সাতক্ষীরার কিছু দর্শনীয় স্থান

L
lovelimon

সাতক্ষীরার কিছু  দর্শনীয় স্থান, 

আজ আমি আপনাদের আমার প্রিয় শহর, আমার জন্মস্থান এর একটি দর্শনীয় স্থান এর কথা বলবো, এই জায়গা টা অনেক সুন্দর, আমার প্রিয় জন্মভূমি তে অনেক সুন্দর সুন্দর দর্শনীয় প্রাকৃতিক কৃতিম স্থান রয়েছে, অনেক সুন্দর আমাদের সাতক্ষীরা জেলা, বাংলাদেশের সবচেয়ে সুন্দর সুন্দরবন আমাদের সাতক্ষীরা তে অবস্থিত, আমার জন্মভূমির রূপ আমাকে মুগ্ধ করে,অনেক ভালো ভালো দেখার স্থান আছে আমাদের সাতক্ষীরা তে, আমাদের সাতক্ষীরা জেলার পাশে কিন্তু ইন্ডিয়া অবস্তিত,সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর অবস্থিত, এই ভোমরা স্থল বন্দর দিয়ে আমদানি রপতানি হয় ভারতের সাথে, সত্যি প্রত্যেকের জন্মভূমির রূপ তাকে মুগ্ধ করে,তেমনি আমার জন্মস্থান এর সৌন্দর্যে আমি মুগ্ধ, সাতক্ষীরা দর্শনীয় স্থান এর মধ্যে আছে বনবিবির বটগাছ, এই বনবিবির বটগাছ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় অবস্থিত, এই বট গাছ তিন বিঘা জমির উপর স্থাপিত, খুবই সুন্দর লাগে দেখতে এই বট গাছ, আমরা বন্ধুরা মিলে প্রতিবছর ঈদ এর সময় ঘুরতে যাই, তার পাশে আছে টাকির নদী এই নদীর এই পার ই বাংলাদেশ অপর পারে ইন্ডিয়া, এই নদীর ভালো নাম ইছামতী নদী, এই নদীর এই পাড় থেকে ইন্ডিয়া দেখতে অনেক ভালো লাগে, বর্ডার এর ধার দিয়ে ঘুরতে অনেক ভালোলাগে, সাতক্ষীরার শ্যামনগরে পুরাতন জমিদার বাড়ি আছে, তারপর সাতক্ষীরার তেঁতুলিয়ার জামে মসজিদ, শ্রীউলা জামে মসজিদ ও দর্শনীয় স্থান, তারপর আমাদের মন্টু মিয়ার বাগান বাড়ি অনেক নাম করা দর্শনীয় স্থান, মন্টু মিয়ার বাগান বাড়িতে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঘুরতে আসে, অনেক সুন্দর জায়গা মন্টু মিয়ার বাগান বাড়ি, তারপর সাতক্ষীরা তে আছে লেক ভিউ যেটা রাতের বেলায় দেখতে অনেক সুন্দর লাগে, লেক ভিউ একটা রেস্টুরেন্টে, এই খানের খাবার এর মান অনেক ভালো, আজ আমি সাতক্ষীরা আর এক সুন্দর হোটেল রেস্টুরেন্টে এর নাম বলবো যেটার ভিতরের ডিজাইন অনেক সুন্দর, কারণ এই রেষ্টুরেন্ট এর মেঝে তে পানি আছে এবং এই পানিতে রঙিন মাছ আছে দেখতে খুবই সুন্দর লাগে, এই রেস্টুরেন্ট টার নাম মৌবন, বিশেষ করে মানুষ এখানে বেশি মাছের সাথপ ছবি তোলার জন্য যায়, খুবই সুন্দর পরিবেশ, আমার জেলার এই সমস্ত দর্শনীয় স্থান আমাকে মুগ্ধ করে,

সবার দাওয়াত রইলো, ঘুরে যাবেন আমার জেলা সাতক্ষীরা থেকে,,,,,

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)