মুরগির মাংস ভুনা

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আমার প্রিয় পাঠক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আবারো নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক।

# মুরগির মাংস ভুনা

হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগি ভুনা ঝাল ঝাল করে তো আমি প্রথমে যেটা করেছি মুরগিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কেটে নিয়েছি এবং তার সাথে হলুদ মরিচ মাখিয়ে ছোলার মধ্যে তেল গরম করে পাতিলের মধ্যে মুরগিগুলো ভাজা শুরু করেছে আমি একটু কড়া করে ভেজে নিয়েছি কারণ আমি এটাকে একদমই শুকনো ভুনা করবো একটু ঝাল বেশি দিয়ে আপনারা চাইলে একটু হালকা করে ভেজে নিতে পারেন।



এদিকে আমি যেটা করেছি রসুন বাটা পেঁয়াজকুচি কাঁচা মরিচ কচি জিরা বাটা একটা বাটের মধ্যে নিয়ে নিয়েছি সবগুলো উপকরণ একসাথে।



আমি মুরগির মাংসটাকে কড়া করে ভেজে নেয়ার পর এটাকে তুলে একটা বাতিলের মধ্যে নিয়ে নিয়েছি।



এরপর আমি গরম তেলের মধ্যে সবগুলো মসলা একসাথে দিয়ে দিয়েছি তার সাথে হলুদ লবণ এবং সামান্য পরিমাণে মরিচের গুড়া দিয়ে দিয়েছে যেহেতু আমি কাঁচামরিচ পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করেছি এবং তার সাথে আমি মুরগির মসলাটাও ব্যবহার করব তাই মরিচের গুড়াটা আমি কম দিয়েছি।




সবগুলো মসলাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে এর টেস্ট অনেকটা বেশি বৃদ্ধি পায় যদি আপনার মনে হয় যে মসলাটা একটু পুড়ে পুড়ে যাচ্ছে তাহলে আপনি সামান্য পরিমাণে পানি দিয়ে সবগুলো মসলাকে ভালোভাবে অন্তত ১০ থেকে ১৫ মিনিট কষিয়ে নেবেন এতে করে খাবারটা খেতে অনেকটা টেস্ট লাগে।



সবগুলো মসলার কষানো হয়ে গেলে আমি এর পরে যেটা করেছি আমি তার মধ্যে মুরগীটা দিয়ে দিয়েছি এবং ভালোভাবে এটাকে কসানো শুরু করেছি।



মুরগিটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে মসলাটা পুরোপুরি ভাবে মুরগির মাংস র সাথে মিশে যায়।



এরপরে পাঁচ থেকে ছয় মিনিট আমি এটাকে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি আমার রান্না প্রায় শেষ।

এরপরে আমি চুলা থেকে নামিয়ে এটাকে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করেছি আপনারাও চাইলে কিন্তু এভাবে খুব সহজেই মুরগি ভুনা করে নিতে পারেন এটা খেতে যেমন সুস্বাদু তেমনি দেখতেও ইয়ামি লাগে।

তো বন্ধুরা এই ছিলাম আর আজকের রেসিপি আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আমার কাছে তো অসাধারণ লেগেছে ঝাল একটু বেশি দিয়েছি খেতেও বেশ ভালোই লেগেছে আপনারা চাইলে একবার ট্রাই করে দেখে বুঝতে পারেন যে আসলে জিনিসটা কেমন।

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Comments