পৃথিবী খ্যাত কিছু মানুষের সফলতার কিছু উক্তি

বিসমিল্লাহির রহমানের রাহিম সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার ,

 

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু ,

 

সবাই কেমন আছেন আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন ।

 

আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে অনেক ভাল আছি।

 

 আজকে আমি কিছু গুণী মানুষের কিছু উক্তি নিয়ে তাদের সাথে কথা বলবো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে।

 

আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই আমাদের জীবনে সফলতা ব্যর্থতা এবং কর্মক্ষেত্রের অভিজ্ঞতা একেকজনের একেকরকম।

 

 এ কারণে বিভিন্নজনের সফলতা বিভিন্নভাবেই হয়ে থাকে।

 

এর কারণ একটাই আমাদের সবার জীবনের অভিজ্ঞতা একেকরকম এসব অভিজ্ঞতা থেকেই আমরা সফলতা এবং ব্যর্থতার ব্যাখ্যা দিয়ে থাকি।

 

আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখি আমাদের হয়তো বা এসব ভাষা বা ব্যাখ্যা প্রকাশ করার ধরন অন্যরকম হতে পারে ।

 

 

কিন্তু এর চিন্তা ধারা একই রকম আমরা স্বপ্ন দেখি সেই স্বপ্নকে বাস্তবায়ন করতেই সে স্বপ্নের পেছনে দৌড়ায় বা ঐ স্বপ্নের পেছনে কাজ করি।

 

ওই স্বপ্নকে পূরণ করতে আমাদের জীবনে হাজারো বাধা আসে হাজারো দেয়ালের মতো প্রাচীর আমাদের সামনে এসে দাঁড়িয়ে যায়।

 

 আমরা কিন্তু সেই প্রাচীর ভেঙ্গে ওই স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করি আর এটাই হচ্ছে জীবনের সবচাইতে সার্থকতা।

 

আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের সমাজে যারা জীবনে সফলতা অর্জন করেছেন ,

 

তারা এইভাবে আর আমাদের মধ্যে যদি কেউ জীবনে সফলতা অর্জন করতে চায় তাহলে এভাবেই কঠোর পরিশ্রমী হয়ে জীবনে সাফল্য অর্জন করতে হবে।

 

আজকে আমি আপনাদের সাথে এমন কিছু মানুষের কিছু যুগান্তর কারি কথা আপনাদের সাথে শেয়ার করব,

 

# এ পি জে আবদুল কালাম

 

এই পৃথিবীতে কোন মানুষ শ্রেষ্ঠ হয়ে জন্ম নেয় না,এটা হচ্ছে এমন একটা পথ যার মাধ্যমে একজন মানুষ একটা জাতি একটি প্রতিষ্ঠান তার কঠোর পরিশ্রম দিয়ে, সর্বশেষ চেষ্টা করে সাফল্য অর্জন করে।

 

আমার সবাই জানি সাফল্য অর্জন যারা করে তাদের জীবনে একটা স্বপ্ন থাকে ,তারা ওই স্বপ্ন পূরণের জন্য তার পিছনে দৌড়ায়, সেই স্বপ্ন পূরণে তাদের সামনে যত বাধাই আসুক না কেন যতবারই ভেঙে পড়ো না ।

 

কেন তারা সেই ভেঙ্গে পড়াটা কে তারা কখনো গুরুত্ব দেয় না আবারও উঠে দাঁড়ায় নতুন উদ্যমে স্বপ্ন পূরণ করার চেষ্টা করে এভাবেই জীবনে সফলতা আসে।

 

সেই বিষয়টা যদি একটু খতিয়ে দেখা যায় তাহলে দেখা যায় যে তারা কখনো কারো সাথে প্রতিদ্বন্দ্বিতা করে না।

 

 তারা নিজেদের সঙ্গে নিজেরাই প্রতিদ্বন্দ্বিতা করে তারা ভাবে যে আমি গতকাল যে কাজটুকু করেছি আজকে তার চেয়ে একটু বেশি করার চেষ্টা করব ।

 

তাহলে আমি আমার সফলতা অর্জন করতে পারব খুব তাড়াতাড়ি।

 

উনার এই বাণী থেকে আমি যা বুঝলাম আমাদের স্বপ্ন পূরণের জন্য নিজেদের সাথে নিজেদেরকেই লড়াই করতে হবে।

 

 যতবার ভেঙ্গে পড়বে ততোবারই নতুন উদ্যমে প্রতিজ্ঞা নিয়ে দাঁড়িয়ে আবার নতুন করে কাজ করতে হবে তাহলেই আমি জীবনে সফলতা অর্জন করতে পারব এভাবেই কাজ করলে আমি জীবনে শ্রেষ্ঠত্ব পাব।

 

# মার্ক জুকারবার্গ

 

তিনি বলেছেন তোমাদের জীবনে একটা স্বপ্ন থাকতে হবে সেই স্বপ্নটাকে ভালবাসতে হবে হাজারো বিপদ আসবে কখনো সেই স্বপ্ন থেকে মুখ ফিরিয়ে নেয়া যাবেনা। আর আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোকে অবশ্যই আমাদেরকে ভালবাসতে হবে কারণ আমরা যদি আমাদের কাজগুলোকে ভালনাবাসে তাহলে কাজের প্রতি কখনোই মনোনিবেশ করা যাবে না।

 

# স্যার উইনস্টন চার্চিল

 

তিনি বলেছেন সাফল্য হচ্ছে এমন একটা জিনিস যা জীবনের উৎসাহ-উদ্দীপনা, এবং আমাদের জীবনের ইচ্ছা শক্তি কে বিসর্জন না দিয়ে জীবনে ব্যর্থতার পর ব্যর্থতা আসার পরেও উঠে দাঁড়িয়ে সাফল্য অর্জন করা।

 

# মারটিন লুথার কিং

 

তিনি বলেছেন আমরা মানুষ জাতি আমরা তো আর পাখি নয় আমরা উঠতে পারব না অতএব জীবনে লক্ষ্য অর্জনের জন্য আমরা দেরকে দৌড়াতে হবে যদি আমরা দৌড়াতে না পারি তাহলে আমাদেরকে হাঁটতে হবে যদি আমরা হাঁটতে না পারি তাহলে আমরা জীবনে যাই করিনা কেন একটা জিনিস আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদেরকে এই পথ পাড়ি দিয়ে সাফল্য অর্জন করতেই হবে সেটা যে কিছুর বিনিময় হোক না কেন।

 

# মার্ক টোয়েইন

 

তিনি আমাদেরকে বলেছেন তোমরা সমাজে এমন কোনো মানুষ দেখবে যারা তোমাদের স্বপ্নকে উচ্চাকাঙ্ক্ষা কে খুব ছোট করে দেখবে অতএব তোমরা সব সময় তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করো। আবার সমাজে এমন কিছু মানুষ আছে যারা তোমার এই সত্য মহৎ কাজ কে গুরুত্ব দিবে এবং এই কাজের জন্য এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিবে তোমার মধ্যে সাফল্যের বীজ বপন করতে চেষ্টা করবে তাদের কাছ থেকে তুমি অবশ্যই অনেক কিছু শিখতে পারবে।

 

# স্টিভ জবস

 

তিনি আমাদেরকে বলেছেন আমাদের হাতে সময় খুবই কম,

সমাজে আজেবাজে মানুষের মানুষের সাথে চলাফেরা করে সেটাকে কখনো নষ্ট করো না,

মানুষের ভ্রান্ত ধারণা বা বিশ্বাস নিয়ে নিজেকে কখনো সেই বেড়াজালে আটকে ফেলো না।

আরেকজন মানুষ কি বলেছে সেটা নিয়ে চিন্তা করে নিজের জীবনটাকে সে কখনো শেষ করে দিও না,

অন্য আরেকজন মানুষের কথায় নিজের ভেতরের মানুষটাকে কখনো মেরে ফেলো না,

 

# ব্রায়ান ট্রেসি

 

সফলতা অর্জনের মূল চাবিকাঠি হচ্ছে আমরা আমাদের জীবনে যে সকল জিনিস কে ভয় পায় সে সকল জিনিস কে উপেক্ষা করে, আমরা যে জিনিসটা পাওয়ার জন্য চেষ্টা করি সেই জিনিসের উপর সচেতন হওয়া আমাদের মনোনিবেশ করা সেই জিনিসের সাফল্য অর্জনের জন্য কর্মকাণ্ড প্রতিষ্ঠা করা।

 

ম্যাকে

তিনি বলেছেন একজন বড় মাপের মানুষ কথা বলে আবার একজন ভালো মানুষ সেই কথাটাকে ব্যাখ্যা করে আবার একজন মানুষ সেই কথাগুলোকে কাজে পরিণত করে, আবার একজন সেরা মানুষ তার সমাজের কিছু মানুষকে সেই কাজের প্রতি প্রেরণা জায়গায় যাতে সেই কাজটা তারা নিজেদের মতো করে দেখে শুনে করতে পারে।

 

# বিল গেটস

 

তিনি বলেছেন একটা জিনিস সব সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যখন আপনার কাছে টাকা থাকবে তখন আপনি ভুলে যাবেন আপনি কে আর যখন আপনার কাছে টাকা থাকবে না তখন এই পৃথিবী এই দুনিয়া এই সমাজ ভুলে যাবে যে আপনি কে।

অতএব কোন কাজ করতে গেলে অবশ্যই ভেবে চিন্তে করা উচিত যাতে পরবর্তীতে পস্তাতে না হয়।

 

# শেরেবাংলা একে ফজলুল হক

 

তিনি বলেছেন আম গাছে যেমন আম ধরে সেজন্যই মানুষ ঢিল মারে আবার বড়ই গাছে বড়ই ধরে বলেই মানুষ বড়ই গাছে ঢিল মারে আবার যদি দেখেন তাহলে ফজলি আমি গাছে একটু বেশি ঢিল মারে কারণ ঐ আম বেশি মিষ্টি ঠিক তেমনি কখনো কী দেখেছেন বটগাছে কেউ ঢিল মারতে আমাদের জীবনটা এমন আপনি যদি কোনো ভালো কাজ করতে চান তাহলে সমাজের অনেক মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবেই তাই বলে কখনো থেমে থাকবেন না নিজের কাজটা কে নিজের সম্পূর্ণ করার চেষ্টা করবেন সেখানে যত বাধা বিপত্তি আসুক না কেন তাহলে জীবনে সফলতা অর্জন করতে পারবেন।

 

আজকে আমার আর্টিকেলে আমি কিছু মানুষের বিশেষ কিছু উক্তি আপনাদের সামনে তুলে ধরেছি এর মধ্যে সবচাইতে কার উক্তি আপনাদের বেশি ভালো লেগেছে কারক টির মাধ্যমে আপনারা সবচাইতে বেশি অনুপ্রাণিত হয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।

 

আজ এ পর্যন্ত সবাই ভাল থাকেন সুস্থ থাকেন এই কামনা করি মহান রাব্বুল আলামিনের কাছে আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু

Comments