সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
# সময়কে কাজে লাগান সামনের দিকে এগিয়ে যান
সময় খুবই ছোট্ট একটা শব্দ কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে খুবই মূল্যবান একটা জিনিস।
আমরা অনেকেই আছি সময় অপচয় করি আমাদের সাথে পর্যাপ্ত পরিমাণ সময় থাকা শর্তেও আমরা সেই সময়টাকে অযথা অপচয় করে ফেলি।
কিন্তু আমরা বুঝতে পারি না আমাদের জীবন থেকে খুবই মূল্যবান সময় পার হয়ে যাচ্ছে আমরা ফেসবুকের নিউজপ্রিন্টে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় টিক টকে ঢুকলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেই।
অথবা কোন মুভি দেখতে বসলে তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা পার করে দেই কার সাথে গল্প করতে বসলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেই কিন্তু আপনি কি জানেন আপনি যদি এই সময়টাকে কাজে লাগাতেন তাহলে আপনার ভবিষ্যতের জন্য কত মূল্যবান হতো।
image source
আমি এমন কিছু মানুষ দেখেছি যারা সময়ের কাজ সময় করতে চায় না পরবর্তী সময়ে তারা সেই সময়টার জন্য আফসোস করে যেটা কখনো ফিরে আসার নয়।
সময় নদীর স্রোতের মতো বহমান এটা আপনার জন্য কিংবা আমার জন্য কখনোই অপেক্ষা করবে না আপনাকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে সময়ের কাজ সময় করে পারাটা খুবই ভালো কারণ সময় পরিবর্তন হয়ে যায় আর সময় পরিবর্তন হয়ে গেলে আপনি কখনোই সে সময়টাকে ফিরিয়ে আনতে পারবেন না।
আমাদের জীবনটা খুবই ছোট্ট এই ছোট্ট জীবনের সময়গুলোকে এক একটা সময় অনেকটা মূল্যবান আর এই মূল্যবান সময় গুলোকে আমাদের কাজে লাগাতে হবে আমি কাজ করতে গিয়ে অনেকেই দেখেছি যারা আমাদের সাথে কাজ করার জন্য উদ্যোগ নিয়েছিল কিন্তু তারা কাজ ছেড়ে দিয়েছে সমস্যা একটাই মনোযোগ সহকারে কাজ করেনি।
আমি যখন কাজ করি তখন একটা কথা মাথায় রাখি আমাকে এই কাজ সম্পন্ন করতে হবে কোন কাজ হাতে নিলে সেই কাজকে পুরোপুরিভাবে সম্পূর্ণ করেই আমি ওখান থেকে বের হয়ে আসি।
সে কাজ করতে আমার যতটা কষ্ট হোক না কেন আমি সে কাজ সম্পন্ন করি কারণ আমার কাছে মনে হয় কাজটা সম্পূর্ণ না করলে কেমন যেন একটা টান ওই কাজের প্রতি রয়ে যায়।
তাই আমি সবার কাছে অনুরোধ করব সময়কে মূল্য দিন আপনার মূল্যবান সময়কে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যান আপনাকে কেউ ঠেকাতে পারবেনা আর একটা কথা মাথায় রাখবেন যে কাজ হাতে নিবেন সে কাজ সম্পন্ন করে আরেকটা কাজ হাতে নেবেন।
আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার লেখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম আবারও নতুন কোন বিষয় নিয়ে অবশ্যই হাজির হব আপনাদের মাঝে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।



অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
সঠিক বলেছেন কারন সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না।
তাই আমাদের উচিত সময়কে সঠিক ব্যবহার করে আবদ্ধ করা।