হাই গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকা একটা কথা নিয়ে আলোচনা করব আশা করি বিষয়টা আপনাদের সাথে মিলিয়ে যেতে পারে যদি আপনাদের জীবনের সাথে মিলে যায় তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
# পৃথিবীর সবচেয়ে বড় উপহার হচ্ছে নিজেকে জানতে পারার সৌভাগ্য লাভ করা
আমরা মানুষেরা নিজেদের সম্পর্কে কোন কিছুই জানিনা আমরা যতটা অন্যের সম্পর্কে জানি অন্যের সম্পর্কে জানার আগ্রহ দেখায় তার থেকে এক বিন্দু পরিমাণ যদি আমাদের নিজের সম্পর্কে জানার আগ্রহ থাকতো তাহলে আমরা পৃথিবীতে সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তি হতাম।
আমাদের জীবনটা আবহমান নদীর মত আমরা চাইলেই যে কোন কিছু করতে পারি না জীবনের স্রোত ধারায় এগিয়ে যায় আমাদের সৌন্দর্য জীবন আর আমাদের সেই স্রোতের পথ ধরে সামনের দিকে এগিয়ে যেতে হয় কিন্তু এই এগিয়ে যাওয়ার পেছনেও রয়েছে অনেক রহস্য আমাদের জীবনের সাথে মিলে যায় অনেক গল্প।
আমাদের জীবনের সাথে যে সকল গল্প মিলে যায় সেই গল্পগুলো যদি আমরা পর্যবেক্ষণ করতে শুরু করতাম তাহলে আমরা অন্তত নিজেদের সম্পর্কে জানতে পারতাম নিজেদের সম্পর্কে কিছুটা হলেও বুঝতে পারতাম।
ধরো না আমার বিষয়ে আমি সবসময় চেষ্টা করি অন্যের কথা বেশি জানার জন্য। কিন্তু আমি যদি সেই সময়টা আমার নিজেকে জানার জন্য ব্যয় করতাম তাহলে হয়তোবা আমি নিজেকে আজ অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতাম।
ছবির উৎস কপিরাইট মুক্ত pixbay
আমি মনে করি আমাদের এই পৃথিবীতে সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তি ঐ ব্যক্তি যে নিজের সম্পর্কে জানতে পারে নিজেকে বুঝতে পারে নিজেকে একটু ভালোবাসতে পারে ওই মানুষটাই হচ্ছে সবচাইতে সৌভাগ্যবান কিন্তু আমরা অন্যকে ভালোবেসে অন্যের সম্পর্কে জেনে দিনশেষে কষ্ট ছাড়া আর কিছুই পাই না।
মানুষ হয়ে যখন এই পৃথিবীতে এসেছি কষ্ট আমাদেরকে পেতেই হবে তবে আমাদের ধ্যান-ধারণা সবকিছু বদলে দিয়ে নিজেকে একটু হলেও ভালবাসতে হবে নিজেকেই যদি ভালবাসতে না পারি তাহলে অন্যকে ভালবেসে ভালো কিছু পাওয়ার মতো আমি কিছুই দেখছি না।
আর তাই এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি নিজেকে ভালোবাসবো নিজের সম্পর্কে জানব নিজেকে বুঝতে চেষ্টা করব আর সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য নিজের উদ্যোগ অগ্রগতি সবকিছুর উপর সঠিকভাবে উদ্যোগ নেব।
আমি আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে নিজেদেরকে এভাবেই পরিবর্তন করে নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।


