বিসমিল্লাহির রাহমানির রাহিম সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান রব্বুল আলামীনের অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
# মা কথাটা ছোট হলেও অনেক মধুর একটা শব্দ!!
আমাদের জীবনে মায়ের অবদান অনেক বেশি একজন মা তার সন্তানকে গর্ভে ধারণ করা থেকে শুরু করে তাকে পৃথিবীটি নিয়ে এসে লালন-পালন করে সে সন্তান বড় হওয়া পর্যন্ত এমনকি সেই সন্তান স্বাবলম্বী হওয়া পর্যন্ত একজন মায়ের অবদান অনেক বেশি আমরা যখন মায়ের গর্ভে আসি তখন থেকেই মা আমাদেরকে ভালবাসতে শুরু করে তার এই ভালোবাসা আমাদের মৃত্যু পর্যন্ত থেকে যায়।
আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি পেন্সিল আর রাবারের সম্পর্ক ঠিক তেমনি মা আর সন্তানের সম্পর্কের মতোই একটা পেন্সিল লিখতে শুরু করে যা ইচ্ছে তাই লেখে ভুল লেখে সঠিক লেখে কিন্তু রাবার ঠিকই তার ভুলগুলো মুছে দিয়ে সঠিক লিখতে সাহায্য করে রাবার নিজের জীবন শেষ করে পেন্সিল কে সঠিক লিখতে অনুপ্রেরণা যোগায় সঠিক লিখতে বলে কাজ করে আমাদের জীবনে যত ভুল ত্রুটি রয়েছে আমাদেরকে নতুন করে সঠিকভাবে চলার পথ দেখায়।
তবে বর্তমান সময়ে কিছু মানুষকে দেখেছি মায়ের কদর করতে জানেনা তারা বিশেষ করে কিছু ছেলে বা কিছু মেয়ের ক্ষেত্রে ২ জনের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই সমান আমি দেখেছি মাকে অবজ্ঞা করে ছেলের বউ যখন বাড়িতে আসে তখন শুরু হয় মায়ের অবহেলা কেন আমরা কেন মাকে অবহেলা করতেছি ছেলের বউ বলতেছে তোমার মাকে নিয়ে আমি থাকতে পারবো না বউকে নিয়ে আলাদা বাসায় চলে যায়।
অথবা মাকে বা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসে আমরা যদি একটু চিন্তা করে দেখি তাহলেই বুঝতে পারে আমরা যখন ছোট ছিলাম কিছু বুঝতাম না চিৎকার করতাম খাবারের জন্য কান্নাকাটি করতাম তখন যদি মা আমাদেরকে সঠিক সময় খাবার না দিত তাহলে কি আমরা এই পৃথিবীতে এখনো জীবিত থাকতে পারতাম।
ছেলে হোক বা মেয়ে হোক আমাদের উভয়েরই প্রয়োজন বাবা-মাকে সম্মান করা আমরা যেমন ছোট্ট সময়ে শিশুকালে অবুঝ ছিলাম কিছুই বুঝতাম না খাবার জন্য কান্নাকাটি করতাম মা বুঝে তারপর আমাদেরকে খাবার দিত ঠিক তেমনি বৃদ্ধ বয়সে মা-বাবাও শিশুর মত হয়ে যায় তাদেরকে আমাদেরকে বুঝতে হবে আমাদের ছোটবেলায় যখন তারা আমাদেরকে বুঝতো ভালোবাসা।
যার ফলেই আমরা এখনো পৃথিবীতে আছি তারা যদি আমাদের সাথে ছোটবেলায় খুব বাজে আচরণ করতো ঠিকমতো খাবার না দিত তাহলে হয়তো বা আমরাও ছোটবেলায় মারা যেতাম এখন তাদের বৃদ্ধ বয়সে আমরা তাদের কাজের উপর থেকে হাতটা সরিয়ে নিয়ে অবহেলা দৃষ্টিতে তাদেরকে ধরে ঠেলে দেয় এটা আমরা মোটেও ঠিক করি না।
মা যেমন আমাদেরকে সঠিক পথ দেখাতে সাহায্য করে ঠিক তেমনি আল্লাহতালার উপর থেকে আমাদের জন্য সবচাইতে মূল্যবান একটা নেয়ামত আমাদের মা যার মা বাবা নেই তারাই বুঝতে পারে মা-বাবার মূল্য কথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়া উচিত আর আমাদের প্রত্যেকের উচিত আমাদের বাবা-মা থাকতে তাদেরকে সম্মান করা তাদের প্রয়োজন, তারা কি চায় যতটুকু পারি ততটুকু পূরণ করা আমাদের সাধ্যে যতটুকু সম্ভব হয় তারা তো আমাদেরকে বলে না যে তোমরা তোমাদের জীবনের সব রুজি কামাই আমাদের পেছনে ঢেলে দাও বরং তারা চায় কিভাবে আমরা আরও উন্নতি করতে পারবো বাবা-মাকে কখনো অবহেলা করবেন না কখনো তাদেরকে বৃদ্ধাশ্রমে ঠেলে দিয়ে আসবেন না তাহলে আপনার উপর থেকে একটা গজব হিসেবে নাযিল হবে।
অবশ্যই আপনার সন্তানকে আপনি যেভাবে লালন-পালন করছেন আপনার বাবা-মাকেও ঠিক একইভাবে লালন-পালন করুন দেখবেন আপনার জীবন ও সুন্দর হবে আপনার বাবা-মা ও ভালো থাকবে আপনার সন্তানরাও আপনার কাছ থেকে কিছু শিখতে পারবে সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।


