মিরপুর এর পিচে আমরাই সেরা,
আমার বাংলাদেশের ক্রিকেট নিয়ে কিছু চিন্তাভাবনা আছে,কারণ আমি ক্রিকেট প্রেমী তো এই জন্য, প্রতি টা দেশ তাদের হোম ভেনুতে খেলা হলে একটু বেশি সুযোগ সুবিধা পায়, কারন দেশের মাটি সবার পরিচিত তারা সব সময় তারা ওখানে খেলা করে,এজন্য দেশের মাটিতে তাদের অভিজ্ঞতা বেশি, প্রতি টা প্লেয়ার দেশের মাঠিতে খেলে অভ্যস্থ,প্রতিটা প্লেয়ার দেশের মাটিতে স্বচ্ছন্দে খেলতে পারে, একটা আত্মবিশ্বাস থাকে, হোম ভেনু সুবিধা সব দেশের খেলোয়াড় রা নিতে চায়, ভারত এর মাটিতে যখন খেলা হয় তখন তারা তাদের সুবিধার জন্য স্পিন সহায়ক উইকেট বানায়,এই জন্য দেশের মাটিতে ভারত সব সময় ফেবারিট, এশিয়ার সব দল বাদে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সব দল স্পিন এ দূর্বল, এজন্য এশিয়ার মাটিতে তারা খেলতে আসলে তাদের কাবু করার জন্য এশিয়ার দল গুলো স্পিন সহায়ক উইকেট তৈরি করে,আসলে প্রতি টা দল ই কিন্তু তাদের সুবিধা মতো পিচ তৈরি করে, আমরা গতো দুই টা সিরিজে স্পিন সহায়ক উইকেট এর সুবিধা নিতে পেরেছি, মিরপুর এর পিচে আমরা অস্ট্রেলিয়াকে সিরিজের ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছি, তারপর গত দুই দিন আগে আমার নিউজিল্যান্ডের সাথে ও তিন-দুই এ সিরিজ জিতেছি,আসলে দেশের মাটিতে বাংলাদেশ ই সেরা,দেশের মাটিতে আমরা যে কোন দল এর সাথে টক্কর নিতে প্রস্তুত, কিন্তু বিশ্বকাপ এর আগে এমন উইকেট খেলে আমার মনে হয় না বাংলাদেশ টিম এর বেশি উপকার হয়েছে,যদিও বাংলাদেশ ক্রিকেট টিম দুই টা সিরিজ জিতেছে, এই দুই টা সিরিজের জয় আমাদের দেশের খেলোয়ার দের কে আত্মবিশ্বাস যোগাবে, দেখি তারপর ও কি হয়, কারণ বিশ্বকাপ এ সম্ভবত পেচ সহায়ক উইকেট তৈরি করবে আইসিসি, আশা রাখি আমাদের পেচ বলাররা ভালো কিছু করতে পারবে, আমাদের দলে অনেক ভালো পেচ বলার আছে, মুস্তাফিজুর রহমান আমাদের কাটার বোলার, তার বল খেলতে যে কোন প্লেয়ার ভয় পায়, সাইফুদ্দিন আছে বর্তমানে সাইফুদ্দিন ও অনেক ভালো বল করছে সাইফুদ্দিন ব্যাট ও ভালো করে, তাসকিন আহম্মেদ আছে যে ১৪০+ গতি তুলতে পারে,
আমাদের সিনিয়র প্লেয়ার, সাকিব ভাই মুশফিকুর রহিম ভাইয়া, আমাদের দলনেতা মাহমুদউল্লাহ রিয়াদ ভাই আছে, আমাদের বাংলাদেশের জুনিয়র প্লেয়ার রা ও এখন ভালো করছে, যেমন আফিফ হোসেন খুব সুন্দর খেলছে,, ইনশাআল্লাহ আমাদের দল কিছু করে দেখাবে, আমারা একদিন সেরা দের সেরা হবো,
ভালো থাকবেন,,,
আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই সকলকে,
#বিদ্রঃ থাম্বলাইনের ছবিটা ফেসবুক থেকে ডাউনলোড করা.।


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)