কাকে ভালবাসবেন?

বিসমিল্লাহির রাহমানির রাহিম সকল প্রশংসা মহান আল্লাহতালার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান রব্বুল আলামীনের অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং মহান রব্বুল আলামীনের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলব বিষয়টা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমায় মনে করি আমার জীবনে গুরুত্বপূর্ণ আপনাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা একমাত্র আপনারাই জানেন।
# কাকে ভালবাসবেন?
আমার এমন অদ্ভুত প্রশ্নে অনেকের মনেই অনেক কথা বা অনেক প্রশ্ন আসতে পারে এটাই স্বাভাবিক আমরা আমাদের জীবনে এমন একজন মানুষকে ভালোবাসি যার জীবনে আমাদের কোন প্রয়োজন নেই উদাহরণস্বরূপ আমি আপনাদের কিছু কথা বলি আপনার প্রিয় মানুষ আপনি যাকে নিজের থেকেও অনেকটা বেশি ভালোবাসেন তার কাছে কিন্তু আপনার কোন গুরুত্ব নেই দিন শেষে সেই মানুষটা কিন্তু আপনাকে অবহেলাই করে আপনাকে ভালোবাসে না কিন্তু আপনি আপনার জীবনের চাইতেও সেই মানুষটাকে বেশি ভালবাসেন।
আপনি আপনার প্রিয় মানুষটাকে ভালবাসেন সেটা ওই মানুষটা জানে আর জানে বলেই আপনাকে অবহেলা করে অবহেলা করতে করতে একটা সময় আপনাকে বুঝিয়ে দেয় তার জীবনে আপনার কোন প্রয়োজন নেই সে আপনাকে চায় না আপনি যেন তাকে ভুলে যান এমন করে তোলে আপনাকে আপনাকে একাকিত্ব করে দেয়।
এবার আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে কাকে ভালোবাসবেন আপনি তো আপনার প্রিয় মানুষটাকে পেলেন না সে মানুষটা আপনাকে ভালোবাসে না আবার আরেক দিকে এমন একজন মানুষ আছে যে আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসে আপনি জানেন ওই মানুষটা আপনাকেই ভালোবাসে ওই মানুষটা আপনার জন্য সবকিছু করতে পারে ওই মানুষটা প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে দোয়া করে যেন সে আপনাকেই পায়।
ওই মানুষটা আপনাকে মন প্রাণ দিয়ে ভালবাসে আপনাকে পাওয়ার জন্য সবকিছু করতে পারে তাহলে আমি সাজেস্ট করব আপনি ওই মানুষটাকেই ভালবাসেন যে আপনাকে ভালোবাসে ওই মানুষটাকে ভালোবাসবেন না যে আপনাকে অবহেলা করে কিন্তু আপনি যাকে ভালবাসেন।
আমাদের জীবনটা অদ্ভুত হলেও অনেকটা সুন্দর যদি আমরা সঠিক মানুষ খুঁজে পাই ভালোবাসা নামক শব্দটি অনেকটা পবিত্র কিন্তু বর্তমান সময়ে ভালোবাসা নামক শব্দটিকে অপবিত্র করে তুলেছে কিছু মানুষ তবে আপনি যাকে ভালোবাসবেন সে হয়তো আপনাকে ভালবাসতে নাও পারে কিন্তু যে আপনাকে ভালোবাসে আপনি তাকে ভালবাসেন দেখবেন জীবনটা অনেক সুন্দর হবে আপনিও ভালো থাকবেন সে মানুষটা ভালো থাকবে আপনাকে পেয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।

Comments

abdullah70
শুকরিয়া অনেক সুন্দর একটি পোস্ট করেছেন যা অধিক মানুষের জীবনে ঘটে থাকে ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করে চাই না দোয়া রইল আপনার জন্য 🤲🤲