আমাদের জীবনে সবকিছুই সাময়িক

K

আসসালামু আলাইকুম। আমার বাংলাভাষী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভাল আছেন এবং বেশ ভালো সময় কাটাচ্ছেন। আজ আমি আপনাদের সাথে আমাদের জীবন সম্পর্কিত কিছু কথা তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

 

আমাদের জীবনে সুখ দুঃখ পর্যায়ক্রমে আসে। সুখের সময়টাকে আমরা উপভোগ করতে পারলেও দুঃখের সময়টাকে আমরা সহ্য করতে পারিনা। এটা আমাদের প্রত্যেকেরই সমস্যা। তাই দুঃখের সময়ে আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি এবং দুঃখের সাগরে হাবুডুবু খেতে থাকি। কিন্তু আমরা সকলেই জানি দুঃখ কিংবা সুখ খুবই সাময়িক সময়ের জন্য। সূর্য যেমন পশ্চিম দিকে অস্ত যাওয়ার পর আবার পূর্ব দিকে উদিত হয়। তেমনি আমাদের জীবনে দুঃখ মোচন হয় আবার সুখ নামক শব্দটি চলে আসে। আবার সুখ অনুভব হওয়ার কিছুদিন পরে কিংবা কিছু মুহুর্ত পরেই আমরা আবার দুঃখ অনুভব করি। অর্থাৎ সুখ কিংবা দুঃখ আমাদের জীবনে চিরস্থায়ী নয়। দুটোই সাময়িক সময়ের জন্য। তাই আমাদের হতাশার কিছু নেই।

 

 

আবার আমরা অনেক সময় আমাদের অর্থ-সম্পদ, সৌন্দর্য কিংবা পদমর্যাদা নিয়ে গর্ব করে থাকি। এক্ষেত্রেও আমরা ভুলে যাই যে আমাদের বর্তমান অবস্থা সাময়িক সময়ের জন্য। আমরা সকলেই একটি প্রবাদ বাক্য জানি। প্রবাদ বাক্যটি হচ্ছে সকালবেলা ধনী তুমি বিকেল বেলার ফকির। আমাদের সৌন্দর্য তা নিয়ে আজ আমরা গর্ব করি একটি নির্দিষ্ট সময় পর সেই সৌন্দর্য কিংবা চেহারার গ্লেমার আর থাকে না। এমনকি আমরা আমাদের যে অর্থ-সম্পদ নিয়ে গর্ব করি সেটিও সাময়িক সময়ের জন্য। সমাজে কিংবা আমাদের দেশে এমন হাজারো ঘটনা রয়েছে যারা অনেক ধনী ছিলেন কিন্তু আজ তারা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন।

 

সুতরাং আমাদের জীবনে যা কিছু আছে তা সাময়িক সময়ের জন্য। ফলে তা নিয়ে হতাশাগ্রস্ত হওয়া কিংবা গর্ব করা আমাদের উচিত নয়। সময়ের পরিবর্তনে সব কিছুই বদলে যায় শুধু প্রয়োজন একটু ধৈর্য। তাই আমাদের উচিত হবে ধৈর্য ধরে অপেক্ষা করা।

Comments