কলেজ জীবনের শেষ দিন

L
lovelimon

ছবি টি তুলেছি আমি নিজে,

ছবিটি তোলা হয়েছিল আমার কলেজ জীবনের শেষ দিন এ, অনেক সুন্দর একটা দিন ছিলো,দিনটি এখনো চোখে ভাসে, কলেজ জীবনের শেষ দিন হিসেবে কষ্ট ও হয়েছিল, দীর্ঘ চার টি বছর বন্ধু বান্ধবীদের সাথে একসাথে কাটানোর পর এই দিন টি সত্যি অনেক কষ্টের, কলেজ জীবনে কত ই মজা করেছি, কত ঝগড়াঝাটি ও করেছি বন্ধুদের সাথে,আবার কিছুদিন পর ঝগড়া মিটে গেছে, আসলে কলেজ জীবনের স্মৃতি গুলো ভূলে যাওয়ার নয়,সত্যি কত সুন্দর দিন ছিলো সে দিন গুলো,আমরা ছিলাম ১ম শিফট এ,আমাদের কলেজ এ দুই টা শিফট ছিলো, প্রথম শিফট আর দ্বিতীয় শিফট,প্রথম শিফট শুরু হতো সকাল ৮ টা থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত, কত ক্লাস ফাকি দিয়েছি, তারপর স্যারদের কাছে বকা শুনেছি, এখন বুঝি স্যার রা কেন এত বকাবকি করতো, স্যার রা সবসময় ছাত্রছাত্রী দের ভালো চায় বলে এতো বেশি বকাবকি করে, খুবই সুন্দর কাটছিলো কলেজ জীবন গুলো, আহ সেই সব স্মৃতি ভুলে যাওয়ার না, সত্যি অসাধারণ, কলেজ জীবনের শেষ দিন আসলে বুঝতে পারছি যে কি হারিয়েছে, র‍্যাগ ডে এর দিন আমরা সবাই অনেক মজা করেছি, ও হ্যা র‍্যাগ ডে উপলক্ষে সবার জন্য একটা করে টি শার্ট এর ব্যবস্থা ও ছিলো, খুবই সুন্দর কাটছিলো ওই দিন টি,সবাই সবাই কে রঙ মাখানো থেকে শুরু করে কত মজা ই করছি, ডিএসএলআর এ সব বন্ধুরা মিলে মজা করে ছবি তুলেছি, গান গেয়েছি ড্যান্স করেছি সবাই মিলে,খুবই সুন্দর লেগেছিল আহ সেই সব স্মৃতি ভুলে যাওয়ার নয়,তবুও দিন শেষে ভুলে যেতে হয়,,

র‍্যাগ ডে এর দিন আমাদের শ্রদ্ধেয় স্যার এ রা আমাদের অনেক উপদেশ দিয়েছিল, স্যার দের এই উপদেশ গুলো এখন অনেক মিস করি, স্যার যে উপদেশ দেয় সেটা ভালোর জন্য ই বলে,এজন্য সব সময় স্যারদের উপদেশ গুলি মেনে নেওয়া উত্তম, কলেজ জীবনে একটা স্যার কে সবাই অনেক ভয় পেতো স্যার এর নাম ছিলো মহিউদ্দিন স্যার, স্যার ছিলেন খুবই বুদ্ধিমান, স্যার এর ছাত্র ছাত্রী দের সকলের রোল মুখস্থ ছিলো, কেও কোন দুষ্টামি করলে স্যার রোল নম্বর ধরে ধরে ডাকতো,স্যার এর চোখ কেও সহজে ফাঁকি দিতে পারতো না,স্যার ছিলো যেমন কড়া তেমনি দয়ালু, স্যার সবাই কে ভয় দেখাতো যে পরীক্ষার খাতায় সব নম্বর দেবে না নম্বর কেটে নেবে কিন্তু রেজাল্ট এর সময় দেখা যেতো স্যার ঠিক ই পূর্ণ নম্বর দিয়েছে,এখন অনেক মিস করি সেই দিন গুলি,  

র‍্যাগ ডে এর দিন সবাই স্যার দের থেকে দোয়া নিয়েছিলো, খুব মজা করেছিলাম, তারপর সবার জন্য দুপুরে বিরায়ানি এর ব্যবস্থা করা হয়েছিলো খাশির মাংস এর বিরিয়ানি, খুব ই মজা ছিলো খাওয়ার টা, 

আজ আর নয় অনেক কথা লিখে ফেললাম 

আসসালামু আলাইকুম 

ধন্যবাদ সবাইকে

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)