কোনো কোনো দোকানের নামের প্রথমে 'মেসার্স' শব্দটি লেখা থাকে কেন?

L
looking

ছবির উৎস

ফরাসি দেশের মানুষের জন্য একটি উপাধি আছে, যে উপাধি হলো  মসিয়ার (Monsieur) বাংলায় এর অর্থ দাড়ায় জনাব/মহোদয়।এই মসিয়ার এর বহুবচন রুপ হলো মেইসিয়ারস,যেটাকে আমরা সাধারণত সংক্ষেপে বলা হয় মেসার্স ( বাংলাভাষায় এর বাংলা অর্থ হচ্ছে জনাব)। প্রায় 99% লোক  আমরা মেসার্স উচ্চারণ করলেও যদি আপনি বাংলা অভিধান খোজেন, তাহলে বাংলা অভিধানে একে বলা হয় ‘মেসাজ’। তবে কেউ কেউ বলে যে, ‘মেসার্স’ শব্দটি মুলত ইংরেজি ‘মিস্টার’ শব্দের বহুবচন থেকে এসেছে।।

বাংলাদেশে বিভিন্ন দোকান বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামের আগে এই মেসার্স শব্দটি ব্যবহৃত হতে দেখা যায়। কিন্তু আমরা অনেকেই জানিনা যে,  এই শব্দটি বেশির ভাগ ক্ষেত্রেই আমরা সকলে ভুলভাবে ব্যবহার করতে দেখা যায়। আমি মনে করি সঠিকভাবে বাংলা না জানা,  অজ্ঞতা এবং অসচেতনতার কারণেই এই রকমের একটা সাধারণ ভুল হয়ে থাকে। যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম কোনো মানুষের নামে এবং তার সঙ্গে অন্য আরো মানুষের সংশ্লিষ্টতা প্রকাশ করে (যেমন ‘কামাল অ্যাণ্ড ব্রাদার্স’ বা ব্রাদার্স কোম্পানী), সেসব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে ‘মেসার্স’ শব্দটি ব্যবহার করা যেতে পারে।

তবে জেনে রাখা ভাল যে, যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম সাধারণত কোনো মানুষের নামে নয় (যেমন আকাশ ট্রেডার্স’ বা বন্ধু কুরিয়ার সার্ভিস’), আমরা অনেকেই সেসব প্রতিষ্ঠানের নামের আগে ‘মেসার্স’ শব্দটির ব্যবহার করি যেটা কিন্ত মোটেও সঠিক নয়। উদহরন সরুপ আমরা কিন্তু নামের আগে সাধারণত মিষ্টার অথাব ‘জনাব’ বলিনা, তেমনই বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ‘মেসার্স’ শব্দটির ব্যবহার তেমনি হওয়া উচিত।

মূলত মেসার্স তারাই লিখবে যারা কোন প্রতিষ্ঠানে চিঠি বা ই-মেইলের মাধ্যেমে যোগাযোগ করবে তারাই মূলত মেসার্স শব্দটি লিখবে, যেমন- মেসার্স নুর ট্রেডার্স, এটি কিন্ত অনেকটা শোভনীয় পদ্ধতি।

Comments