আমার একতরফা ভালোবাসা-১ম পর্ব

L
lovelimon

আমার একতরফা ভালোবাসা

আসসালামু আলাইকুম 

আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়াতে ভালো ই আছি,

সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার, যিনি আমাদের সুস্থ রেখেছেন, আমি আজ আমার জীবনের একটা সত্যি কাহিনি বলবো, আমি আমার প্রিয় মানুষ টাকে যেভাবে হারিয়ে ফেললাম সেটা আপনাদের বলবো,

শুরু টা ২০১৭ সাল থেকে, ২০১৭ এর এপ্রিল মাস এর

৮ তারিখ থেকে আমাদের কথা বলা শুরু হয়, আমার স্পষ্ট মনে আছে, আমাদের পরিচয় টা ফেসবুকে, সে ছিলো আমার স্কুল লাইফের এক ফ্রেন্ড এর চাচাতো বোন, সেই সুবাধে তার সাথে পরিচয়, এভাবে শুরু তারপর আস্তে আস্তে আমাদের কথা চলতে থাকে প্রথমে অল্প অল্প করে কথা বলতে বলতে এমন একটা পর্যায় চলে আসে যে তার সাথে একমিনিট কথা না বলে থাকতে পারতম না, অনেক দূর্বল হয়ে পড়ি তার উপর, আমি প্রথম প্রথম তার কথার প্রেম এ পড়ে যাই,তার হাসি টা আমার অনেক ভালো লাগতো, এভাবেই তার প্রতি আমার ভালোলাগা ভালোবাসা শুরু হয়, আমার কাছে সে সবচেয়ে সুন্দর , পৃতিবীতে এতো সুন্দর মানুষের ভিড়ে সে একমাত্র আমার কাছে সুন্দর মানুষ, আমার ভালোলাগার মানুষ, এ ভাবে আমাদের কথা চলতে থাকে, তার প্রতি এতোটাই দূর্বলতা অনুভব করতে থাকি যে তাকে অনলাইনে না পাইলে তাকে বকা দিতাম, তাকে বলতাম তার সাথে কথা না বলতে পারলে আমার ভালো লাগে না, সে আমার কথা শুনে হাসতো, কারণ সে তখনো আমাকে শুধু ই ফ্রেন্ডস ভাবতো, এ-ই ভাবে আমাদের কথা চলতে থাকে,তারপর আমি আর সহ্য করতে পারছিলাম না, আমি মনে মনে ভাবছিলাম যে ভাবে হোক তাকে আমার ভাললাগার কথা বলবো, এর পর হটাৎ একদিন, তার সাথে দেখা করার কথা বলি, সে রাজি হয় আমাকে তাদের বাড়ি যেতে বলে, আমি তার সাথে ২০১৭ সালের জুলাই এর ২৫ তারিখ দেখা করতে যাই, এটা ছিলো আমাদের প্রথম দেখা করা, তাকে সরাসরি দেখে অনেক ভালো লেগে যায় আমার, এমনিতে তার প্রতি আমার আগে থেকে দূর্বলতা তারপর তাকে দেখার পরে আমার আরো ভালো লাগে, সে ছিলো আমার জীবনের প্রথম ভালোলাগা আমার প্রথম ভালোবাসা, খুবই বেশি দূর্বল হয়ে পড়ি আমি তাকে দেখার পর আমার মনে যে অনুভূতি ছিলো আমি বলে বুঝাতে পারবো না,তাই আমি আর দেরি করি নি, যেদিন তার সাথে দেখা করতে যাই সেই দিন রাতে আমি বাড়ি এসে তাকে আমার মনের অনুভূতি বলে দেই আমার তার প্রতি যে দূর্বলতা আমি তাকে জানিয়ে দেই, কিন্তু সে আমাকে না করে দেয়, আমি অনেক কষ্ট পাই, তারপর দিন থেকে আমি এক সপ্তাহ আমার ফেসবুকে আসা বন্ধ করে দেই, এবং আমি আমার সিম ও অফ করে রাখি, তারপর একসপ্তাহ পর ফেসবুক এ এসে দেখি সে আমাকে সে অনেক ম্যাসেজ দিছে সে বলছে এ-ই ভাবে কেউ একসপ্তাহ ফেসবুক এ না এসে থাকে, বলছিলো সে আমাকে যে সে এ-ই একসপ্তাহ নাকি আমাকে অনেক মিস করেছে, এটা শুনে আমার খুবই ভালো লেগে ছিলো, তারপর আবারও আমাদের কথা চলতে থাকে আমরা রাত জেগে ফেসবুক এ এস এম এস করতে থাকি, খুবই ভালোবেসে ফেলেছিলাম আমি তাকে, সত্যি এখনো আমি তাকে অনেক ভালোবাসি, আমার প্রিয় মানুষ ও আমার পছন্দের মানুষ, এমন কোন দিন নেই যে আমার তার জন্য কষ্ট হয় না, আমার চোখ দিয়ে পানি পড়ে তার কথা ভাবলেই, কিন্তু এখন আর সে আমাকে মনে করে না আমার সাথে আর তার কথা হয় না, আমি এখন তার ব্লক লিষ্ট এ, খুবই কষ্ট হয় আমার কিন্তু সে আর আমার অনুভূতি বোঝে না,

ভালো থাকুক সে দোয়া করি সবসময়,,,,

তার সম্পর্কে কথা বলতে গেলে এক দিন এ শেষ হবে না তাই আমি তার সম্পর্কে ২য় পর্বে আরও কিছু বলবো,

বিদ্রঃ ছবিটি আমার নিজের

ছবি তুলেছে আমার বন্ধু সুব্রত 

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)