দই চিকেন রেসিপি

L
lovelimon

দই চিকেন রেসিপি 

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, তো আজ আমি আপনাদের একটা রেসিপি বলবো, যেটা আশা করি সকলের পছন্দ হবে, আমরা বাঙালি রা খাওয়া প্রিয়, আমরা খেতে পছন্দ করি, আমাদের সামনে যদি কোন নতুনত্ব আনি খাওয়ার মধ্যে তাহলে সেটা কেমন হয়, আশা করি ভালো হবে, আমি মনে করি এই রেসিপি টা আপনাদের ভালো লাগবে,খাওয়া দাওয়া আমার খুবই ভালো লাগে, সবসময় নতুন কোন রেসিপির খাওয়ার খেতে মন চায়,আমাদের বাঙালিদেরকে মাছে ভাতে বাঙালি বলা হয়ে থাকে, কারণ বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশ এ নদী নালা খাল বিল সকল জায়গায় মাছ পাওয়া যায়, আর বাঙালিদের পছন্দ ভাত, এই জন্য বাঙালি দের মাছে ভাতে বাঙালি বলা হয়ে থাকে, বাঙালি রা মাছ এর পাশাপাশি মাংস ও খেতে খুবই পছন্দ করে, মাংসের অনেক আইটেম এর রেসিপি আমরা সচারাচর খেয়ে থাকি, তার মধ্যে যেমন, মাংসের রেজালা, মাংস রোস্ট, মাংস ভূনা, কষা মাংস, আলু গোস্তো আর ও অনেক আইটেম এ আমরা মাংস খেয়ে থাকি, আজ আমি মাংসের আর একটা নতুন রেসিপির কথা বলবো যার নাম দই চিকেন, এটা আসলে মুরগির মাংস আর টক দই দিয়ে রান্না করা হয় এই জন্য এটার নাম দই চিকেন,দই চিকেন রেসিপি করতে তেমন ঝামেলা না, অল্প সময়ে দই চিকেন রেসিপি তৈরি করা সম্ভব, আর এই রেসিপি টা খেতে ও অসাধারণ, আজ এই রেসিপি তৈরির পদ্ধতি বলবো,আমাদের দই চিকেন তৈরি করতে যে যে মসলা লাগবে তা নিচে তালিকা করে দেওয়া হলো,

১, মুরগির মাংস 

২, পেঁয়াজ, লবণ, হলুদ, জিরা গুড়া,ধনিয়া গুড়া

৩, রসুন 

৪,আদা,

৫, সুকনা মরিচ 

৬, কাঁচা মরিচ 

৭, সরিষার তেল 

৮, টক দই

৯, মরম মসলা,

১০, তেজপাতা,

১১, পেস্তা বাদাম 

১২, টমেটো সস

প্রথম এ একটি পাত্রে মাংস গুলো ভালো করে ধুয়ে নিতে হবে তারপর মাংস এর সাথে লবণ,

 হলুদ, পেস্তা বাদাম বাটা টক দই আর সাথে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে ১ ঘন্টা মেরিনেট করে রাখতে হবে,

তারপর একটা কড়াই তে বাকি সরিষার তেল দিয়ে এক এক করে পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা সুকনা মরিচ বাটা কাচা মরিচ পরিমাণ মতো লবণ হলুদ বাকি সব মসলা পরিমান মতো দিয়ে কসিয়ে নিতে হবে তারপর মেরিনেট করা মাংস কসানো মসলা মধ্যে দিয়ে ধাকনা দিয়ে ধেকে দিতে হবে সামান্য পরিমাণ পানি সাথে যোগ করতে হবে, তারপর মাংস কসানো হয়ে গেলে পরিমাণ মতো টমেটো সস দিতে হবে এবং সাথে ধনিয়া গুড়া জিরা গুড়া দিয়ে আর একটু পানি দিয়ে ধেকে দিতে হবে কিছুসময় পর মাংসের ঝোল গাড়ো হয়ে গেলে চুলা থেকে মাংস নামিয়ে নিতে হবে,

হয়ে গেলো আমাদের দই চিকেন রেসিপি,,,, 

সকলে বাড়িতে ট্রাই করবেন, 

ধন্যবাদ সকলকে,,

Comments