রাতের আকাশে চাঁদের ফটোগ্রাফি

বিসমিল্লাহির রাহমানির রাহিম
     সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।

# রাতের আকাশে চাঁদের ফটোগ্রাফি

হঠাৎ করেই রাত দশটার দিকে কারেন্ট চলে গেল প্রচন্ড গরম ঘরে থাকা একদম দায় হয়ে গেছে তাই ভাবলাম ছাদের মধ্যে গিয়ে একটু বসি হয়তোবা ভালো লাগবে।

আবার একটু ভয়ও লাগছিল কারণ একা বাড়ি রাস্তার সাথে এত রাতে চাঁদে গেলে কোন সমস্যা হবে না তো তারপরও সাহস করে ছাদে গেলাম।

ছাদে গিয়ে আমি অনেকটা অবাক হলাম রাত এত গভীর কিন্তু আকাশের চাঁদ অনেক উজ্জ্বল চাঁদের আলোয় চারপাশ আলোকিত হয়ে আছে দেখতেই যেন মন ভরে গেল

যদিও গরম একটু বেশি ছিল কিন্তু ছাদে যাওয়ার পর ঠান্ডা বাতাসে শরীর শীতল হয়ে গেল বেশ ভালো লাগা কাজ করছিল নিজের মধ্যে।

আমি একা ছাদে যায়নি আমার ভাগ্নে আমার ছেলেরা সহ একসাথে গিয়েছে ছাদে অনেক সময় কাটিয়েছি প্রায় এক ঘন্টার মত।

ওরা সবাই ছাদে দৌড়াদৌড়ি খেলতে ছিল আমি চুপ করে ছাদের কোনে বসে ওই চাঁদের দিকে তাকিয়ে ছিলাম।

রাতে আকাশের চাঁদ এত সুন্দর দেখেই যেন অন্যরকম এক অনুভূতি অনুভব করল বেশ ভালো লাগলো চাঁদের জোছনায় বসে কিছুটা মুহূর্ত পার করে দিলাম।

আমাদের জীবনে কিছু মুহূর্ত আসে যা আমরা কখনোই ভুলতে পারিনা আজকের দিনের কথা আমি কখনোই ভুলবো না।

যেটুকু সময় আমরা ওখানে কাটিয়েছি অনেক ভালো একটা মুহূর্ত ছিল গল্প করেছি তারপরে শীতল বাতাস উপভোগ করেছি রাতে চাঁদের জোছনা উপভোগ করেছি বেশ ভালোই লেগেছে।

মুহূর্তগুলো হয়তো বা বেঁধে রাখা যায় না সময় পার হয়ে যায় সময় নদীর স্রোতের মতো বহমান রাত ১০ঃ০৬ মিনিটে আমরা ছাদে উঠেছিলাম কখন জানি দেখতে দেখতে প্রায় রাত ১১:৩০ বেজে গেল কারেন্ট ছিল না নিচে আসতেও মন চাচ্ছিল না।

কিন্তু তারপর ভাবলাম এত রাতে ছাদে থাকাটা হয়তোবা ঠিক হবে না তারপর সবাই মিলে নিচে নেমে আসলাম আর কিছুক্ষণ পরে কারেন্ট চলে এলো শান্তির ঘুম ঘুমিয়ে পড়লাম।

সময়টা তো আর ধরে রাখতে পারলাম না সেই স্মৃতি হিসেবে চাঁদের কিছু ছবি তুলে নিলাম জোসনার আলো উপভোগ করলাম সে সাথে কিছু ছবিও নিজের মোবাইলে রেখে দিলাম ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছেও বেশ ভালোই লাগবে।

আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার লেখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম আবারও নতুন কোন ফটোগ্রাফি কিংবা গল্প কিংবা আমার নিত্যদিনের কিছু কথা নিয়ে অবশ্যই হাজির হব আপনাদের মাঝে।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Comments