আজকে বৃষ্টির জন্য ঘর থেকে বের হওয়া সম্ভব না

বিসমিল্লাহির রাহমানির রাহিম
     সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।

# আজকে বৃষ্টির জন্য ঘর থেকে বের হওয়া সম্ভব না

কি আর বলবো গত কাল বিকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি সেই বৃষ্টি এখনো পর্যন্ত বন্ধ হওয়ার কোন নাম নেই ঝুম বৃষ্টি পড়েই চলেছে।

চারপাশ অন্ধকার হয়ে আছে মনে হয় যেন কুয়াশায় ঢেকে আছে এ কেমন পরিবর্তন চলে এসেছে ঋতুর মধ্যে।

সারারাত বৃষ্টি এখনো বৃষ্টি বৃষ্টির মধ্যে কারেন্ট নেই ঘুমানো তো অসম্ভব মশা অনেক সারারাত কিভাবে কাটিয়েছে একমাত্র আল্লাহই জানে।

বৃষ্টি হচ্ছে কোন বন্ধ হওয়ার নাম নেই ঘর থেকে বের হওয়া সম্ভব না বিশেষ করে মহিলাদের জন্য তো ঘর থেকে বের হওয়া খুব প্রয়োজন রান্নাবান্না করা নাস্তা বানানো সংসারে যাবতীয় কাজ করা কিন্তু আজকে সকাল থেকে এই পর্যন্ত ঘর থেকে বের হওয়া সম্ভব হয়নি।

একটু আগেও আমি ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেছিলাম সামান্য একটু কাজ করার জন্য সম্পূর্ণ ভিজে গিয়েছে মাথার মধ্যে ছাতি রাখা শর্তেও ভিজে একাকার কি আর বলবো এত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে।

গতকালও বৃষ্টি ছিল তবে দিনের বেলা একটু কম ছিল কিন্তু গতকাল বিকেল থেকে আবারো ঝুম বৃষ্টি নেমেছে বৃষ্টির দিনে অবশ্য ঘরে থাকাটার মজাই অন্যরকম কিন্তু তারপরেও আমাদের তো কাজ করতে হয়।

যদি রান্নাবান্না না করা যায় তাহলে তো খাওয়া-দাওয়া সব বন্ধ সেজন্য কাজ করতে হয় এই বৃষ্টির দিনে কাজ করা খুবই মুশকিল হয়ে পড়েছে।

কি করবো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করতে হচ্ছে আর চারপাশ সব অন্ধকার আর ভিজে আছে দেখতে খুব খারাপ লাগতেছে।

যাইহোক বৃষ্টির দিনে লুডু খেলতে খুবই ভালো লাগে আমার বাড়িতে তেমন কেউ নাই তারপরও আমি এবং আমার একটা ভাগ্নি আছে মোবাইলের মধ্যে বসে বসে লুডু খেলছি কি আর করব কাজ করার পরে ঘরে বসে থাকতে হয় সারাক্ষণ সারাক্ষণ বসে থাকা তো সম্ভব না।

আর তাই একটু লুডু খেলা বেশ ভালই কাটছে দিন ভালই লাগতেছে তারপরেও বৃষ্টির দিন একটু তো খারাপ লাগবেই বাহিরে বের হওয়া সম্ভব না।

আজকে সকালে বৃষ্টির কিছু ফটোগ্রাফি তুলেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি।

 এই ছিল আমার আজকের বৃষ্টির ফটোগ্রাফি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম আবার নতুন কোন ফটোগ্রাফি নিয়ে অবশ্যই হাজির হবে আপনাদের মাঝে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

Comments

sereybd

আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

৥mahmud552 দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে