ক্রিকেট খেলার প্রতি আমার ভালোবাসা

L
lovelimon

আসসালামু আলাইকুম 

কেমন আছেন সবাই? 

আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, 

আমি ও আপনাদের দোয়াতে ভালো আছি, 

আজ আমি আমার ক্রিকেট খেলার প্রতি ভালোবাসার গল্প বলবো,

আমি ছোট বেলা থেকে একটু অন্য রকম, একঘেয়ে টাইপের, নিজের যেটা ভালো লাগতো সেটা করতাম,তাই সেটা ভালো হোক বা খারাপ হোক,

আমি যখন থেকে ক্রিকেট খেলা বুঝতে শিখি তখন থেকে আমার মনে তীব্র আকাঙ্খা জন্মে যে আমি ও একজন ক্রিকেট খেলোয়াড় হবো, আমি প্রথম ক্রিকেট খেলা দেখা শুরু করি সাল টা ছিলো ২০০৭ বিশ্বকাপ এর সময়, আমি প্রথম যে খেলা টা দেখি সেটা ছিলো বাংলাদেশ আর ভারত এর মধ্যকার ওডিআাই বিশ্বকাপ এর সেই ঐতিহাসিক খেলা টা, বাংলাদেশে কত সুন্দর করে খেলেছিলো সেদিন, 

মুশফিকুর রহিম এর সেই খেলাটা আমার এখনো মনে আছে, আমার জীবনের প্রথম খেলা দেখা ওটা আমি এর আগে ক্রিকেট খেলা বুঝতাম না, যখন চার ছয় মার ছিলো বাংলাদেশ এর প্লেয়ার রা তখন মনের ভিতর একটা অন্যরকম অনুভূতি হচ্ছিলো, যে বাংলাদেশ ভারত থেকে কম শক্তিশালী একটা দল হয়ে কিভাবে ভারতে হারিয়ে দিয়েছে, সত্যি অসাধারণ খেলেছিলো সেদিন, আমার এখনো সেই দিন টির কথা মনে আছে,তখন বাংলাদেশ এর ক্রিকেট নিয়ে একটা গান বের হয়েছিল, গান কিছুটা এমন সাবাস বাংলাদেশ, গান টা আমি অনেক বার শুনেছি যতবার শুনতাম তত বার ই ভালো লাগতো, এ-ই ভাবে আমার ২০০৭ সাল এর বিশ্বকাপ থেকে আমার ক্রিকেট এ-র প্রতি ভালোবাসা তৈরি হয়, তখন আমি ক্লাস থ্রি তে পড়তাম, তারপর থেকে আমি আস্তে আস্তে ক্রিকেট খেলা শুরু করি প্রথম প্রথম আমার বল ধরতে খুবই ভয় লাগতো, ফিল্ডিং দিতে ভয় পেতাম বল যখন আমার কাছে ক্যাচ আসতো তখন আমি ভয় পেতাম আর ক্যাচ মিস করতাম, তখন আমার চাচাতো ভাইয়েরা আমাকে আস্তে আস্তে সব শিখিয়ে দেয়,কিভাবে ব্যাট ধরতে হয় কিভাবে বলে করতে হয়, কিভাবে ফিল্ডিং করতে হয় সব শিখিয়ে দিয়েছিলো,

তারপর পর থেকে আমি আস্তে আস্তে ভালো খেলা শুরু করি যত দিন যেতে থাকে তত বেশি আমি ভালো খেলা করতে থাকি, এ-ই ভাবে ক্লাস থ্রি থেকে ফোর, ফোর থেকে ক্লাস ফাইভ পাস করে হাইস্কুলে গেলাম, ক্লাস সিক্স থেকে আমি বড় ভাইদের সাথে ক্রিকেট খেলা শুরু করি, হাইস্কুল এ-ই ক্রিকেট খেলার জন্য অনেক মার খেয়েছি,কারণ আমি ক্লাস ফাকি দিয়ে ক্রিকেট খেলতে যেতাম, টিফিন টাইম শেষ হলে লুকিয়ে মাঠে চলে আসতাম আর ক্লাস করতাম না, এজন্য স্যার এ রা আমাকে অনেক বকতো মারতো, তবুও আমি ক্রিকেট খেলা ছাড়তাম না, বিকাল হলে মাঠে গিয়ে খেলা শুরু করতাম সন্ধ্যা পর্যন্ত, খুব ভালো লাগতো আমার ক্রিকেট খেলতে, আর যেদিন বাংলাদেশের খেলা হতো সেদিন আমি নানা অযুহাত এ স্কুল এ যেতাম না,বাড়িতে মিথ্যা বলতাম কারন আমি বাংলাদেশ এর ক্রিকেট কে অনেক ভালোবেসে ফেলেছিলাম, বাংলাদেশ এর প্লেয়ার এ রা ব্যাট করতে গিয়ে আউট হলে আমার মন খারাপ হয়ে যেতো ফিল্ডিং মিস করলে খুবই রাগ হতো, এভাবে চলতে থাকে আমার ক্রিকেট এ-র প্রতি ভালোবাসা, আমিও সারাদিন খেলা করতাম এ-ই ক্রিকেট খেলার জন্য বাড়িতে আম্মু আব্বুর কাছে অনেক বোকা খেয়েছি,

আমার ক্রিকেট খেলার প্রতি ভালোবাসা টা এখনো আগের মতো আছে, বাংলাদেশ এর খেলা হলে আমি অন্য কাজ করি না যতক্ষণ না খেলা শেষ হয় ততসময় পর্যন্ত, আমাদের এলাকায় প্রতিবছর জানুয়ারী ফেব্রুয়ারিতে অনেক বড় বড় নাম 

করা ক্রিকেট টুর্ণামেন্ট হয়, সেখানে সাতক্ষীরা জেলার সব বড় মাপের খেলোয়ার এ রা খেলা করে, আমি খুবই উপভোগ করি আমার এলাকার বড় বড় টুর্নামেন্ট গুলো,

সত্যি ক্রিকেট খেলা কে অনেক ভালোবাসি, 

ভালো থাকবেন সবাই

ধন্যবাদ সবাইকে

বিদ্রঃ ছবিটা আমার ফ্রেন্ডস এর ফেসবুক থেকে ডাউনলোড করা

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)