টাকা-পয়সা থাকলে মানুষ কখনো সুখী হতে পারে না

বিসমিল্লাহ রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।

# টাকা-পয়সা থাকলে মানুষ কখনো সুখী হতে পারে না

বর্তমান সময়ে আমরা শুধু টাকার পেছনে দৌড়াই কিন্তু একবারও কি ভেবে দেখেছেন যে এই মানুষগুলোর অনেক টাকা আছে সে মানুষগুলো কতটা সুখে আছে।

বর্তমানে আমরা সবাই চিন্তা করি আমাদের কে অনেক টাকা কামাতে হবে অনেক কিছু করতে হবে আমাদের ভবিষ্যতটাকে উজ্জ্বল করতে হবে কিন্তু আমি একটা জিনিস ভেবে দেখেছি টাকা মানুষকে কখনো সুখ দিতে পারে না টাকা দিয়ে হয়তো বা সুন্দর খাট কেনা যায় কিন্তু ঘুম কেনা যায় না।

আমি এখনো অনেক মানুষ দেখেছি যারা অনেক টাকার মালিক কিন্তু সারাদিন অফিস করার পর ঘরে এসে একটু শান্তিতে ঘুমাতে পারে না একটু শান্তিতে দুটো ভাত খেতে পারে না একটু শান্তিতে এক কাপ চা খেতে পারেনা সমস্যাটা আসলে কোথায়।

আমাদের প্রত্যেকের জীবনে ভালোভাবে চলার জন্য টাকার প্রয়োজন তবে সেটা অতিরিক্ত নয় আমরা যেন শুধু টাকা ইনকাম করব ইনকাম করবো সেই পেছনে দৌড়াচ্ছে তাদের মাথায় একটা কথা ঢুকিয়ে নেয়া খুবই প্রয়োজন আপনি যত টাকা ইনকাম করবেন আপনার জীবনে তত বেশি অশান্তির সৃষ্টি হবে।


ছবির উৎস কপিরাইট মুক্ত pixbay 

আপনি কি কখনো ভেবে দেখেছেন রাস্তার পাশে যে মানুষগুলো শুয়ে থাকে তারা কতটা শান্তির ঘুম ঘুমায় আর আপনি ঘুমাতে গেলেই আপনার সমস্যা ঘুম হয় না টেনশন বাড়ীর টেনশন অফিসের কাজের টেনশন আরো অনেক কিছু।

টাকার পেছনে দৌড়াতে দৌড়াতে একটা সময় আপনাদের জীবনটাই শেষ হয়ে যায় জীবনের সুখ শান্তি আনন্দ উল্লাস কোন কিছুই আপনি ভোগ করতে পারেন না দিনশেষে আমি যতদূর দেখেছি যারা জীবনে অনেক টাকা ইনকাম করেছে তারাই বেশিরভাগ বৃদ্ধাশ্রমে গিয়ে পৌঁছে গিয়েছে।

জীবনটা আপনার উপভোগ করার দায়িত্ব একমাত্র আপনার সেটা অবশ্যই আল্লাহর পথে চলে ইনকাম করবেন তাতে কোন সমস্যা নেই কিন্তু যতটুকু আপনার প্রয়োজন টাকা কখনোই আপনাকে সুখ দিবে না যদি আল্লাহতালা না চায়।

আমাদের প্রত্যেকেরই সুখী জীবনের প্রয়োজন তবে সেটার জন্য অবশ্যই আল্লাহ তায়ালার কাছে দুহাত তুলে দোয়া করতে হবে আমি শুধু টাকার পেছনে দৌড়াবেন কখনোই সুখী হতে পারবেন না আপনাকে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ কুরআনের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে আল্লাহর কাছে আপনার সমস্যাগুলো তুলে ধরতে হবে দেখবেন অল্প টাকায় আপনি অনেক সুখে থাকতে পারবেন।

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

Comments