বিসমিল্লাহির রাহমানির রাহিম
সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
# জীবনে সবকিছুর অভাব হলেও কষ্টের কখনো অভাব হয় না!
জিহা আমি যা বলেছি একদম সত্য বলেছি আমাদের জীবনে অনেক কিছুর অভাব হয় আমাদের জীবনে প্রিয় মানুষের অভাব হয় আমাদের জীবনে ভালবাসার অভাব হয় আমাদের জীবনে সুখের অভাব হয় আমাদের জীবনে কাছে থাকার মানুষের অভাব হয় কিন্তু কষ্টের কোন অভাব হয় না।
তবে একটা কথা কি জানেন জীবনে কষ্ট পাওয়া খুব দরকার কারণ কষ্ট পেলেই আপন মানুষগুলোকে চেনা যায় তবে এতটা কষ্ট পাওয়া এতটাও দরকার নয় যতটা কষ্ট পেলে মানুষ সহ্য করতে পারে না।
আমরা একটা মানুষকে অনেক ভালবাসি নিজের থেকেও বেশি নিজের থেকেও বেশি প্রায়োরিটি দিই সেকেন্ডে সেকেন্ডে সেই মানুষটার খবর নেই সেকেন্ড সেকেন্ডে জিজ্ঞেস করি সে কেমন আছে সে খেয়েছে কিনা সে ঘুমিয়েছে কিনা সে নাস্তা করছে কিনা এমন একজন মানুষ কে এতটা প্রায়োরিটি দেওয়ার পরও সে মানুষটা যখন আমাদের হাতটা ছেড়ে অনেক দূরে চলে যায় তখন মনের মধ্যে কতটা কষ্ট হয়।
আমাদের সাথে থাকা কিছু মানুষের দিকে একটু লক্ষ্য রাখবেন যে মানুষগুলো অনেকটা হাসিখুশি ছিল যে মানুষগুলো নিজেদেরকে সবার সাথে খাপ খাইয়ে নিতো যে মানুষগুলো সবার সাথে হাসিখুশি থাকতে ভালোবাসতো সবার সাথে গল্প করতে ভালোবাসতো একটা সময় দেখা যায় সে মানুষগুলো একদম নীরব হয়ে গেছে সবার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে একা থাকতে চায় একাকিত্বের মধ্যে যেন সে অন্যরকম এক সুখ খুঁজে পায়।
কোন সুখ কোন আনন্দ উল্লাস তার কাছে কিছুই ভালো লাগেনা তার কাছে একা থাকতে অনেক বেশি ভালো লাগে সে একাকীত্বকে নিজের জীবনের বাকি সময়টাকে সঙ্গী হিসেবে নিতে চায় কেন এমন হয় একটা মানুষ কতটা কষ্ট পেলে এতটা বদলে যায়।
ওই যে আগেই বলেছিলাম মানুষের জীবনের সবকিছুর অভাব হলেও কষ্টের কখনো অভাব হয় না একটা কথা বলি একটা মানুষকে কষ্ট দেওয়ার আগে চিন্তা করবেন আপনারও কিন্তু একটা মন আছে হয়তোবা কোন না কোনদিন আপনাকেও কেউ কষ্ট দেবে বিধাতা বলেছেন তুমি একজন মানুষকে যা দিবে আমিও ঠিক ততটাই তোমাকে ফিরিয়ে দেব অর্থাৎ কাউকে কষ্ট দেওয়ার আগেই নিজের কথা একবার চিন্তা করুন।
ওই মানুষটা এতটা কষ্ট সহ্য করতে পারবে কিনা আপনি নিজের কথা নিজে চিন্তা করুন আপনি পারবেন কি এতটা কষ্ট সহ্য করতে পারবেন না তাই অন্য কাউকে কষ্ট দেবেন না ভালোবাসতে না পারলে অভিনয় করবেন না আপন হয়ে না থাকলে কাছে যাওয়ার চেষ্টা করবেন না তার কাছ থেকে অনেকটা দূরে থাকুন।
কষ্ট মানুষকে বদলে দেয় কষ্ট মানুষকে স্বার্থপর বানিয়ে দেয় কষ্ট মানুষকে একটা পাথর বানিয়ে দেয় যে মানুষটার দ্বিতীয় বার আর কাউকে ভালবাসতে পারে না দ্বিতীয়বার আর কাউকে বিশ্বাস করতে পারে না।
# আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার আর্টিকেলটা পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম আবারও নতুন কোন বিষয় নিয়ে অবশ্যই হাজির হব আপনাদের মাঝে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।


