নিচের ছবিটি আমার
ছবিটি তুলেছে আমার বন্ধু রিপন,
ছবিটি নিয়ে অনেক স্মৃতি আছে, ছবিটি ২০১৯ সালের রংপুর ট্যুর এর একটা ছবি,আমি যখন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট এ পড়তাম তখন আমাদের সিভল ডিপার্টমেন্ট থেকে রংপুর ট্যুর এ যাওয়ার প্রস্তাব আসে, আমারা সিভিল এ ১ পর্বের ও ২ পর্বের মোট ২৫০ ছাত্র ছাত্রী মিলে এই ট্যুর এ গিয়েছিলাম, আমদের সাথে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক রাও গিয়েছিল, অনেক মজা করছিলাম, আনরা খুলনা থেকে বাস এ উঠি রাত ৮ টায় আর আমাদের বাস গন্তব্যের উদ্দেশ্য ছেড়ে যায় রাত ৮.৩০ টায়, বাসের ভিতর বন্ধুদের সাথে অনেক মজা করেছিলাম, কেউ গান গেয়েছেন কেউ বা বক্স এ গানের তালে তালে ড্যান্স করেছেন, আসলে দিনটি অনেক মজার ছিলো, তারপর রাত ১১.০০টার দিকে আমাদের রাতের খাবার এর ব্যবস্থা করা হয়েছিল, রাতের খাবার এর মেনু তে ছিলো খিচুড়ি আর গরুর মাংস ভুনা আমরা সবাই মজা করে খেয়েছি, তারপর যশোর এ গিয়ে আমাদের বাস ১০ মিনিট এর জন্য বিরতি দেয়,তারপর আবার বাস গন্তব্যের উদ্দেশ্য রওনা হয়,আমরা সেই রাতে অনেক মজা করেছিলাম, বন্ধুরা মিলে, আমরা যশোর হয়ে কুষ্টিয়া হয়ে পাবনা নাটোর হয়ে তারপর বগুড়া পৌঁছেছিলাম,বগুড়া যখন পৌছায় তখন ঘড়িতে বাজে সকাল ৫.৩০ তারপর বগুড়া কিছুসময় রেস্ট নিয়ে আমাদের গাড়ি আবার গন্তব্যের উদ্দেশে ছাড়ে অবশেষে সকাল সাড়ে ১০ টার দিকে আমরা পৌছায় রংপুর ভিন্নজগতে,ভিন্নজগত টা আসলে অনেক সুন্দর একটা জায়গা ছিলো আমরা সারাদিন অনেক ঘোরাঘুরি করি অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক জিনিস দেখি কত রকমের গাছপালা বলে শেষ করা যাবে না,তারপর ফোন দিয়ে অনেক ছবি তুলি, এবং ডিএসএলআর ক্যামেরা দিয়ে আমার নিজের অনেক ছবি তুলি,আসলে দিনটি অনেক সুন্দর কেটেছিল, দিনটি তে অনেক স্মৃতি ছিলো, খুব ভালো লেগেছিল, তারপর আমাদের ছাত্র ছাত্রীদের বিনোদন এর জন্য স্যার এ রা লটারির ব্যবস্থা করেছিলো লটারিতে অনেক এ অনেক পুরস্কার জিতেছিলো, খুবই মজা করেছিলাম আমরা, তারপর রাতে আমদের গাড়ি আমাদের কলেজ এ ব্যাক করার জন্য ছেড়ে দিয়েছিল, আমরা আবার যথারীতি বাস এর মধ্যে বক্স বাজিয়ে মজা করেছিলাম,
অবশেষে আমার সকাল ৮,০০ খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট এ পৌঁছে যায়,
অনেক কথা লিখে ফেললাম আজ আর নয়,
পরবর্তী তে নতুন কিছু নিয়ে হাজির হবো
ধন্যবাদ সবাইকে❤️❤️❤️

