সকল শ্রেণী পেশার মানুষদের সম্মান করা উচিত

K

আসসালামু আলাইকুম। আশা করি সকলেই সৃষ্টিকর্তার দয়ায় ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমার সাথে একমত হবেন।

 

এই পৃথিবীটাই বৈচিত্র্যময়। তাই মানুষের মধ্যে বৈচিত্রতা থাকা ব্যাতিক্রম কিছু নয়। তাই আমাদের পেশাতেও বৈচিত্র রয়েছে। আমাদের কর্ম ক্ষেত্রে কিংবা আমাদের পেশায় বৈচিত্র থাকবে এটাই স্বাভাবিক। আর এই বৈচিত্রতার কারণেই আমাদের পথ চলা সহজ হয়েছে। আমরা কি কখনো চিন্তা করেছি? যদি পৃথিবীর সকল মানুষ একই পেশায় কিংবা একই ধরনের কাজ করতো তাহলে পুরো পৃথিবীতে কতটা বিশৃঙ্খলা সৃষ্টি হতো কিংবা আমাদের দৈনন্দিন জীবন কতটা কষ্টের হতো! আমিতো এসকল ভাবতেই পারছি না ।কেননা আমার কাছে মনে হচ্ছে সকলে একই পেশায় কাজ করলে আমাদের পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব হতো না! তাই বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় কাজ করাটাই স্বাভাবিক কিছু।

 

কিন্তু সত্যি বলতে এই স্বাভাবিক জিনিসটি আমরা অস্বাভাবিক ভাবে নেই। আমরা বেশিরভাগ সময়ই অন্যের পেশা নিয়ে খোটা দিয়ে থাকি কিংবা যারা আমাদের চেয়ে নিচু পেশায় কাজ করে তাদেরকে কখনো সম্মান করতে চাইনা। আমাদের মানসিকতা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আমরা উচ্চ পেশায় নিয়োজিত মানুষদের সম্মান করি অথচ নিম্ন পেশায় নিয়োজিত মানুষকে সম্মান করি না। অথচ অবৈধ পেশা কিংবা কাজ ছাড়া পৃথিবীর সকল পেশাই সম্মানের হওয়া উচিত ছিল।

 

 

Image source: pixabay

   এই লেখাটির উদ্দেশ্য হচ্ছে আমরা সকলেই জানি যারা রিকশা চালায় কিংবা সিএনজি চালক কিংবা এ ধরনের পেশায় নিয়োজিত আমরা তাদেরকে কখনো সম্মান করি না। কিছুদিন আগে দেখলাম এক লোক একজন রিক্সা চালকের সাথে ভাড়া নিয়ে তর্কাতর্কি করার একপর্যায়ে রিকশা চালককে কষিয়ে কয়েকটা থাপ্পড় দিয়ে দিল। লোকটির অপরাধ ছিল ১০ টাকা ভাড়া বেশি চাওয়া।

 

এছাড়াও অনেক ক্ষেত্রেই দেখেছি পেশার উপর নির্ভর করে সম্মান দেয়া নেয়া। যা সত্যিই দুঃখজনক। কেউ আমাদের চেয়ে নিচু পদে জব করলে তখন আমরা আমাদের বাপের বয়সী লোকদের নাম ধরে ডেকে ফেলি। এধরনের ঘটনা আমি অনেক দেখেছি যা আমার কাছে লজ্জাকর কিছু মনে হয়েছিল। যখন দেখি আমার মত বয়সী ছেলেরা বাবার সমান বয়সী লোকদের তুমি করে সম্বোধন করে এবং নাম ধরে ডাকে তখন সত্যিই লজ্জা লাগে।

 

পৃথিবীতে অসম্ভব কিছু নয়। আমরা যদি চাই তাহলে পুরো সিস্টেমটি বদলাতে পারবো। কারণ আমরা সকলেই জানি আমরা যদি কাউকে সম্মান দেই তাহলে আমরাও সম্মান পাব। আমাদের দেখাদেখি অন্যরাও মানুষকে সম্মান দেয়া শুরু করবে। এমনকি আমাদের দেখি আমাদের ছোটরাও এটি অনুসরণ করবে। অসম্ভব কিছু নয় শুধু প্রয়োজন আমাদের মানসিকতার পরিবর্তন। চলুন বদলাই এবং বদলে দেই পৃথিবীকে। ধন্যবাদ সকলকে।

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)