ফুলের ফটোগ্রাফি

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আমার প্রিয় পাঠক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুগণ আমি আজকে আপনাদের সামনে একটা ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ফুল গুলো আপনাদের কাছে ভালো লাগবে চলুন দেরি না করে শুরু করা যাক।

# ফুলের ফটোগ্রাফি



সকাল থেকেই আমি কাজ করায় ব্যস্ত প্রায় সূর্য যখন উঠছিল তখন থেকে আমি কাজ করা শুরু করেছিলাম চারপাশের কুয়াশা ঘেরা ছিল তারপরেও কাজ করতে হয়েছিল কাজ করতে করতে হঠাৎ করেই আমি খেয়াল করলাম আমার কাজের জায়গা থেকে প্রায় ১০ থেকে ১৫ ফিট দূরত্বে কিছু কলমি ফুল ফুটে আছে বিষয়টা দেখে মনটা যেন ভালো হয়ে গেল।

আমি আমার কাজ সম্পন্ন করলাম অবশেষে মাথায় আনলাম যে ছবি তুলে নেয়া যাক এই ফুলগুলোর ফুল গুলো দেখতেই অসাধারণ তার ওপরে হালকা রোদের আলোয় যেন ফুলগুলো সৌন্দর্য আরো বাড়িয়ে দিল।



আমি ফুল দেখলে এমনিতেই খুশি হই আমার কাছে ভালো লাগে ফুল আমার খুবই প্রিয় একটা জিনিস যদিও সচরাচর আমার দেখা হয় না ফুলের সাথে কিন্তু যখন আমি আমার বাপের বাড়িতে যাই তখন মোটামুটি দেখতে পাই কারণ আমার চাচাতো বোন ফুলের বাগান করেছে ওর গাছে হরেক রকমের ফুল ফুটে থাকে আমার কাছে সকালবেলা ফুলের বাগান ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে যদিও আমার দুর্ভাগ্য আমি গাছের ওপর করেও রাখতে পারিনি যাই হোক আমি এই ফুল গুলোর ছবি আপনাদের সাথে শেয়ার করছি।



মানুষের জীবনটা যদি ফুলের মতো হতো মানুষ যেমন কাজ করতে করতে হাঁপিয়ে যায় তারপরে রাতে ঘুমিয়ে পড়ে আবার সকালে উঠে কাজ করা শুরু করে কিছু মানুষ কাজ করতে করতে নিজেকে অনেকটা দুর্বল মনে করে সে মনে করে তার দ্বারা এ কাজ হবে না কিন্তু একটু চেষ্টা করলে ঠিকই সে কাজ সম্পন্ন করতে পারে যেমন ধরুন ফুলেরা কলি থেকে বের হয় ফুটে ওঠে পরের দিন আবারো ফুটে ওঠে আবারো বেঁচে থাকার স্বপ্ন দেখে আমি মনে করি মানুষের জীবনটাও ঠিক এমনই হওয়া উচিত একটা মানুষ হঠাৎ করে পড়ে যায় কিন্তু সে উঠে দাঁড়ানোর জন্য সাহস করে না কেন আপনি সাহস করছেন না একটা ফুল যদি নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারে আপনি তো একটা মানুষ আপনার মধ্যেও সাহস থাকতে হবে।



আমি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করেছি হয়তোবা বাড়তি অনেক কথা বলে ফেলেছি সেজন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Comments

তোমার ছবি গুলা অনেক ভালো হয়ছে।