বেগুন ফ্রাই

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আমার প্রিয় পাঠক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি অবস্থা সবার কেমন আছেন আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে খুবই দুর্দান্ত এবং নতুন একটা রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন দেরি না করে শুরু করা যাক।

# বেগুন ফ্রাই

যদিও আপনারা নামটা শুনে অনেকেই বলবেন যে এটা আবার কোন ধরনের নাম আসলে আমি এটার নাম কি দিব আমি নিজেও জানিনা তবে আজকে নিজে নিজের আবিষ্কার করলাম যেটার নাম এটাই দেই হয়তোবা ভালো লাগবে।

তো আমি প্রথমেই আপনাদেরকে বলে নিচ্ছি আপনাদের এই উপকরণটা তৈরি করতে যা যা লাগবে সেটা হচ্ছে একটা ডিম পেঁয়াজ করছি কাঁচামরিচ করছি হলুদের গুড়া লবণ পরিমাণ মত তেল আপনার ইচ্ছে মত।

এরপর আমি যেটা করেছি বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি এবং আমি আমার ইচ্ছে মতো এটাকে আকৃতি দিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মত দিতে পারেন সমস্যা নাই।

বেগুনের ভেতরে আকৃতি দেয়ার পর আমি যেই জিনিসগুলো বের করেছি সেগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি।




এরপরে আমি কচি করা বেগুনগুলোর সাথে পর্যাপ্ত পরিমাণে যেসব মসলা নিয়েছিলাম পেঁয়াজ করছি কাঁচামরিচ কুচি লবণ এবং হলুদ একসাথে মিক্স করে নিয়েছি এবং তার সাথে ডিম ভেঙ্গে দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি।


এবং গোল করে কাটা বেগুনগুলোর উপরে আমি হালকা পরিমাণ হলুদ মেখে নিয়েছি এবং চুলার মধ্যে পাইপেন বসিয়ে আমি তেল দিয়ে তেল সুন্দর করে গরম করে নিয়েছি এবং বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে আমি এটাকে ফ্রাই করতে পারি।



এরপরে আমি যেটা করেছি তেলটা ভালোভাবে যখন গরম হয়ে বেগুন ফ্রাই করা শুরু হয়ে গেছে আমি বেগুনের যে কুচি অংশগুলো ডিম দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি।



এরপরে আমি সবগুলো পিসকে সুন্দরভাবে বেগুনি করে ভেজে নিয়েছি আপনারা চাইলে মুচমুচে করেও ভেজে নিতে পারেন তো আমি আমার প্রয়োজন অনুযায়ী ভেজে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ভেজে নিয়ে তুলে ফেলতে পারেন।

আমার কাছে বিষয়টা খুবই ভালো লেগেছে আর খেতেও অসাধারণ লেগেছে তো আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আমি আশা করি গরম ভাতের সাথে এই জিনিসটা বেগুন ফ্রাইটা খুবই মজাদার অতুলনীয় এক কথায় আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন তাহলে হয়তোবা আমার কথা আপনাদের বিশ্বাস হবে।

এই ছিল আমার আজকের রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লেখা যদি কোন ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আজকের মত এখানেই বিদায় নিলাম আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Comments