সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
# প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করে বেঁচে থাকার চেষ্টা
আমাদের মাঝে কিছু মানুষ আছে প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করে বেঁচে থাকে আমরা চেষ্টা করলেও নিজেদেরকে এই যুদ্ধের পর থেকে বের হয়ে নিয়ে আসতে পারি না বিশেষ করে একজন নারীর কথা আমি যদি বলি।
একজন নারী যখন বাবা-মায়ের চাপে পড়ে বিয়ে করে আর সেই সংসারে যদি তার সব মানুষগুলো ভালো হয়ে যদি তার স্বামী খারাপ হয় তাহলে সে প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করেই বেঁচে থাকতে হয়।
আমি আমারই একজন বড় আপুর কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি উনার নামটা গোপন রাখলাম উনি একটা ছেলেকে পছন্দ করত কিন্তু বাবা-মায়ের চাপে পড়ে অন্য একটা ছেলেকে বিয়ে করেছে বিয়ের পরে শুরু হয় তার জীবনের অশান্তি।
সে নিজে থেকে সব সময় চেষ্টা করত তাদের সাথে মানিয়ে চলার জন্য কিন্তু তাদের ফ্যামিলি যদিও তার সাথে মানিয়ে চলে কিন্তু তার হাজবেন্ড তাকে কখনোই সম্মান দিত না।
একজন মানুষ ঠিক কতদিন সহ্য করতে পারে কিন্তু আমি দেখেছি আমার আপু এখনো সহ্য করে যাচ্ছে প্রতিনিয়ত তোর হাজবেন্ডের কাছ থেকে পাওয়া অবহেলা গুলো সে ধীরে ধীরে সহ্য করে যাচ্ছে সে চেষ্টা করছে জীবনে বেঁচে থাকার জীবনের সাথে যুদ্ধ করতে করতে একটা মানুষ হয়তো বা একটা সময় নিজেকে শেষ করে দেয় কিন্তু আমি দেখেছি সে চেষ্টা করছে বেঁচে থাকার জন্য।
তার চেষ্টা ঠিক কতগুলো হতে পারে কতটুকু হতে পারে তার কষ্ট সেগুলো হয়তোবা আমরা, কখনোই কল্পনা করতে পারি না আমরা চেষ্টা করেই ভালো থাকার জন্য কিন্তু জীবনের সাথে যুদ্ধ করতে করতে আমরা জীবনের সব আছে ও হেরে যাই তারপরেও নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখি সেটা আপনি হোক কিংবা আমি।
আপনাকে আপনার জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকতে হবে বেঁচে থাকার জন্য নতুন করেই স্বপ্ন দেখতে হবে স্বপ্ন না দেখে আপনি জীবনে বেঁচে থাকতে পারবেন না আপনার স্বপ্নগুলো আপনাকেই পূরণ করতে হবে জীবনের প্রত্যেকটা ধাপেই আপনাকে এগিয়ে যেতে হবে জীবনের সাথে যুদ্ধ করেই আপনাকে লড়াই করে বেঁচে থাকতে হবে।
কখনো কোন কাজে হার মানবেন না হার মানার নাম জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নামই জীবন।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম আসসালামুয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সকল ছবির উৎস কপিরাইট মুক্ত pixbay.com


