সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
# কৈ মাছের দু পেয়াজু
আজকে আমি আপনাদের সামনে খুবই সুন্দর একটি রেসিপি উপস্থাপন করব যেটা আমি প্রায় সই করে থাকি তো আপনাদের খুবই ভালো লাগবে আশা করছি।
মাছগুলো আমার শ্বশুর ধরে নিয়ে এসেছে উনি মাঠের মধ্যে জাল দিয়ে এই মাছগুলো ধরেছে তারপরে আমি এগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি।
এরপর আমি যেটা করেছি মাছগুলোকে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে কড়াই এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে করে মাছগুলো একটু ভেজে নেয়া যায় দো পেয়াজু করলে অবশ্যই মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হয়।
এদিকে আমি পেঁয়াজ এবং কাঁচা মরিচ মিহি করে কুচি নিয়ে করে নিয়েছি যেহেতু দো পেয়াজু করব সেজন্য অবশ্যই এগুলোকে ভালো করে কুচি করে নিতে হয়।
মাছগুলো যখন কড়া করে ভাজা হয়ে গেছে আমি মাছগুলো পাতিল থেকে তুলে অন্য একটা পাতিলে রেখে দিয়েছে।
এরপরে আমি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ হল ধরবো না লবণের গোড়া সবগুলো দিয়ে দিয়েছি এগুলোকে ভালো করে কষিয়ে নেয়ার জন্য।
ভালো করে কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং পানিটা যখন ফুটে উঠেছে তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি।
এরপর আমি ততক্ষণ পর্যন্ত রান্না করেছি যতক্ষণ পর্যন্ত পানিগুলো শুকিয়ে মাছের মধ্যে তেল উঠে এসেছে এবং যখন পানি গুলো শুকিয়ে গেছে মাছের মধ্যে তেল উঠে এসেছে তখন আমি চুলে থেকে নামিয়ে নিয়েছি।
আপনারাও চাইলে খুব সহজেই এইভাবে যে কোন মাছের দো পেয়াজও করতে পারেন এটা খুবই ভালো লাগে আমার কাছে আমি সাথে একটু পাতলা ডাল রান্না করে নিয়েছি দো পেয়াজু আর পাতলা ডাল দিয়েই আজকের দুপুরটা আমরা কাটিয়ে দিয়েছি।
যেহেতু মাছগুলো অনেককে কড়া করে ভাজা এবং সাথে পাতলা ডাল তো আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার লেখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম আবারও অবশ্যই নতুন কোন রেসিপি কিংবা নতুন কোন বিষয় নিয়ে হাজির হব আপনাদের মাঝে সে পর্যন্ত আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।



অনেক ভালো পোস্ট হয়ছে