জীবন মানেই যুদ্ধের এক নতুন ক্ষেত্র

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম আমার প্রিয় পাঠক ভাই ও বোনেরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।

# জীবন মানেই যুদ্ধের এক নতুন ক্ষেত্র

আমাদের জীবন আমরা যখনই পৃথিবীতে জন্মগ্রহণ করি তখন থেকেই শুরু হয় যুদ্ধ করে বেঁচে থাকা প্রত্যেকটা মানুষকে জীবনে লড়াই করে বেঁচে থাকতে হয় সেটা হোক আমি কিংবা আপনি।

সময়ের সাথে মানুষের জীবনের অনেক কিছু পরিবর্তন হয় মানুষ অনেক চিন্তাভাবনা করতে থাকে তাই বলে কি মানুষ জীবনে পরিশ্রম করে না আপনার জীবনে লজ্জা আপনাকে লড়তে হবে আপনাকেই সবকিছু মেনে সামনে থেকে এগিয়ে যেতে হবে।

চাইলেই যে কোন মানুষ জীবনে সফলতা অর্জন করতে পারে না যারা জীবনে সফল হয়েছে তাদের জীবনী পড়ে দেখুন তারা কতটা কঠোর পরিশ্রম করে জীবনে সফল হয়েছে।

জীবনের লড়াইটা আপনার একার না সেটা প্রত্যেকটা মানুষের সবাই চেষ্টা করে ভালো কিছু করার কিন্তু তার পেছনে অনেক কাজ রয়েছে সেজন্য আপনাকে অনেক ধৈর্য এবং অধ্যাবস্যা নিয়েই এগিয়ে যেতে হবে।


ছবির উৎস কপিরাইট মুক্ত 

আর এই কাজগুলো করার জন্য আপনাকে কিছু মানুষের সঙ্গ দিতে হবে আবার কিছু মানুষের সঙ্গে ত্যাগ করতে হবে সেজন্য আপনাকে নির্বাচন করতে হবে আপনি ঠিকই করতে চান আপনি কোন মানুষগুলো থেকে নিজেকে বিরত রাখতে চান।

আপনার একটা সঠিক সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারেন আপনি চাইলেই যে কোন সিদ্ধান্তের মাধ্যমে আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারেন আবার চাইলেই যে কোন সিদ্ধান্তের মাধ্যমে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারেন।

মানুষের জীবন এবং বাস্তবতা খুবই কঠিন সেজন্য কি আপনি আপনার জীবন হাল ছেড়ে দেবেন এটা কখনো করবেন না আপনি কি করবেন সঠিকভাবে কিভাবে এগিয়ে যাবেন তার জন্য অনেকেই অনেক ধরনের মোটিভেশনাল কিছু লেখা লিখে গেছেন অথবা ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিওগুলো দেখে অনুপ্রেরণামূলক যে কথাগুলো রয়েছে সেগুলো মন দিয়ে শুনুন এবং সে অনুযায়ী কাজ করার চেষ্টা করুন।

আপনার সাথে যে মানুষগুলো চলাফেরা করে যে মানুষগুলো প্রতিনিয়ত আপনাকে নিয়ে এভাবে ওই মানুষগুলোর কথা একবার চিন্তা করুন আপনার পরিবারের প্রতি আপনার যে ভালবাসা রয়েছে সে ভালোবাসার জন্য কারো মনে আঘাত দেবেন না।


ছবির উৎস কপিরাইট মুক্ত 

সময় হয়তোবা আপনি অনেক কিছু বুঝতে পারবেন কিন্তু সময় ফুরিয়ে গেলে আপনার কিছু করার থাকবে না।

জীবনে সংগ্রাম করেই বাঁচতে হয় সংগ্রাম ছাড়া জীবন হয় না যুদ্ধ ছাড়া যখন স্বাধীনতা জয় করা যায় না ঠিক তেমনি লড়াই করা ছাড়া জীবনে কোন কিছুই অর্জন করা সম্ভব নয়।

তাই আপনাদেরকে বলবো জীবন যুদ্ধক্ষেত্র সেটা আপনার একার নয় সবার জন্যই তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন পথে এগিয়ে যাবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন পথকে বেছে নেবেন আপনার জন্য কোন দিকটা ভালো কোন দিকটা খারাপ।

যদিও সবার জীবনের ধরন এক রকম নয় যদিও সবার চিন্তা ভাবনা একরকম নয় তবে আপনার চিন্তাভাবনা দিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে কে কি বলল সেটা বোঝে যদি আপনি কাজ করেন তাহলে আপনি কখনোই জীবনে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না।

আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Comments