জীবনকে পরিবর্তান করো।(Change lives.)

L
looking

আমি জানি সবাই আপনারা আপনার জীবনকে সামনের দিকে এগিয়ে নিতে চান, আপনি জীবনে কিছু করতে চান। কিন্তু আমার আপনার সবার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, কেন আপনি বারবার ঐ বানরের মত চিন্তা করেন, যে একটি আমের বীজকে খুজে পায় আর সে জানতো যদি আমি এই আমের বীজটিকে মাটিতে পুতে রাখি, তাহলে এর থেকে গাছ তৈরী হবে। সেখানে অনেক ফল হবে, আর সেই ফল আমি খেতে পারবো। আর এটা ভেবে বানর আমের বীজটিকে নিয়ে মাটিতে গর্তা করে মাটির নিচে পুতে দেয় আর পাশে একটি গাছে গিয়ে বসে পড়ে। আর সে কেবল মাটির দিকে তাকিয়ে থাকে। পাঁচ মিনিট হয়ে গেছে, দশ মিনিট হয়ে গেছে, পনের মিনিট হয়ে গেছে কিন্তু কোন গাছ বাইরে আসেনি। এরপর বানরটি চিন্তা করে কেনো কোন গাছ মাটির বাইরে আসেনি এবং সে নিচে নেমে আসে এবং পুনরায় গর্তটিকে খোড়ে। বানরটি বীজটিকে গর্তা থেকে বের করে এবং সে গর্তাটিকে দেখে এবং বীজটিকে দেখে আর ভাবে গর্তটাই হয়তো ভালো নয়। এবার সে কিছুটা দূরে গিয়ে আবার একটা গর্ত খোড়ে, আর সেখানে বীজটিকে রেখে দেয় এবং পুনরায় গাছে গিয়ে বসে পড়ে।

এবার বানরটি এক ঘন্টা অপেক্ষা করে কিন্তু কোন গাছ মাটি থেকে বের হয়নি। পুনরায় বানরটি নিচে নেমে এসে গর্তটিকে আবার খোড়ে। সে আবার গর্তটিকে দেখে এবং বীজটিকে দেখে। এবার সে ভাবে হয়তো বীজটাই ভাল না। তাই সে বীজটিকে ফেলে দেয়।

এবার আপনি এক মিনিট ভেবে দেখুনতো, যদি আমাদের পূর্ব পুরুষরা   ঐ বানরের মত দেখতো তাহকে কি আজ আমরা কোন ফল খেতে পারতাম? কখোনেই না। তাহলে একবার ভেবে দেখুন যদি আমাদেরও আমাদের জীবনে কিছু করতে হয় , তাহলে আমাদের চিন্তাকে পরিবর্তন করতে হবে। কিভাবে যেকোনো কিছুকে আমার একদিনে পেয়ে যাবো বা দুই দিনে পেয়ে যাবো, যেকোনো কিছু পাবার জন্য সময় লাগে । আমাদেরকে ও আমাদের স্বপ্নের বীজকে রোপন করতে হবে এবং তার যত্ন করতে হবে এবং সবথেকে গুরুত্বপুর্ন হলো অপেক্ষা করতে হবে।

 

যতবড় আপনার লক্ষ্য হবে, ততবেশি সময় আপনাকে অপেক্ষা করতে হবে। হতে পারে একবছর সময় লাগবে, হতে পারে দই বছর সময় লাগেবে অথবা হতে পারে দশ বছর লাগবে। কিন্তু আমাদের অপেক্ষা করতেই হবে। কারন আমাদের লক্ষ্য্ পুরন করাটা জরুরী। এভাবে দেখবেন একটিদ আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌছে যাবে। 

I know you all want to move your life forward, you want to do something in life. But I have a complaint against all of you, why do you think like that monkey again and again, who finds a mango seed and he knows that if I put this mango seed in the ground, it will make a tree. There will be a lot of fruit, and I can eat that fruit. And thinking this, the monkey took the mango seed, dug it in the ground, put it under the ground and sat down on a tree next to it. And he just stares at the ground. It's been five minutes, it's been ten minutes, it's been fifteen minutes but no tree has come out. Then the monkey wonders why no tree came out of the ground and he comes down and digs the hole again. The monkey pulls the seed out of the hole and he looks at the hole and sees the seed and the hole is probably not good. This time he went a little farther and dug a hole again, and left the seed there and went back to the tree and sat down.

 

This time the monkey waited for an hour but no tree came out of the ground. Again the monkey came down and dug the hole again. He looks at the hole again and sees the seed. This time the seed may not be good in that way. So he threw away the seed.

 

Now you think for a minute, if our former men looked like that monkey, could we eat any fruit today? Never. So think about it, if we also have to do something in our lives, then we have to change our thinking. How can I get anything in a day or two, it takes time to get anything. We have to plant and take care of the seeds of our dreams and most importantly we have to wait.

 

 

The bigger your goal, the longer you have to wait. Maybe it will take a year, maybe it will take a year or maybe it will take ten years. But we have to wait. Because it is important to meet our goals. In this way you will see that one will reach your desired goal.

Comments

kohinur203

ভাইয়া আমি জীবনে অনেক কষ্টে বড় হইছি। এই আশা নিয়ে যে জীবনে আমি কিছু করবো। ভাইয়া আমার মা আমাকে অনেক কষ্ট করে পড়াশুনা করাই ছে। আমি  চাই আমি জীবনে কিছু একটা করবো। আমরা মানুষ  জাতি তো আমাদের লোভ বেশি। আমরা চাই সব নগদে চাই  আমরা যদি ভালো কিছু পেতে চাই আমাদের ধৈর্যের সাথে আগাইতে হবে।  জীবন কষ্টের সময় যদি আমরা নিজেকে একটু শান্ত  রাখি ভালো কিছু করতে পারবো। কারন আমরা সবাই জানি ধৈর্যেশীল হলে তার ফল অনেক মিষ্টি হয়। আপনার পোস্ট থেকে আনেক কিছু শিখলা বুঝলাম। দুইটা  বাচ্চা নিয়ে একটু কষ্টে আছি। তবে ইনশাআল্লাহ  আমি ভালো কিছু করবো। আপনি আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি আমার  বাচ্চাদের জন্য ভালো কিছু করতে পারি।

অবশ্যই 

piya3
হ্যাঁ অবশ্যই আমি আমার জীবনকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। যেখানে আমি আমার পরিবার আমার সমাজ আমার গ্রাম আমার দেশকে আমি কিছু দিতে চাই। কিন্তু আমাদের বড় সমস্যা আমরা তাৎক্ষণিকভাবে কিছু পেতে চাই। আরে দেশে যদি কখনো কিছু করি হয়তো বা কিছু পাই কিন্তু এটা সাময়িক সময়ের জন্য ভবিষ্যৎ দিবেনা এটা। আর তার জন্য আমাদের উচিত ধৈর্যশীল হয়ে কোন কাজ করা যার ফলাফল অতি নিষ্ঠুর হতে পারে। যেমন কোনো ভবন যদি এক মাসের মধ্যে তৈরি করা হয় ওই ভবনটা ধর্ষণের কাতারের পড়বে কিন্তু ওই একই ভবন যদি ছয় মাস বসে প্রযুক্তির ব্যবহার সঠিকভাবে করা হয় তাহলে দেখা যাবে 100 বছর টিকে থাকবে। আমিও উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে ধৈর্য ধরে কাজ করতেছি আমার পড়াশোনা করতেছি আপনিও দোয়া করবেন। কারণ ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন।