সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
# জীবনের লড়াই একাই লড়তে হয় সঙ্গী হিসেবে কাউকে পাওয়া যায় না,
আমরা কমবেশি সবাই জানে আমাদের জীবনটা খুব ছোট তার পরেও এই ছোট্ট জীবনে আমাদেরকে বেঁচে থাকার জন্য অনেক কিছু করতে হয় অনেক টাকা ইনকাম করতে হয় পরিবারের মানুষের সাথে ভালোভাবে চলতে হয় পরিবারের মানুষগুলোকে খুশি রাখতে হয় আর এসব কিছু করতে হলে অনেক কিছু করতে হয়।
আমাদের জীবনে যে চলার পথ রয়েছে সেটা এতটাও সহজ নয় ভেবেচিন্তে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য কিন্তু আমরা অনেকেই সেটা করতে জানিনা।
আমার জীবনের পথ থেকে আমি যতটুকু শিখেছি জীবনের লড়াইটা একাই লড়ে যেতে হয় এখানে সঙ্গী হিসেবে কাউকেই পাওয়া যায় না আপনাকে সঙ্গ দেয়ার মত কেউ থাকবে না।
একটা কথা মাথায় রাখবেন আপনি বিপদে পড়লে আপনাকে কেউ সাহায্য করবে না আপনার বিপদ আপনাকেই কাটিয়ে উঠতে হবে আপনার সমস্যা আপনাকে সমাধান করতে হবে সেটার পথ আপনাকেই বের করতে হবে।
অনেকেই বলে যে আমি একা থাকতে ভয় পাই আমি একা চলতে ভয় পাই একটা কথা মাথায় রাখবেন আপনি জীবনের এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছে যাবেন যেখানে আপনাকে সব সময় একা থাকতে হবে আপনাকে বাধ্য করা হবে একা থাকার জন্য কখন কি করবেন।
image source
একা একা লড়াই করে বেঁচে থাকার নাম জীবন আর সেই জীবনের সবাইকেই সুখে রাখতে হয় আপনাকে একাই করতে হবে কিন্তু সবার সুখে রাখার দায়িত্বটা আপনাকেই নিতে হবে।
বিশেষ করে একজন পুরুষের কথা যদি বলি সে কিন্তু একাই পরিশ্রম করে একাই কাজ করে একাই টাকা ইনকাম করে অথচ পরিবারের সবাইকে সুখে রাখার চেষ্টা করে।
আবার একজন মহিলার ক্ষেত্রে ধরন বিয়ে হওয়ার পর থেকে সে পরের বাড়িতে সবাইকে চেষ্টা করে একা একা সংসারের সব কাজ করে সবগুলো কাজ সম্পূর্ণ করার পর যখন একটু বিশ্রাম নিতে আসে তখনও তাকে নানা কথা শুনতে হয় অথচ সে সংসারের বাকি কাজ একাই করেছিল।
আমি মনে করি জীবন যুদ্ধের লড়াইয়ে একা একা এগিয়ে গেলে আপনার এতটা কষ্ট হবে না যতটা কষ্ট হবে অন্যের হাত ধরে এগিয়ে গেলে।
আমি সব সময় চেষ্টা করি আমার পরিবারের মানুষগুলোকে ভালো রাখার সব সময় চেষ্টা করি তারা যেন একটু ভালো থাকে দিনশেষে আমাকে অনেক কথা শুনতে হয় সেটা আমি মানি কিন্তু তারপরেও আমি চেষ্টা করি তারা ভালো থাকুক।
একা থাকতে পছন্দ করি একা একা পথ চলতে পছন্দ করে আর আমার জীবনের লড়াই আমি একাই লড়তে চাই অন্য কারো হাত ধরে এগিয়ে যাব সে মানুষটা যদি হঠাৎ করেই তার হাতটা ছেড়ে দেয় তাহলে হয়তোবা আমার অনেক বেশি কষ্ট হবে।
সবাইকে অনুরোধ করবো একা থাকতে শিখুন একা একা পথ চলতে শিখুন দেখবেন আপনার জীবন আর সুন্দরভাবে সাজাতে পারবেন কে কি বলল তার কথায় কান না দিয়ে সামনে দিকে এগিয়ে যান কঠোর পরিশ্রম করুন সফলতা একদিন আসবেই।
আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার লেখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম আবার নতুন কোন বিষয় নিয়ে অবশ্যই হাজির হব আপনাদের মাঝে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।



অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ