হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আমার প্রিয় পাঠক ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তায়ালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বন্ধুরা আজকেও আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলব চলুন শুরু করি।
# জীবন থেকে শিক্ষা গ্রহণ করুন
ছবির উৎস কপিরাইট মুক্ত pixbay.com
আমরা অনেকেই মনে করি আমাদের জীবনটা দুই দিনের এই দুই দিনের জীবনে যা ভাগ্যে আছে তাই ঘটে যাবে আর যা ভাগ্যে নেই তা আমরা কখনোই পাবো না হ্যাঁ এই কথাটা আমিও মানি কিন্তু আপনি কথার উপর ভিত্তি করেই আপনার পুরো জীবনটা বার করে দিচ্ছেন এটা আপনি মস্ত বড় একটা ভুল করছেন।
জীবন খুবই ছোট্ট একটা শব্দ কিন্তু এই শব্দের পেছনে লুকিয়ে আছে অনেক বড় অর্থ যার ব্যাখ্যা হয়তোবা আমি আপনাদেরকে দিতে পারব না তবে আমি সর্বদাই চেষ্টা করি আপনাদের ভালোর জন্য কিছু বলার আমি জানিনা ঠিক কতটুকু বলতে পারি তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি হয়তোবা একদিন অনেক কিছুই বলতে পারব যদি আমার আল্লাহ চায়।
ছবির উৎস কপিরাইট মুক্ত pixbay.com
আপনার জীবনে হয়তোবা এমন অনেক ঘটনা ঘটে গেছে যা আপনি ভুলে গেছেন হয়তোবা আপনার প্রিয় মানুষগুলো আপনাকে অনেক কষ্ট দিয়েছে যাকে সুদিন পর আপনি ভুলে গিয়েছেন আবার নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন কিন্তু আমি মনে করি আপনি আপনার জীবনের যে ঘটনাগুলো ঘটে গিয়েছে সে ঘটনাগুলো থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন।
আমার জায়গা থেকে যদি আমি বলি আমি আমার পরিবার থেকে অনেক আঘাত সহ্য করেছি সেটা হোক যে কারো কাছ থেকে এমনও সময় গেছে আমার জীবনে যে আমি পুরোপুরি ভেঙে পড়েছি আমার মনে হয়েছিল এ পৃথিবীতে বেঁচে থাকার মত শক্তি হয়তোবা আমি পাব না কিন্তু তারপরেও নতুন করে বেঁচে থাকার একটা স্বপ্ন আমাকে আবার বাঁচিয়ে তুলেছে।
আমি আমার জীবন থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝতে পেরেছি আমি শিখেছি কিভাবে মানুষকে আঘাত করতে হয় কিন্তু আমি কখনো আজ পর্যন্ত কাউকে আঘাত করিনি আমি সবার সাথেই ভালোভাবে চলার চেষ্টা করি কিন্তু দিন শেষে আমি বুঝতে পারি আমি সবার কাছে এখনো ভালো হয়ে উঠতে পারিনি কিন্তু আমার চেষ্টা আমি বন্ধ করিনি।
ছবির উৎস কপিরাইট মুক্ত pixbay.com
জীবন থেকে শিক্ষা গ্রহণ করা সবচাইতে মূল্যবান একটা বিষয় আমি মনে করি কারণ জীবনের এমন কিছু ঘটনা আছে যা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে যায় ভবিষ্যতে পথ চলার জন্য।
আর তাই আমি মনে করি আমাদের প্রত্যেকেরই উচিত জীবন থেকে শিক্ষা গ্রহণ করা তাহলে হয়তো বা আমরা ভবিষ্যতের পথ চলতে অনেক সাবধান থাকতে পারব।
সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আপনাদের জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করুন আপনার জীবন অনেক সুন্দর হবে আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।


