টমেটো কিভাবে মুখ এর দাগ পরিস্কার করা যায়
টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ভিটামিন সি, যা উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে। টমেটোতে লাইসোপিন নামের অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টি–অক্সিডেন্ট থাকে, যা ত্বকের বিভিন্ন দাগ, বলিরেখা ও শুষ্কভাব দূর করে ত্বক মসৃণ করে।
এটি সানস্ক্রিন হিসেবেও কাজ করে। ত্বকের কোষের ক্ষতির বিরুদ্ধে লড়াই করে। ত্বকের লালচে ভাব কাটাতে সাহায্য করে।
আবার এক সমীক্ষায় দেখা গেছে, যেসব মানুষ প্রতিদিন পাঁচ টেবিল চামচের সমপরিমাণ টমেটোর পেস্ট খেয়ে থাকেন, তাঁরা অন্যদের থেকে ৩৩ শতাংশ কম পোড়েন রোদে।

