আসসালামুয়ালাইকুম ওরাহ মাতুলাহি ওবারাকাতুহু সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি,
আজকে আমি আমাদের সবার শৈশবের খেলার কিছু কথা বলবো কি কি হারিয়ে গেছে আমাদের কাছ থেকে এই সব বিষয়ে কিছু কথা বলবো,
আমাদের সবার কাছ থেকে হারিয়ে গেছে আমাদের শৈশব, আর সেই সাথে আমরা হারিয়ে পেলেছি অনেক রকমের খেলা,
সেই খেলা গুলোর কথা মনে পড়লে তার সঙ্গে মনে পড়ে যায় সেই খেলার সাথি গুলোর কথা,সেই সাথে হারিয়ে যাওয়া সৃতি গুলো চোখে বাসে,মনটা উদাস হয়ে যায় একটু সময়ের জন্য।
মাঝে মাঝে আমার যখন শৈশব এর কথা মনে পড়ে ধূসর গোধূলি একটা গল্পের শহর আমার সামনে চলে আসে,যেটা চিন্তাহীন কিছু সময়।
কত কিছুই না করেছি ওই সময় কত দুষ্টামি কত হাসি আড্ডা দিয়েছি,ওই কথা মনে পড়লে কিছুটা সময় ফীকে হয়ে যায়, কোথায় সেই খেলার মাঠ কোথায় সেই খেলার সংগী কে কোথায় আছে জানা নেই,তবে খেলার সৃতি গুলো বার বার মনে পড়ে।
চলুন সেই বিষয়ে ভালো করে উসকে যেনে নেয়া যাকে,
আমাদের শৈশবের একটা খেলার নাম ছিলো লাটিম বা লাটু, আমরা সবাই জানি আমাদের সমাজে কম বেশি সবাই এই লাটিম খেলতে পারে,আমরা অনেকে নিজের বাবার পকেটের টাকা চুরি করে নিজের মায়ের ব্যংক ভেংগে টাকা নিয়ে লাটিম কিনে খেলা করতো, এমন অনেকেই আছে আমাদের মাঝে,রঙিন লাটিম দিয়ে বাকি লাটিম ভাংগার কথটা আমার এখন মনে পড়ে।
আরেকটা খেলা এটাও কম বেশ সবাই জানি গুলি আর মার্বেল, কে না খেলেছে এটা এমন লোক খুজে পাওয়া খুবি কষ্ট কর হবে হয়তো,আমি নিজে না খেল্লেও আমি অনেক দেখেছি আমার বাড়ির বড় ভাই গুলো এই খেলা সারাদিন খেলতো,অনেকের তো এমন নেশাও ছিলো যে খাওয়া দাওয়া বাদ দিয়ে এই খেলা নিয়ে মেতে থাকতো।
তারা ইস্কুলে না গিয়ে এই খেলা নিয়ে বসে পড়তো তাদের বাবা বড় ভাই ওদের ধরে পিটাতো,সেই কথা গুলো মনে হলে আজও মনের অজান্তেই হেসে উঠি,
কি গুলতির কথা তো সবাই কম বেশি জানেন তা চিনেন নাকি, আমাদের গ্রামের বাড়িতে এইটা খুব বেশিই হতে বড় ভাই ঠিক দুপুরে যখন সবাই গুমিয়ে পড়তো চুপ করে গুলতিটা হাতে নিয়ে ঘরে থেকে চুপি চুপি বের হতো সাথে আমাকেও নিতো, তার পর বড় বাগানে গিয়ে ভাইয়া গুলতি দিয়ে টার্গেট করতো পাখিদের কে কিন্তু কখনও টার্গেট লাগতো না ঠিক মতো,এই দুই ভাই বোন অনেক জগরা করতাম, সেই কথা গুলো এখনও মনে পড়ে, সেই গুলতি এখন আর তেমন একটা দেখা যায় না,
এবার চলুন শৈশবের একটা জনপ্রিয় একটা খেলার কথা বলি যার নাম গোল্লাছুট,
এটা সবাই খেলছেন নাকি, কে খেলছে আমি জানি না তবে আমি খেলছি, ইস্কুল ছুটির পর বাড়ি এসে বই গুলো ঘরে রেখেই আমাদের বাড়ির সূচি পপি,ছনিয়া বাবু সাবিনা শারমিন রানা, সবাই আমাদের বাড়ির পাশে একটা ছোট মাঠের মতো বাগান ছিল ওখানে গাছ তেমন ছিল না পাকা চিলো ওখানে খেলতে চলে যেতাম,যখন এক দল আরেকটা দলের সাথে জিতে যেতাম কত হাসি উল্লাস করতাম, সেই কথা গুলো এখনও মনে পড়ে।
সেই মাঠে এখন অনেক গাছ রোপন করা হইছে হারিয়ে গেছে সেই মাঠ আর হারিয়ে গেছে সেই গোল্লাছুট।
কানামাছি খেলা তো সবাই খেলছেন নাকি, হুম কানামাছি ভোঁ ভোঁ যারে পাবি তারে ছৌ,দারুণ একটা খেলা, চোখ বেদে এই খেলাটা খেলতে হয়, আমার এখনও মনে আছে এই খেলা খেলতে গিয়ে আমার হাত টিন দিয়ে কেটে গেছিলো, সেই কাটা দাগ এখনও আছে আমার হাতে, একজন একজন করে চোখ বেদে এই খেলাটা খেলতে হয়,
আমরা যারা এই খেলা খেলছি হারজিতোর সেই কানামাছি খেলার কথা এখনও আমাদের সৃতিকাতর করে তুলে
আমরা সবাই দাড়িয়াবান্ধা খেলার কথা তো শুনেছি নাকি যার সাথে খেলছি তার চোখে চোখ রেখে সেই ঘর গুলো পার হতে হয়, এই খেলা আমি তেমন পারতাম না এই নিয়ে যাদের সাথে খেলতে যেতাম কত ঝগড়া করতাম, বেশির ভাগ সময় ইস্কুলের মাঠে টিপিনের সময় কোট বানিয়ে খেলতাম।
এখন আর এটা দেখা যায় না।
জোলাবাতি, অনেকেই তো এটা চিনেন নাকি,
আমি যখন ঠিক মতো টাকাও চিনতাম না তখনও বাজারে গেছি, যখন ভাত রানতে পারতাম না তখনও চুলায় ভাত বসাইছি,আমরা ৭-৯ জন একসাতে বসে খাবার খাইচি।
কিন্তু এখন নিজের সংসার নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছি,সেই কথা গুলো ভাবতেও সময় পাই না,শৈশবের সেই গাছ তলায় সাজিয়েছি কত সুন্দর সংসার , খেলতে খেলতে আবার সেই সংসারও ভেংগে পেলতাম, ছোট বেলায় জোলাবাতি খেলতাম আর বড় হয়ে যখন এই খেলার কথা বলি অনেকেই চিনেওনা।
ডাংগুলি এই খেলাটা সাধারণত ছেলেরা খেলে, আমার ভাই খেলতো আমি দূরে দাঁড়িয়ে দেখতাম কারন এই খেলাটা বাসের লাঠি দিয়ে দুইটা চড়ি বানানে হয় একটা বড় একটা ছোট ছোটটার দুই মাথা চিকন করে কাটা হয়ে একজন খেলে আর বাকিরা চারপাশে দাঁড়িয়ে থেকে ছোট লাঠিটাকে দরতে চেষ্টা করে আমাদের বাড়ির কামাল কাকা এই খেলাটা খেলতে গিয়ে ওনার বাম চোখ হারিয়ে পেলেছে, কারন ওই চিকন করে বানানো লাঠিটা ওনার চোখে পড়চিলো।
এই খেলাটাও এখন আর তেমন দেখি না,
যতই ব্যস্ত তাকি মাঝে মাঝে ওই খেলার সৃতি গুলো এখনও মনে পড়ে কিন্তু খেলার বয়স বা সুযোগ কোনটাই এখন আর নেই, কিন্তু মাঝে মাঝে এই গল্প করতে ভালো লাগে যদি সেই খেলার সংগী কারো সাথে দেখা হয়,
আজ আর নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুয়ালাইকুম ওরাহ মাতুলাহি ওবারাকাতুহু



অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)