জীবনের চলার পথটা আসলে অতটা সহজ নয়

বিসমিল্লাহির রাহমানির রাহিম সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান রব্বুল আলামীনের অশেষ রহমতে আমরা সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় এবং মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
# জীবনের চলার পথটা আসলে অতটা সহজ নয়
ছোটবেলা থেকে আজ পর্যন্ত যতদিন গিয়েছে ততই বুঝতে পেরেছি জীবন খুবই কঠিন ছোটবেলায় ভাবতাম কখন যে আমি বড় হব কিন্তু বড় হয়ে বুঝতে পারছি ছোটবেলার জীবনটাই সবচাইতে উত্তম জীবন ছিল যদিও সেটা ছোট ছিল ছোট ছোট স্বপ্ন ছিল ছোট ছোট আশা ছিল কিছু স্বপ্ন হয়তোবা পূরণ হয়েছে আবার পূরণ হয়নি তাতেও কোন সমস্যা ছিল না কিন্তু, যত বড় হচ্ছি ততই স্বপ্নের চাহিদা ও বড় হচ্ছে কমে যাচ্ছে স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা আশা জানিনা আজ পর্যন্ত দেখেছি সেই স্বপ্নগুলো আদৌ পূরণ হবে কিনা কিন্তু তারপরেও স্বপ্নের পিছনে ছুটে বেড়াচ্ছে হয়তোবা আল্লাহতালা যদি চায় কোন একদিন পূরণ হতেও পারে কিন্তু জীবন থেকে যতটুকু বুঝেছি জীবনের পথ চলা খুবই কঠিন।
আমরা সমাজে বসবাস করি মানুষের সাথে চলাফেরা করি সমাজের মানুষকে নিয়েই একসঙ্গে একটা সমাজ গঠিত হয় সে সমাজে আপনি যত ভালো কাজ করেন না কেন কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না কিন্তু যখনই আপনি ছোট্ট একটা খারাপ কাজ করবেন সেটাই রেকর্ড হয়ে যাবে বর্তমান সমাজটা এমনই কে কি করেছে সেটা দেখার মত সময়ের কারণেই কিন্তু যদি সামান্য একটু ভুল করে থাকে সেই ভুলকে নিয়েই শুরু হয়, নতুন এক ঝামেলার সৃষ্টি ছোট্ট একটা কথাকে উপেক্ষা করে শুরু হয় সমাজের মধ্যে নানা ধরনের ঝগড়া বিবাদ কিন্তু আপনি যে বড় বড় ভাল কাজগুলো করেছেন সেগুলোর দিকে কেউ একবার ফিরেও তাকায় না জীবনে চলার পথে আসলেই খুবই কঠিন আপনি যদি কোনো ভালো কাজ করতে যান তাহলে সেই কাজে বাধা দেওয়ার মতো লোকের অভাব হবে না আপনি কোন সফলতার কাজ করতে গেলে সেই পথে বাধা দেওয়ার মত হাজারো মানুষ পাবেন।
আবার যখন আপনি একটা খারাপ কাজ করবেন তখন কিন্তু কেউ আপনাকে বাধা দেবে না কিন্তু যখনই আপনি আপনার খারাপ কাজটা করা কমপ্লিট করে ফেলবেন তখনই শুরু হবে আপনাকে নিয়ে সমালোচনা বর্তমান সমাজটা এমনই আবার বর্তমান সমাজে যা টাকা আছে তার কাছে ভালোবাসার অভাব নাই আবার যার টাকা নাই তার কাছে ভালোবাসা খুবই অভাব তবে জীবনটা খুবই কঠিন।
জানি জীবনের অল্প কিছু পথ চলেছি জানিনা কখন আবার হায়াত শেষ হয়ে যায় কিন্তু তারপরও যতটুকু পথ চলেছি ততটুকুতেই বুঝতে পেরেছি জীবনের পথ চলা খুবই কঠিন চাইলেই কারো প্রিয় হওয়া যায় না আবার চাইলেই কাউকে আপন করা যায় না আবার চাইলেই জীবনে সফলতা অর্জন করা যায় না সবকিছুই কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়েই বিরাজিত হয় তাই ধৈর্য ধরে কাজ করে এগিয়ে যাওয়া টাই হচ্ছে, সর্বোত্তম কাজ চেষ্টা চালিয়ে যাবো বাকিটা মহান রব্বুল আলামীনের ইচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত আবার নতুন কোন বিষয় নিয়ে অবশ্যই হাজী হব আপনাদের সামনে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Comments