ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রম থাকলে তোমাকে আটকানোর সাধ্য কারো নেই

বিসমিল্লাহির রাহমানির রাহিম
     সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।

     ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রম থাকলে                তোমাকে আটকানোর সাধ্য কারো নেই 

আমার চিন্তা শক্তি আমার ইচ্ছা শক্তি আমার কঠোর পরিশ্রম আবার একটাই লক্ষ্য আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমি সবসময় চিন্তা করি আমি ভালো কিছু করব।

আমার মাথায় একটা জিনিস সব সময় ঘুরতে থাকে আমাকে কিছু করতে হবে কারণ আমি যে ফ্যামিলি থেকে বিলং করেছি সে ফ্যামিলির মানুষগুলো অন্যান্য মানুষের কাছ থেকে সব সময় অবহেলা পেয়ে এসেছে।


image source 

বর্তমান সময়ে যে ফ্যামিলিতে আছি ওই মানুষগুলো আমাকে অবহেলা করে কারণ আমার ফ্যামিলি একটু দুর্বল আমার প্রিয় মানুষগুলোর কাছ থেকে আমি অবহেলা পেতে পেতে অনেকটা পাথর হয়ে গিয়েছে।

নিজে চিন্তা করেছি আমি কিছু করব আমাকে কিছু করতেই হবে হ্যাঁ আমি করব যতক্ষণ আমার শক্তি আছে যতক্ষণ আমি করতে পারবো আমি ঠিক ততক্ষণ কাজ করার চেষ্টা করব।

কাটার পরিশ্রম আমাকে করতেই হবে রাতের কিছুটা ঘুম আমাকে হারাম করতেই হবে কারণ আমি জীবনে সাফল্য অর্জন করতে চাই।

আমি শুনেছি ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাসাগরতল ছোট ছোট কাজ করেই নাকি অনেক বড় বড় কাজ করা যায়।

তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি হয়তোবা অনেক বড় কিছু করতে পারবো না কিন্তু ছোট ছোট কাজগুলো করতে করতেই একদিন আমি অনেক কিছু করতে পারবো।

আমি ছোট ছোট কাজগুলো করতে গিয়েও অনেক ভুল করেছে অনেক কঠোর পরিশ্রম করেও তেমন কোনো পারিশ্রমিক আমি পাইনি কিন্তু আমি আমার কাজ করা বন্ধ করে দেইনি।

আমার লক্ষ্য একটা আমাকে সাফল্য অর্জন করতেই হবে তার জন্য আমার কঠোর পরিশ্রম যতক্ষণ করা প্রয়োজন আমি ঠিক ততক্ষণ কঠোর পরিশ্রম করে যাব।

আমাকে অনেকেই অনেক কথা বলেছে বর্তমান সময়ও বলছে আবার ভবিষ্যতেও হয়তোবা বলবে কিন্তু আমি থেমে যায়নি আমার লক্ষ্য অর্জনে আমাকে কেউ থামিয়ে রাখতে পারবে না আমি চেষ্টা করে যাবো যতক্ষণ পর্যন্ত না আমি সাফল্য অর্জন করতে পারব।

আমার ইচ্ছা শক্তিকে অনেকেই নষ্ট করতে চেয়েছে অনেকেই বলেছে তোমার দ্বারা হবে না তুমি পারবে না কিন্তু আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি আমাকে পারতেই হবে সামনের দিকে এগিয়ে যেতেই হবে আমাকে সেটা যে কোন কিছুর মূল্য এই হোক আমি সাফল্য অর্জন করেই ছাড়বো তবে সেটা সৎ পথে।

আমি আমার ইচ্ছাশক্তিকে জাগিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি জানিনা কতদূর এগিয়ে যেতে পারবো তবে ততক্ষণ চেষ্টা করব যতক্ষণ না আমি সফলতা অর্জন করি।

সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন।

আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার লেখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আজকের মত এখানেই বিদায় নিলাম আবারও নতুন কোন বিষয় নিয়ে অবশ্যই হাজির হব আপনাদের মাঝে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Comments

sereybd

আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

৥realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে