বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার ।
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু,সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে অনেক ভাল আছি ।
আজকে আমি আমার হতভাগা জীবন নিয়ে কিছু কথা বলব ,
আপনারা সবাই জানেন আমি দরিদ্র ফ্যামিলি থেকে বিলং করি।
পড়াশোনা করেছে অনেক কষ্টে যেটা একমাত্র আমার মায়ের অবদান, যাইহোক জীবন চলতে শুরু করেছে জীবন তো আর কখনো থেমে থাকে না ।
জীবন চলতে চলতে বিয়ে হয়ে গেলো এমন একটা ফ্যামিলিতে বিয়ে হয়েছে যেখানে আমার কোন মূল্য নেই।
তবুও সবকিছু নিজের ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি হয়তোবা এইসব কিছু মহান রাব্বুল আলামীন আমাকে পরীক্ষা করার জন্য করতেছে।
তারপরও শোকর করছি তার উপর যিনি আমাকে সৃষ্টি করেছেন যাইহোক নিজের জীবনের কষ্ট নিয়ে ধৈর্য ধারণ করে এই ফ্যামিলিতে থাকতে হয়।
সে এরপরই শুরু করলাম অনলাইন যাত্রা গত একবছরের থেকে তেমন কেন ইনকাম হয় নি ঠিকই কিন্তু অনলাইন থেকে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে গত আড়াই মাস হবে আমি একটা প্লাটফর্মে কাজ করতেছি ওখানে যারা অ্যাডমিন আছে তাদের কাছ থেকে আমিও নতুন নতুন অনেক কিছু শিখেছি বা আমার সাথে যারা কাজ করে তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি কাজ করি যাতে ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারে সেই আশা।
আমার দুইটা ছেলে আছে আমি ওদের ভবিষ্যত নিয়ে চিন্তা করি কিন্তু আমার ফ্যামিলিতে কিভাবে আমাকে ছোট করা যায় সেটা নিয়ে প্রতিনিয়ত চিন্তা করে। প্রতিনিয়ত আমাকে নানান কথা বলে কিন্তু আমি কারো কথায় কোন কান না দিয়ে সংসারের কাজগুলো সম্পন্ন করে আবার অনলাইনের কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করি।
আমি আশা করি চেষ্টা করব আল্লাহতালা কখনো আমাকে সে চেষ্টাই বৃথা কিছু দিবে না আমি যতদূর পারি চেষ্টা করে যাবো একদিন হয়তো বা আমি সফল হবোই ধৈর্য আমাকে ধরতে হবে ।কারণ এই দুনিয়াটা হচ্ছে টাকা-পয়সার খেলা যার টাকা আছে তার সবকিছু আছে আর যার টাকা নাই তার কিছুই নাই ।
ওই যে একটা কথা আছে আপনার মাথায় যদি তেল থাকে অনেকেই আসবে আপনার মাথায় তেল দেওয়ার জন্য যদি আপনার মাথায় তেল না থাকে তাহলে আপনাকে কেউই তেল দিতে আসবে না।
ঠিক তেমনি আমার পরিবার আমাকে প্রতিনিয়ত নানান ধরনের কথা বলে নানান ধরনের গালিগালাজ করে সবাই বলে যে আমি নাকি কোনো কাজই করতে পারিনা ।আসলে আপনারা বিশ্বাস করবেন কিনা জানিনা আমি সকাল ভোর পাঁচটা থেকে শুরু করি কাজ এগারোটা পর্যন্ত অনবরত কাজ করতেই থাকে এর পরের ঘর গোছানো আছে দুইটা বাচ্চা আছে তাদেরকেই সামাল দেওয়ার পরে আবার চেষ্টা করি অনলাইনে কাজগুলো সম্পন্ন করার।
আমি জানিনা আমি এত কাজ করার পরেও এদের কাছে কেন আমার কোন মূল্য নেই যে আমি দরিদ্র ফ্যামিলি থেকে জন্ম নেয়াটা ই আমার দোষ প্রতিনিয়ত এই পরিস্থিতির শিকার হয়ে থাকি । আমার মত অনেক মানুষ গরিব কিন্তু আমার আল্লাহর কাছে আমি কখনো কোনদিনও গরীব না।
আমি নিজেকে নিজে কখনো গরিব বলে মনে করি না আমি মনে করি আমি চেষ্টা করব একদিন আমি সফল হব,আমি চেষ্টা করতেছি ভালো কিছু করার আশা করি আমি ভালো কিছু করতে পারবো ।
আমার বড় ননদ সবসময় আমাকে খোটা দিয়ে কথা বলে যে আমি অলস কিন্তু আমি তার কথায় কোন কিছুই মনে করি না আমাকে নিয়ে অনেক কথা হয়েছে ঘরে ।
আমি শুধু চুপচাপ করে শুনেছিলাম কারণ আমার কিছু বলার নেই এখন হয়তো আমি একদিন সফল হব ।
সেদিন তাদের কথার জবাব আমি দিতে পারবো আমি এখান থেকে ভালো কিছু করতে চাই ,অনলাইন থেকে মানুষ অনেক কিছুই করে হয়তোবা একেকজনের সফলতা একেকরকম সফলতা অর্জন করতে গেলে একটু কষ্ট করতে হয় ।
আমার জীবনে যত কষ্টই আসুক না কেন আমি জীবনে সফলতা অর্জন করেই ছাড়বো সফলতার শেষ প্রান্তে কি আছে সেটা না দেখা পর্যন্ত আমি চুপ থাকব না ।
আমি চেষ্টা করব কারণ আমি চাই জীবনে সফল হতে আমার সামনে যত বড় দেয়ালে আসুক না কেন আমি সেটাকে ভেঙে আমার স্বপ্ন পূরণের চেষ্টা করব ।
কারণ একজন মানুষ চেষ্টা করলে কি না করতে পারে আমি এমন অনেক মানুষের সফলতা অর্জনের কথা শুনেছি যারা জীবনে সফলতা করেছেন তাদের জীবনী পড়েছি।তারা অনেক কষ্ট করেছেন আমিও চাই তাদের মত কষ্ট করতে কারণ ধৈর্য না ধরলে জীবনে সফলতা অর্জন করা যায় না।
ধৈর্যের ফল অনেক মিষ্টি আমি ওদের কথা শুনে এখন হয়তো বা ভেঙে পড়বো এখান থেকে বের হয়ে যাব ভবিষ্যতে আমার কিছুই হবে না ,আমি ওদের কথায় কখনো ভেঙে পড়বো না ওরা যা ইচ্ছে তাই বলুক আমাকে তাই বলে কি আমি এখান থেকে সরে যাব ,না কখনো ছেড়ে যাবো না আমি জীবনের সফলতা অর্জন করার জন্য যত চেষ্টা করা দরকার আমি করব ,আর আমি যেখানে কাজ করতেছি ওখানকার এডমিন ভাইরা আমাকে যথেষ্ট সাহায্য করতেছে ।
আমি চাই তাদের সাথে কাজ করে আমার ভবিষ্যৎ উজ্জ্বল করতে এবং আমার ছেলেদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে। আমি জানি অনেক মানুষ অনলাইন থেকে তাদের ভবিষ্যৎ গড়ে নিয়েছে আমিও চাই এখান থেকে আমার ভবিষ্যৎ গড়ে নিতে ।
আমি আশা করতেছি যারা আমার সাথে কাজ করে তারা অবশ্যই আমার এই বিষয়গুলো বুঝবেন এবং আমাকে একটু সাপোর্ট দেয়ার চেষ্টা করবেন ।
আপনাদের একটু সাপোর্টে হয়তোবা আমি অনেক কিছুই পেতে পারি ভবিষ্যতের জন্য আপনার কাছে অনুরোধ করতেছি আপনার আমাকে একটু সাপোর্ট করবেন ।
যাতে আমি আমার ভবিষ্যৎ টা ভালো করে গড়ে নিতে পারি আমার ফ্যামিলি এখন আমাকে যেভাবে অবহেলা করতেছে ভবিষ্যতে যাতে আমি তোদেরকে দেখায় দিতে পারি যে আমি আমার চেষ্টা সফল হয়েছি।
ওদের এই কথার উত্তরগুলো এখন যারা তারা আমাকে যা বলতেছে সে কথা গুলোর উত্তর আমি যেন একদিন তাদের কে দিতে পারে আশাকরি আমি সেটা পারব কারণ মহান রাব্বুল আলামিন কাউকে নিরাশ করেন না।
তিনি বলেছেন চেষ্টা করো আর আমি কাউকে ঠকিয়ে এখানে আমি বড় হতে চাই না আমি চাই আমার সাথে যারা আছে সবাইকে নিয়ে একসাথে কাজ করে তাদের ভবিষ্যৎ গড়তে আমার ভবিষ্যৎ গড়তে।
আমি যদি কারো ভালো চায় অবশ্যই আল্লাহ তালা আমার ভাল চাইবে কিন্তু আমার ফ্যামিলি কখনোই আমার ভালো চায় না সবসময় চায় আমাকে ডিমোটিব করে দিতে কোন কাজ করতে গেলে ওখান থেকে আমার মন উঠিয়ে দিতে ,কিন্তু আমি কখনোই এটা হতে দেব না তার জন্য আমাকে যা যা করা লাগে আমি করব।
আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমি আমার ভবিষ্যৎ টা ভালোভাবে করতে পারবো এখান থেকে ইনশাআল্লাহ।
আজ এ পর্যন্ত হয়তোবা অনেক কথা বলে ফেলেছি আপনাদেরকে আর সাপোর্টার কথা বলেছি আশা করি আপনারা কেউ মনে কিছু নিবেন না ।
আমি চাই এখান থেকে ভালো কিছু করে আমার ভবিষ্যৎ টা ভালো করতে যারা এখন আমাকে নিয়ে নানা ধরনের বাজে কথা বলতেছে তাদের এসব কথার জবাব দেয়ার চেষ্টা করতে ।
এখান থেকে ভালো কিছু করতে সবাই ভাল থাকেন সুস্থ থাকেন এই কামনা করি মহান রাব্বুল আলামিনের কাছে, তিনি যেন আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে আপনাদের আত্মীয়-স্বজন মা-বাবা সবাইকে যেন সুস্থ রাখে ,
সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি ওদের সাথে থেকে ধৈর্যের পরীক্ষা দিয়ে এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারি।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।


