আসসালামু আলাইকুম আমার প্রিয় পাঠক ভাই ও বোনেরা কি অবস্থা সবার কেমন আছেন।
আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভাল আছি।
# কুয়াশা ঘেরা শীতের সকাল
আজকে কুয়াশা এমন ভাবে চারপাশটা ঘিরে আছে মনে হচ্ছে বৃষ্টি ঝরতেছে চারপাশ অন্ধকার কোন কিছুই যেন দেখা যাচ্ছে না এক হাত দূরত্বের জিনিসও কিছুটা ঝাপসা দেখা যাচ্ছে আর অনেক বেশি দূরের জিনিস মোটেও দেখা যাচ্ছে না মনে হচ্ছে ভরপে চারপাশ ঢেকে আছে।
আমরা যারা গ্রামে বসবাস করি তারাই কেবল এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারে কারণ আমরা গ্রামে বসবাস করি যারা শহর অঞ্চলে বসবাস করে তারা তেমন একটা এই কুয়াশা ঘেরা শীতের সকালের সৌন্দর্য উপলব্ধি করতে পারে না।
আমি প্রত্যেক শহরবাসীকে অনুরোধ করব আপনারা যদি এই কুয়াশারফেরা শীতের সকালটাকে এবং সৌন্দর্য তাকে উপলব্ধি করতে চান তাহলে অবশ্যই শীতে একবার হলেও গ্রামে আসবেন আর আপনার সন্তানদেরকে শীতের যেই পিঠাগুলো পাওয়া যায় গ্রাম অঞ্চলে বানানো হয় ভাপা পিঠা তারপরে আপনার খেজুরের রসের তৈরি করা হয় বিভিন্ন ধরনের পিঠা সেইগুলো আপনি আপনার বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন এবং তারাও অঞ্চলের আঞ্চলিক যে পিঠাগুলো রয়েছে সেগুলো খাওয়ার স্বাদ উপলব্ধি করতে পারবে সেটা তারা উপলব্ধি করতে পারবে।
যাইহোক সকাল থেকে প্রচন্ড ঠান্ডা ঠান্ডার ঘর থেকে বের হওয়াটা অনেকটা মুশকিল হয়ে পড়েছে তার পরেও রান্নাবান্না মেহমান সবকিছুই একা হাতে সামলাতে হয়েছিল যাই হোক ।
সকাল ছয়টা থেকে শুরু হয়েছে আমার কাজ এখন দুপুর সাড়ে বারোটা এখনো কোন কিছুই দেখা যাচ্ছে না চারপাশ অন্ধকার হয়ে ঘিরে আছে কুয়াশা কখন জানি ভেদ করে রোদের একটু আমেজ পাব সেই পাওয়ার অপেক্ষা টা মনে হয় আজকে আর শেষ হবেনা কারন কিছুক্ষণ পরেই যোহরের আযান দিয়ে দেবে কিন্তু সূর্যের দেখা আমরা এখনো পাইনি।
বাড়ি থেকে একটু বের হলেই দেখা যায় রাস্তার পাশে ছোট ছোট ছেলে মেয়েরা আগুন জ্বালিয়ে বসে আছে আসলে আমরা শীতে অনেকটা ভালো থাকার চেষ্টা করি কিন্তু রাস্তার পাশে যে মানুষগুলো বসবাস করে তারা আসলে কতটা কষ্টে বসবাস করে সেটা একবার তাদেরকে দেখলেই উপলব্ধি করা যায়।
আমাদের যাদের সামর্থ্য আছে তারা চাইলেই কিন্তু তাদেরকে একটু সাহায্য করতে পারে এই শীতে তাদের পাশে একটু দাঁড়াতে পারে আমাদের প্রত্যেকেরই উচিত তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করা যে যতটুকু পারি ইনশাল্লাহ তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন।
কুয়াশা ঘেরা শীতের সকালের কিছু ছবি আমি তুলে নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।


