সবার কাছে দিন দিন অপ্রিয় হয়ে যাচ্ছি কারণ আমার টাকা নাই

বিসমিল্লাহির রাহমানির রাহিম
     সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।

সবার কাছে দিন দিন অপ্রিয় হয়ে যাচ্ছি কারণ আমার টাকা নাই 

হ্যাঁ কিছুদিন ধরেই উপলব্ধি করতে পারছি যে আমি সবার কাছে দিন দিন অপ্রিয় হয়ে উঠছি একটা সমস্যা আমার কাছে টাকা নেই।

বিশেষ করে আমার ক্ষেত্রে কিংবা আপনার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই লক্ষ্য করে দেখবেন যার কাছে টাকা আছে তার কাছে বন্ধু বান্ধবের অভাব নেই আর যার কাছে টাকা নেই তার কাছে প্রিয় মানুষগুলো তার কাছ থেকে অনেকটা দূরে চলে যায়।

জীবনে চলতে চলতে একটা জিনিস শিখেছি প্রিয় মানুষের ভালোবাসা পাওয়ার জন্য টাকার প্রয়োজন প্রিয় মানুষ, কাছে থাকার জন্য টাকার প্রয়োজন বিশেষ করে একজন শ্বশুরবাড়ির জামাই যখন শ্বশুর বাড়িতে যায় তখন তার হাত ভর্তি যদি বাজার থাকে তার আদরে আপ্যায়নের অভাব হয় না।

আর যদি সে সামান্য কিছু নিয়ে যায় তাহলে কিছুটা অবহেলার মধ্যে তাকে বুঝিয়ে দেয়া হয় সে কতটা অবহেলিত ওই শ্বশুরবাড়িতে।

আমাদের জীবনটা বড়ই অদ্ভুত আমরা মানুষেরা যা আছে তার পরেও আরো চাই আমাদের আরো লাগবে কিন্তু যাদের নেই তারা কি করে তারা অল্পতেই সন্তুষ্ট থাকে।

image source 
আমি আমার জায়গা থেকে বুঝেছি আমি আমার জায়গা থেকে অনেকটা বুঝতে পেরেছি তিল তিল করে আমি যে মানুষগুলোর কাছে ভালোবাসা পাওয়ার জন্য এতদিন অনেক কষ্ট করেছি দিনশেষে বুঝতে পারলাম তারা আমাকে অনেক পর করে দিয়েছে।

আমার খুব কাছের একজন মানুষের কথা বলি যে মানুষটা বিয়ে হওয়ার আগেই আমার সাথে প্রতিনিয়ত কথা বলতো হঠাৎ করেই ওর বিয়ের পর সে মানুষটা আমাকে অনেকটা পর করে দিয়েছে।
সে মানুষটার বিয়ে হয়েছে অনেক বড়লোক একজন মানুষের সাথে আমার আর তার ফ্যামিলি অনেকটা উপরে নিচে বলতে গেলে আর সে মানুষটা আমার খোঁজ নেয় না যে কিনা প্রতিদিন আমার সাথে কথা বলতো।

মানুষের মুখোশের আড়ালে যে রুপ থাকে সেই রুপ গুলো আমরা চিনতে পারি বুঝতে পারে যখন আমরা বিপদে পড়ি একজন বড়লোক যখন বিপদে পড়ে তখন তাকে সাহায্য করার জন্য অনেক মানুষ এগিয়ে আসে কিন্তু একজন মধ্যবিত্ত কিংবা গরিব ফ্যামিলির লোক যদি বিকল্প বিপদে পড়ে তাহলে তাকে সাহায্য করার মত একজন মানুষ খুঁজে পাওয়া যায় না।

বর্তমান সমাজে টাকা আছে তো আপনার ভালোবাসা আছে টাকা আছে আপনার আত্মীয়-স্বজন এর কোন মানুষের অভাব হবে না টাকা আছে তারপর সম্মান আছে টাকা দিয়ে সম্মান কেনা যায় বর্তমান সমাজের টাকা দিয়ে অনেক কিছু কেনা যায় কিন্তু রাতের ঘুম কেনা যায় না।

আমি কিছু মানুষের কথা শুনে অবাক হয়ে যায় যে মানুষগুলো কিভাবে পারলো আমাকে কথাগুলো বলতে কিন্তু দিনশেষে বুঝতে পারি আমার কাছে তো টাকা নেই একটু অবহেলা তো সবার কাছ থেকেই সহ্য করতে হবে।

আমার লেখায় যদি কোন ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার লেখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম আবারো নতুন কোন বিষয় নিয়ে অবশ্যই হাজির হব আপনাদের মাঝে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Comments

sereybd

আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

৥realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে

riyadx2

আজ টাকা না থাকলে সমাজে আপনার কোন দাম নেই।