Introduce myself

K
khalid

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন।আলহামদুলিল্লাহ আমিও সৃষ্টিকর্তার রহমতে সুস্থ আছি, এবং ভালো আছি।

আজ আমি আপনাদের মাঝে নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।আজ আমার প্রথম লেখা,তাই আজকে আমি আমার আত্মজীবনী সম্পর্কে লিখব।

পরিচয় পর্ব দিয়ে শুরু করা যাক। আমার নাম :মোঃ খালিদ সাইফুল্লাহ।পিতার নাম :মোঃ সিরাজুল ইসলাম।জন্মস্থান বাংলাদেশ সাতক্ষীরার জেলা অন্তর্গত (১১ )নম্বর ঝাউডাঙ্গা ইউনিয়ন সংলগ্ন (৫ )নম্বর ওয়ার্ডের বিহারীনগর গ্রামের বাসিন্দা আমি।এই গ্রামের আয়তন আকারে খুব বড় নয় আবার ছোট ও নয়,মাঝামাঝি।জনসংখ্যা ও মোটামুটি।এখানে সবাই বন্ধুর মতো।সবাই মিলেমিশে বসবাস করে।

এবার আমি আমার শিক্ষাজীবন নিয়ে আলোচনা করব।আমার শিক্ষা জীবনের হাতে খড়ি হয় আমাদের গ্রামের স্থানীয় প্রাইমারি স্কুলে।তো সেখান থেকে দু'বছর পড়ার পর আরো একটু উন্নত শিক্ষার জন্য শহরের স্কুলে পড়াশোনা করি এবং পঞ্চম শ্রেণীতে বৃত্তি লাভ করি।এরপর আমি মাধ্যমিকে পদার্পণ করি এবং ২০০৭ সালে এস,এস,সি পরীক্ষায় উত্তীর্ণ হয়,জিপিএ ৪.৬৩ পেয়ে। এরপর উচ্চমাধ্যমিকে পদার্পণ করি এবং সেখানে যথারীতি ৩.৬০ পেয়ে এইচ,এস,সি পরীক্ষায় উত্তীর্ণ হয়। এরপর জেলা শহরে ২০১৩ সালে বি, এস,সি পরীক্ষায় উত্তীর্ণ হয়।এভাবেই আমার শিক্ষা জীবন সমাপ্ত হয়।

এবার আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বিষয়ে আলোচনা করা যাক।আমার ফ্যামিলির সদস্য সংখ্যা ৬ জন। মা,বাবা,বোন,আমি আমার স্ত্রী এবং এক ছেলেকে নিয়ে আমাদের সুখের সংসার।আমরা সবাই ইসলাম ধর্ম অনুসারী।

আমার গল্প তো অনেক শুনলেন। এখন আমি আমার ক্যারিয়ারের দিকে ফোকাস দিতে চাই,কারণ মানুষের মূল্যায়ন হয় তার কর্মের দ্বারা।তাই আমিও পরিশ্রম দ্বারা আমার জীবনের সঠিক লক্ষ্যে পৌঁছাতে চাই।আসলে আমি অনলাইন জগতে এসেছি দুই হাজার কুড়ি সাল থেকে।চেষ্টা করছি নিজেকে তুলে ধরার, কিন্তু সাফল্যের মুখ দেখতে পারেনি।তো আজকের  এই ব্লগ পোষ্টের মাধ্যমে আমি আপনাদের সাথে যাত্রা শুরু করতে চাই। আশা করি সবাই আমার সাথে থাকবেন।তাহলে আমি অবশ্যই সফল হব, ইনশাআল্লাহ।

তো আজ এই পর্যন্তই।সবাই আমার জন্য দোয়া করবেন।সবাইকে আন্তরিক ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।সুন্দর হোক আমাদের আগামীর পথ চলা।সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Comments

riyadx2
আপনাকে সেয়রি প্লাটফর্মে স্বাগতম