কেমন আছেন আপনারা সবাই,আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
# সেরি বাংলাদেশ নতুন ডিস্ককর্ড সার্ভারে সবাইকে স্বাগতম
নতুন এবং পুরাতন সকলে ইউজারদের আমার পক্ষ থেকে বাংলাদেশ নতুন সেরি ডিসকাস সার্ভারে স্বাগতম। আশা করছি নতুন ডিসকোর্স সার্ভারের যে সকল রুলস রয়েছে সেগুলো মেনে আমরা সবাই কাজ করতে সক্ষম হব ইনশাআল্লাহ।
বিগত এক বছর যাবত আমরা সেরি বাংলাদেশের আগের ডিসকর্ড ব্যবহার করে এসেছি এবং ওখানে কিছু রুলস ছিল আমরা সেগুলো মেনে চলার আপ্রাণ চেষ্টা করেছি। এবং নতুন যে রুলস এবং নতুন যে ডিসকড সার্ভার তৈরি করা হয়েছে আমরা সেখানেও রুলস মেনে কাজ করার চেষ্টা করব।
গত ১৩ সেপ্টেম্বর রাত সময়টা আসলে আমার মনে নাই ওই সময়ে বাংলাদেশ সেরি পোর্টাল নতুন ডিস্কোর সার্ভার উদ্বোধন করা হয়েছিল।
যার মাধ্যমে ওখানে একটা হ্যাংআউট অনুষ্ঠান ও হয়েছিল সেখানে অনেক ধরনের কথা আলোচনা করা হয়েছিল।কিভাবে আমরা কাজ করব কিভাবে সেরি ডেভলপমেন্ট করা যায়, এসব বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছিল।
ওই হ্যাংআউটের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন না আবার অনেকেই উপস্থিত ছিলেন।নতুন ডিসকড সার্ভারে আমরা অনেক কিছুই দেখতে পেয়েছি নতুন কিছু রুলস আছে নতুন নতুন মডারেটর এডমিন যদিও সবার সাথে আমাদের আগে থেকেই পরিচিত কিন্তু তারপরেও আমাদের জন্য এখানে সবকিছুই নতুন।
আমরা এখানে সাধারণ ইউজার ছিলাম এখনো আছি আর আশা করি ভবিষ্যতেও থাকবো।আমরা এখানেই নিজেদের কাজকে ভালোবেসে নিজেদের প্রচেষ্টায় সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব।
হ্যাংআউট এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হয়েছিল, এমনও কিছু কথা ছিল যেগুলো আপনাদের জানা খুবই প্রয়োজন।
আপনারা অবগত আছেন কিনা আমি জানিনা তবে আমি চেষ্টা করব হ্যাংআউটে যে সকল কথা হয়েছে সে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য।
আমাদের সম্মানিত এডমিন ইয়াসিন ভাই উনি বলেছেন যে সেরি র মধ্যে কিছু বড় বড় লোক যারা এখানে আসতে চাচ্ছে,এবং অলরেডি একজন এসেছে। তো আরও কিছু দেশ সেরি র মধ্যে কাজ করার জন্য আগ্রহী প্রকাশ করেছে।
যদি তারা ঠিকমতো সেরিতে কাজ করার চেষ্টা করে এবং সেরিতে যে সকল ডেভলপমেন্ট গুলো বাকি রয়েছে সেগুলো যদি সম্পূর্ণ করে তাহলে হয়তোবা ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে।
তো আমরা যেহেতু বাঙালি ইউজার আমরা সবাই জানি বাঙালির চাঁদের দেশে যাওয়ার পরেও কলঙ্কটা থেকেই গেছে। আমরা যতই নিজেদেরকে ভালো করার চেষ্টা করছি একটানা একটা দিক থেকে আমরা পিছিয়ে রয়েছে।
আমাদের চেষ্টা খুব সঠিক এবং নিখুঁত হতে হবে যে সকল মানুষ আমাদের বাংলাদেশ সেরি পোর্টাল আসতে চাচ্ছে এবং এসেছে আমরা অবশ্যই তাদের সামনে নিজেদেরকে এমন ভাবে উপস্থাপন করতে হবে।
যাতে করে তাদের দৃষ্টি আমাদের সেরি একাউন্টের উপর পড়ে আমাদের করা ছোট ছোট পোস্ট গুলোর উপর পড়ে আমাদেরকে অবশ্যই সেই দিকে খেয়াল রাখতে হবে।
আমি গত ১৩ সেপ্টেম্বরে কিছু কিছু নিউইউজের এর পোস্ট পড়েছে ওনাদের পোস্টের কোয়ালিটি তেমন ভালো না আর উনারা বানানের মধ্যে প্রচন্ড পরিমাণে ভুল করতেছে। তো আমাদেরকে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমরা যদি বড় বড় ইউজারদের সাথে কমিউনিকেশন করতে চাই ত���হলে অবশ্যই আমাদের লেখা নিখুঁত হতে হবে।
আমরা অবশ্যই জানি যারা এসেছে সেরি বাংলাদেশ পোর্টালে তারা বিশেষ করে বাংলা পড়তে জানে না।তো তারা অবশ্যই আমাদের পোস্ট ইংলিশে ট্রান্সলেট করে পড়বে। আমাদেরকে বানান ভুল করা যাবে না আর একই ভুল যদি আমরা বারবার করি তাহলে আমাদের আইডিতে সমস্যা হতে পারে।
আমাদের প্রত্যেকেরই প্রয়োজন আমরা নতুন হই বা পুরনো সবার একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে সকল রুলস দিয়েছে সে রুলস গুলো মেনে চলতে হবে। সেই রুলসগুলো মেনটেন করেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে নিজের কাজকে ভালবাসতে হবে।
আমরা যখন জয়েন করেছিলাম ২০২১ সালের আগস্ট মাসের ১০ তারিখে তখন কিন্তু আমাদের সাথে অনেক ইউজার জয়েন করেছিল, কিন্তু তাদের মধ্যে অনেকেই ইংরেজি না লিখতে পারার কারণে এই সেরি প্ল্যাটফর্ম থেকে চলে গিয়েছে।
তবে আমার কাছে একটা জিনিস খুবই ভালো লেগেছে যে আমাদের এডমিন এটা বাধ্যতামূলক করে দিয়েছে আমরা যেহেতু বাংলাদেশী অবশ্যই আমাদের মাতৃভাষায় আমাদের পোস্টগুলো লেখা উনি বাধ্যতামূলক করেছে।
এই কারণে আমি ওনার কাছে খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মনের অন্তস্থল থেকে উনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আল্লাহতালার কাছে দোয়া করছি আল্লাহ তায়ালা যেন উনাকে নেক হায়াত দান করে।
আমরা সবাই চেষ্টা করব রুলস মেনে নিজেদের কোয়ালিটি সম্পন্ন পোস্ট করে নিজেদের আইডি গুলোকে গ্রো করার তাহলেই আমরা এখান থেকে ভালো কিছু নিয়ে আসতে পারবো।
আর বাইরের কান্ট্রি থেকে যদি কেউ আমাদের এখানে আসে তাহলে তারাও আমাদের এই রুলস রেগুলেশন গুলো দেখে বুঝতে পারবে না বাঙালির মধ্যে কিছু তো আছে।
তাই অবশ্যই আমি সবার কাছে অনুরোধ করব সবাই নিজেদের কাজকে ভালবাসুন বাংলা লেখার চেষ্টা করুন।
নির্ভুলভাবে কোথায় দাড়ি হবে, কোথায় কমা হবে সেগুলো সঠিকভাবে দেয়ার চেষ্টা করুন। তাহলেই আপনি, আপনার অ্যাকাউন্ট টাকে গ্রো করতে পারবেন এবং সবার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করুন।
আর বেশি বেশি করে সবার পোস্ট পড়ার চেষ্টা করুন কালকে আমাদের একজন মডারেটর হ্যাংআউটে বলেছিল,
" লিখতে লিখতেই লেখক হয়, গান গাইতে গাইতেই একজন গায়ক হয়, একজন কবিতা লিখতে লিখতেই কবি হয়,একজন গল্প লিখতে লিখতেই উপন্যাস লিখতে পারে"
নিজের প্রতি যত্নশীল হন নিজের কাজকে ভালোবাসুন নিজের দেশকে ভালবাসুন মাতৃভাষা দিয়ে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যান।
আপনার মাতৃভাষা সবার সামনে তুলে ধরুন আপনি এমন ভাবে নিজেকে উপস্থাপন করুন যেন যে কেউ আপনার প্রতি আকৃষ্ট হতে বাধ্য হয়।
# আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার লেখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম ।আবার নতুন কোন বিষয় নিয়ে অবশ্যই হাজির হব আপনাদের মাঝে। যদি আমার লেখায় কোন ভুল হয়ে থাকে তাহলে আমাকে ধরিয়ে দেয়ার চেষ্টা করবেন আমি আমার ভুল শুধরে নেয়ার চেষ্টা করব।
অনেক সুন্দর একটি পোস্ট লেখেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি, বাংলাদেশি সকল ইউজার আপনার পোষ্টের মাধ্যমে অবগত হবে এবং সেরি বাংলাদেশ কমিউনিটিতে যোগদান করবে।
অনেক সুন্দর একটি পোস্ট লেখেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি, বাংলাদেশি সকল ইউজার আপনার পোষ্টের মাধ্যমে অবগত হবে এবং সেরি বাংলাদেশ কমিউনিটিতে যোগদান করবে।
অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে