আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমি এই প্লাটফর্মে একদমই নতুন।আমার কোন ধরনের আইডিয়া নেই এখানে কিভাবে কাজ করতে হয় বা কিভাবে পোস্ট করতে হয়। আর আমার তেমন একটা ইন্টারেস্টও ছিল না এই সাইডগুলোতে কাজ করার জন্য। ছিল না যার জন্য আমার করা হয়নি বা জানা হয়নি এজন্য ইন্টারেস্ট হয়নি। এখানকার একজন ইউজার আমার বড় ভাই মোঃ রাসেল তার থেকে এর সম্পর্কে আমার জানা হয়। বেশ কয়েকদিন আগে বাট সময় সুযোগের অভাবে কাজটি করা হয়নি। এখন থেকে ইনশাআল্লাহ প্রতিনিয়ত কাজ করব।
আমি আশা করি আপনারা সবাই যদি আমাকে একটু সহযোগিতা করেন। অবশ্যই আমি প্রতিনিয়ত কাজ করতে পারবো। এবং আমি আশাবাদী আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন।
তো আজকে আমি এখানে আমার নিজের সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা বলবো।
আমার নামঃ লিপি আক্তার
আমার গ্রামের বাড়িঃ বরিশাল
জেলাঃ বরগুনা
থানাঃবামনা
আমি এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী।
আমরা তিন ভাই বোন আমার বড় ভাই এবং বড় বোনের বিবাহ হয়ে গিয়েছে আমার মা একজন হাউস ওয়াইফ এবং আমার বাবা একজন সরকারি কর্মকর্তা।
এইতো আমার বায়োডাটা আসলে কি লিখবো নতুন হিসেবে তেমন বুঝে উঠতে পারছি না। তাই যেমন বুঝলাম যেমন পারলাম লিখলাম ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করবো আপনাদের কাছ থেকে অল্প অল্প শিখে ভালোভাবে কাজ করার।
তো আজ এখানেই শেষ করছি।
(আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম)
আসলে একটি কথা বলতে তো ভুলেই গেছি! আমি এখানে পরিচয় পোস্টে ছবি ইউজ করা প্রয়োজন আমার নিজের।
বাট আমি একটু ইসলামিক মাইন্ডে চলাফেরা করার কারনে আমার নিজের ছবি সবার সামনে প্রকাশ করতে চাচ্ছিলাম না বা চাচ্ছি না।
আমি আসলে রিয়েল হিউম্যান কিনা বা আসলে আমি এখানে স্প্যাম করতেছি কিনা সে সম্পর্কে যদি আপনাদের কারো কোন ডাউট থাকে।
তা হলে অবশ্যই এখানকার ইউজার ""@mdrasel442" "এর কাছ থেকে জেনে নিতে পারবেন আমার সম্পর্কে সে আমার বড় ভাই।

