আমাদের দুটি ছাগলছানার জন্ম হয়েছে

বিসমিল্লাহির রহমানির রহিম

আমার প্রিয় পাঠক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি অবস্থা সবার কেমন আছেন আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।

# আমাদের দুটি ছাগলছানার জন্ম হয়েছে

হ্যাঁ বন্ধুরা, আজকে রাত দশটার সময় হঠাৎ করেই ছাগলের ঘর থেকে কেমন যেন ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম শুনতে পেয়ে সবাই মিলে দৌড়ে গেলাম গিয়ে দেখি আমাদের ছোট্ট ছোট্ট দুইটি ছাগলের বাচ্চা হয়েছে।



বিষয়টা দেখে অনেকটা অবাক হলাম কেন অবাক হলাম চলুন আরে সেই বিষয়টা আপনাদেরকে জানাই বিশেষ করে আমরা বা মানুষ যখন বাচ্চা জন্ম দেয় বা বাচ্চা যখন জন্ম গ্রহণ করে তখন একজন মানুষের সাথে কতগুলো মানুষ থাকে অথচ আল্লাহ তায়ালার কি নিখুত একটা সৃষ্টি এই ছাগলগুলো বাচ্চা জন্ম দেয় বাচ্চা জন্ম হয় কিন্তু তাদের পাশে কেউ থাকে না আল্লাহতালা চাইলে কি না করতে পারে।

বাচ্চা গুলো হওয়ার পর থেকে কি বলবো আমাদের ঘরের বাজে ছোট ছোট বাচ্চাগুলো আছে ওগুলো ওই ছাগলের ছানাগুলোকে নিয়ে কি দুষ্টামি শয়তানি শুরু করে দিয়েছে সকাল থেকে অবশ্য জন্ম হওয়ার পরে তারা একটু একটু হাটার চেষ্টা করতেছে বাট হয়তোবা ঠিকঠাক মতো একটু পরেই হাঁটতে পারবে।



তারপরে ওদেরকে ছাদে নিয়ে গেলাম ছাদে নিয়ে যাওয়ার পর দেখলাম রোদের ছোঁয়া পাওয়ার পর ওরা মোটামুটি ভাবে দাঁড়িয়েছে কিছুটা হাটার চেষ্টা করতেছে তো ওদের এই হাঁটাচলা গুলো দেখে আমার কাছে বেশ ভালো লাগলো তাই আমি কিছু ছবি তুলে নিলাম এবং এই আনন্দঘন মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।

আসলে আজকে আমাদের ঘরের সবাই খুব খুশি কারণ বিগত প্রায় ছয় মাস আগেও আমাদের দুইটা ছাগলের বাচ্চা হয়েছিল এখন আবার দুইটা ছাগলের বাচ্চা হয়েছে মোটামুটি এখন একটা ছাগল থেকে আমরা চারটা ছাগলের বাচ্চা পেয়েছি এতে সবাই খুশি সবাই অনেক আনন্দ করতেছে আর ছোট ছোট যে আমাদের ঘরে মানুষগুলো আছে ছোট মানুষগুলো তারা তো ছাগলের বাচ্চাগুলোকে পেয়ে মহা খুশি কি বলব আমি বুঝতে পারছি না।

তো আমি এই ছোট ছাগলের বাচ্চা গুলোর কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করতেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর সবাই এদের জন্য দোয়া করবেন।

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে আমাকে এখানেই বিদায় নিলাম আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।

Comments