সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
স্বপ্ন আর বাস্তবতা
আমরা স্বপ্নে অনেক কিছু করি স্বপ্নের মাঝে আমরা অনেক কিছু পেয়ে যায় বিশেষ করে আমরা একটা মানুষ স্বপ্ন দেখতে খুবই পছন্দ করি আর সেই স্বপ্ন নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যাই স্বপ্নের মধ্যে আমরা অনেক টাকা ইনকাম করি স্বপ্নের মাধ্যমে আমরা আমাদের ভালোবাসার মানুষটাকে অনেক কাছে পেয়ে যাই কিন্তু সে স্বপ্ন স্বপ্নতেই ভালো লাগে বাস্তবতা তার উল্টো।
স্বপ্ন ভেঙে গেলে হয়তো বা আপনার একটু কষ্ট হবে হয়তোবা আপনার চোখের কোনে এক ফোঁটা জল জমা হবে আর মনে মনে চিন্তা করবেন আমার ইচ্ছে গুলো স্বপ্নতেই ভালো ছিল আমি স্বপ্ন থেকে কেন বের হয়ে আসলাম আর একটু ঘুমিয়ে থাকলে হয়তো বা আরো ভালো কিছু স্বপ্ন দেখতাম।
আমরা মানুষেরা এটা ভুলে যাই আমরা যে সকল স্বপ্ন দেখি তা যদি আমরা বাস্তবে রূপান্তর করতে যাই তা কিন্তু অনেক কঠিন আমি বলছি না স্বপ্ন দেখা খারাপ স্বপ্ন দেখুন তবে সেটাকে বাস্তবে রূপান্তর করার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে কঠোর পরিশ্রম ছাড়া যেমন জীবনের সাফল্য অর্জন করা যায় না ঠিক তেমনি আপনি যে স্বপ্নগুলো দেখেছেন ঘুমের মধ্যে সে স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে হলে আপনাকে অনেক কষ্টের পাহাড় বইয়ে নিতে হবে।
ছবির উৎস কপিরাইট মুক্ত pixbay com
আমরা স্বপ্ন নিয়েই বেঁচে থাকি কিন্তু সেই স্বপ্ন পূরণের চেষ্টা কয় জনই বা করি, প্রত্যেকের উচিত প্রত্যেকটা মানুষের উচিত আপনি যে স্বপ্নটা দেখছেন সেই স্বপ্নটা ছোট হোক কিংবা বড় সে স্বপ্ন পূরণের লক্ষণ আপনাকে নির্ধারণ করতে হবে হ্যাঁ আমি জানি স্বপ্ন পূরণ করা এতটা সহজ নয় তবে যদি আপনি চেষ্টা করেন তাহলে এতটা কঠিনও নয়।
আপনি ঘুমের মধ্যে যে স্বপ্নটা দেখেছিলেন সেই স্বপ্নটা নিয়ে একটু চিন্তা করুন সেই স্বপ্নটা কিভাবে পূরণ করা যায় সেটা নিয়ে একটু ভাবুন জানি বাস্তবতা কঠিন কিন্তু তারপরেও যদি আপনার স্বপ্ন পূরণের লক্ষ্য থাকে আপনি নিশ্চয়ই সেটা পূরণ করতে পারবেন।
বাস্তব জীবনে আমরা যত কিছুই করি না কেন দিনশেষে আমাদের চোখে এক ফোটা জল অবশ্যই আসবে কারণ স্বপ্নের জগত যতটা সহজ বাস্তব জগত ততটা সহজ নয়। কিন্তু আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে তাহলে হয়তো বা স্বপ্নের জগতে যতটা সহজ ভাবে দেখেছি বাস্তব জগতটা ঠিক ততটা সহজ ভাবেই নিতে পারব।
আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার লেখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম আবারও নতুন কোন বিষয় নিয়ে অবশ্যই হাজির হব আপনাদের মাঝে সে পর্যন্ত আল্লাহ হাফ��জ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।



অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ