কর্মব্যস্ততা নিয়ে আরেকটা দিনের শুরু

বিসমিল্লাহির রাহমানির রাহিম
     সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।

# কর্মব্যস্ততা নিয়ে আরেকটা দিনের শুরু



যদিও কালকেই আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম খুবই ব্যস্ত কাজ করতে করতে অনেকটা হাঁপিয়ে উঠেছি কিন্তু তার পরেও নতুন দিনে আবারও কাজ করার জন্য উদ্যোগ নিলাম।

প্রত্যেকটা মানুষ বেঁচে থাকার জন্য কাজ করতে হয় আর কাজ করেই তার যাবতীয় সমস্যাগুলোর সমাধান করতে হয় এটাই স্বাভাবিক প্রত্যেকদিনই নতুন নতুন কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হয় মানুষকে।

আমাদের জীবনে আমরা কর্মব্যস্ততার মধ্যে যদি আমাদের সময়টা কাটিয়ে দিতে পারি তাহলে হয়তো বা এটাই হচ্ছে সবচাইতে ভালো একটা উত্তম কাজ কারণ যে মানুষগুলো অলসতার মধ্যে নিজেদের জীবন কাটিয়ে দেয় দিনশেষে সেই মানুষগুলো কিন্তু অসহায়তায় ভোগে।

এক
টা কাজ মানুষকে অনেক কিছু শিক্ষা দেয় একটা কাজের মাধ্যমে মানুষ অনেক কিছু উপলব্ধি করতে পারে জীবনের অনেক পর্যায়ে অনেক রকমের সমস্যায় পড়তে হয় মানুষ যদি কোন কাজ শিখে রাখে তাহলে সেটা বিফলে যায় না।

আমি আজকে তিনদিন যাবত ধানের কাজ করতেছি অনেক কিছুই জানতাম না যখন বাবার ঘরে ছিলাম অনেক কিছুই আমি জানতাম না ধান কিভাবে নেয় কিভাবে নিতে হয় কিভাবে সংরক্ষণ করতে হয় কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর শাশুড়ির সাথে কাজ করতে করতে অনেক কিছু শিখে গেছি।

হ্যাঁ হয়তোবা একা একা কাজ করতে একটু কষ্ট হয় কারণ ধানের কাজ একা করা সম্ভব নয় কিন্তু একা মানুষ যেহেতু কাজ তো করতেই হবে।

আমি যতটুকু পারি আমার কাজ আমি একা একাই করার চেষ্টা করি কারণ আমার শাশুড়ি অসুস্থ অনেক যতটুকু পারে আমাকে সাহায্য করে বাকিটা আমি আমার কাছে একাই করতে ভালোবাসি।

আমি মনে করি আমি যে কাজ হাতে নেব সে কাজ সম্পন্ন করেই ছাড়বো কারণ আমাকে কাজ করতেই হবে সেটা যে কোন কিছুর মূল্যেই হোক।

চেষ্টা করলে সবই সম্ভব চেষ্টা করলে মানুষ অনেক কিছু করতে পারে প্রথমত তাকে চ��ষ্টা করতে হবে।

শক্তি তো একমাত্র আল্লাহ তাআলার দান সেটা তো আমরা জোর করে কখনো নিতে পারব না আর যতটুকু শক্তি আছে ততটুকু কাজে লাগিয়ে কাজ করাই হচ্ছে উত্তম কাজ।

আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার লেখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম আবারও নতুন কোন বিষয় নিয়ে অবশ্যই হাজির হব আপনাদের মাঝে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

My picture captions:
Photography 
Location_ bangladash
Camera used TRIPLE CAMERA 1:2.2.2-2.4 ASPH. (depth)
Mobile Model. vivo Y20G
Photographer @rubina203

Comments

shariarr
Congratulations, your post has been curated by @shariarr

Pink Yellow Flash Sale Watercolor Background Animated Instagram Post (800 × 500 px).gif

please Vote for @shariarr serey witness
sereybd

অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

@shariarr দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে
20220913_222205.png