কি,
আজ আর নয়
কাল আমার একতরফা ভালোবাসার গল্পের কাহিনি টা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ,


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)