বিসমিল্লাহির রাহমানির রাহিম
সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কেমন আছেন আপনারা সবাই,আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
# কথা দিয়ে ও মানুষকে সন্তুষ্ট করা যায়
আমরা সচরাচর আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখি যাদের সাথে কথা বললে মনের মধ্যে অন্যরকম এক প্রশান্তির উপলব্ধি করতে পারি।
আমরা বর্তমান সময়ে এমন কিছু মানুষ রয়েছে যারা খিটখিট করে কথা বলে যাদের কথা শুনলে নিজেদের মেজাজ গরম হয়ে যায় মাঝে মাঝে ইচ্ছে করে ওই লোকটাকে একদমই মেরে ফেলে আসলে এগুলা করা আমাদের মোটেও ঠিক না।
আমরা নিজেদেরকেই পরিবর্তন করতে পারি নিজেরাই নিজেদেরকে শান্ত করতে পারি আর নিজেদের কথার মাধ্যমে মানুষকে সন্তুষ্টি দিতে পারি।
আপনি যখন আপনার পরিবারের মানুষের সাথে কথা বলবেন কিংবা কোন আত্মীয়-স্বজনের সাথে অথবা আপনার সন্তানের সাথে অথবা আপনার অফিসের মানুষের সাথে ব্যবসা করছেন তাদের সাথে তখন খুবই মিষ্টভাষী হয়ে শান্ত সৃষ্ট গলায় কথা বলবেন।
একটা কথা মনে রাখবেন কথার মাধ্যমে যদি আপনি মানুষকে সন্তুষ্টি করতে না পারেন তাহলে আপনি এত বেশি বেশি খাওয়ানোর পরেও ওই মানুষটা কিন্তু আপনার প্রতি সন্তুষ্ট হবে না।
আমাদের মাঝে এমন কিছু মানুষ দেখবেন যারা তাদের কথার ভঙ্গিতে মানুষদেরকে সন্তুষ্টি করে তাদের কথা বলার ধরনটা এমন ভাবে তারা কথা বলে মানুষ তাদের দিকে হা করে তাকিয়ে থাকে তাদের কথা শোনার জন্য।
আপনি আমি সবসময় চেষ্টা করব কম কথা বলার জন্য একটা কথা মনে রাখবেন যে মানুষটা খুব কম কথা বলে তার কথার মূল্য মানুষ অনেক বেশি দেয়।
আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন যারা খুবই কম কথা বলে তাদের পরিবারের সাথে সমাজের মানুষের সাথে কিংবা আত্মীয়-স্বজনের সাথে কথা একদমই কম বলে আর সেই মানুষগুলোর কথার গুরুত্ব আমরা কিন্তু বেশি দিয়ে থাকি।
আপনি যদি কারো সাথে কথা বলেন তাহলে
একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন আপনি তার সাথে খুবই মার্জিত ভাষায় কথা বলবেন শান্ত গলায় কথা বলবেন সেই মানুষটা যেন আপনার কথায় অন্ততপক্ষে সন্তুষ্টি লাভ করে।
আমাদের জীবনটা খুবই ছোট আর আমরা মানুষকে সবকিছু দিয়ে সন্তুষ্টি করতে পারি না কিন্তু কথার মাধ্যমেও একটা মানুষকে সন্তুষ্ট করা যায় আমাদের প্রত্যেকেরই প্রয়োজন আমাদের কথা বলার ধরণটা অবশ্যই মার্জিত ভাষায় হওয়া উচিত শান্ত গলায় হওয়া উচিত।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম আবার নতুন কোন বিষয় নিয়ে অবশ্যই হাজির হবে আপনাদের মাঝে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।



মান সম্মত পোষ্ট করতে আপনার পোষ্টের লেখা গুলো কমপক্ষে ২৫০ বা ৩০০ ওয়ার্ড লেখুন এবং পিকচার বা ছবি দিয়ে পোষ্টকে মান সম্মত করুন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে নিয়মগুলো পড়ে নিন
https://serey.io/bn/authors/sereybd/7463atxgc-h4en8n3qxd-im6x6pfdo
যেকোন প্রয়োজনে আমাদের ডিসকোর্ড চ্যানেলে যোগাযোগ করতে পারেন। - https://discord.gg/P4UFyjaZ
আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে